উদ্দীপকে বর্ণিত সঞ্জয়ের রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান।
যে সরকার ব্যবস্থা রাষ্ট্রের ক্ষমতা সংবিধান কর্তৃক কেন্দ্র ও প্রদেশের মধ্যে বেষ্টিত থাকে সেটি হলো যুক্তরাষ্ট্রীয় সরকার। এ সরকার কাঠামোতে একাধিক রাষ্ট্রভা প্রদেশ মিলে সরকার গঠন করে। সাংবিধানিকভাবে রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকার এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো প্রভৃতি রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে।
উদ্দীপকে সঞ্জয়ের রাষ্ট্রে মন্ত্রিসভা তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। তবে সঞ্জয়ের দেশে অনেকগুলো প্রদেশ রয়েছে এবং কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার নির্দিষ্ট করে বন্টন করে দিয়েছে সংবিধান। এ থেকে বুঝা যায় সঞ্জয়ের দেশে যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি বিদ্যমান। কারণ যুক্তরাষ্ট্রীয় সরকার কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়। এ ধরনের সরকার ব্যবস্থায় আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট হয়ে থাকে। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত কিংবা সংসদীয় পদ্ধতির সরকার দ্বারা পরিচালিত হতে পারে। যেমন ভারতের সংসদের যুক্তরাষ্ট্র পরিচালিত যেমনটি উদ্দীপকের রাষ্ট্রটিতেও দেখা যায়। আবার মার্কিন রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত যুক্তরাষ্ট্র বিদ্যমান।