শেয়ারFacebookWhatsApp

গণভোট কী?

উত্তর: রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মতানৈক্যের সৃষ্টি হলে জনগণের মতামত যাচাইয়ের জন্য যে ভোট গ্রহণ করা হয় তাই গণভোট।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

গণভোট কী?

উদ্দীপক

মি. 'XX^{\prime} জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আইন প্রণয়নে অংশগ্রহণ করে। অপরদিকে, মি. 'YY^{\prime} সরকারি নীতি বাস্তবায়নে ভূমিকা রাখে।

Comilla · 2025

উত্তর

রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মতানৈক্যের সৃষ্টি হলে জনগণের মতামত যাচাইয়ের জন্য যে ভোট গ্রহণ করা হয় তাই গণভোট।

উত্তর

একনায়কতন্ত্র বলতে আমরা এমন এক ধরনের শাসনকে বুঝি যেখানে এক ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রের সকল ক্ষমতা করায়ত্ত করেন এবং বাধাহীন ও একচেটিয়াভাবে তা প্রয়োগ করে থাকেন। একনায়কতন্ত্রে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা একজন বা কয়েকজন ব্যক্তির হাতে থাকে। একনায়কতন্ত্র হলো গণতন্ত্রের বিপরীতধর্মী শাসনব্যবস্থা। এ শাসনব্যবস্থায় আইনসভা তার ইচ্ছা অনুযায়ী আইন প্রণয়ন করতে পারে না, বরং একনায়কের ইচ্ছানুযায়ী আইন প্রণীত হয়। অর্থাৎ একনায়কতন্ত্রে একনায়কের আদেশই আইন। একনায়কতন্ত্র এক জাতি, এক দল ও এক নেতা এ নীতিতে বিশ্বাসী।

উত্তর

উদ্দীপকের মি. 'XX^{\prime} সরকারের আইন বিভাগের সাথে জড়িত।সরকারের তিনটি বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিভাগ হলো আইন বিভাগ। রাষ্ট্রের শাসনকার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারের যে বিভাগ প্রয়োজনীয় আইন প্রণয়ন করে এবং বিদ্যমান আইন সংশোধন ও. পরিবর্তন করে থাকে তাকে সরকারের আইন বিভাগ বা আইনসভা বলা হয়। সংসদীয় গণতান্ত্রিক সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী বিভাগ হলো আইন বিভাগ। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সরকারের আইনসভা গঠিত হয়। জনকল্যাণকামী আইন প্রণয়ন করা আইনসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।উদ্দীপকের মি. 'XX^{\prime} জনগণের প্রত্যেক্ষ ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি এবং সরকারি আইন প্রণয়নে অংশগ্রহণ করে। এরূপ বর্ণনায় সরকার কাঠামোর আইন বিভাগের প্রতিচ্ছবি প্রকাশ পেয়েছে।তাই নির্দ্বিধায় বলা যায়, মি. 'XX^{\prime} আইন বিভাগের সাথে জড়িত।

উত্তর

আমিও মনে করি, উদ্দীপকে উল্লিখিত মি. 'XX^{\prime}' ও মি. 'YY^{\prime}-এর কর্মকান্ড একে অপরের সহযোগী ও পরিপূরক।উদ্দীপকে মি. 'XX^{\prime} জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি হিসেবে সরকারি আইন প্রণয়নে ভূমিকা রাখেন। অর্থাৎ তিনি আইন বিভাগের সদস্য। অন্যদিকে, মি. 'YY^{\prime} সরকারি নীতি ও আইন প্রণয়নে সহযোগিতা করেন এবং বাস্তবায়নের ভূমিকা রাখেন। অর্থাৎ মি. 'YY^{\prime} সরকারের শাসন বিভাগের সদস্য। আর আমিও মনে করি, উভয় একে অপরের সহযোগী ও পরিপূরক।একটি দেশে আইনসভা যে আইন প্রণয়ন করে সে অনুযায়ী শাসন রিভাগ দেশ পরিচালনা করে থাকে। বিচার বিভাগ কর্তৃক প্রণীত রায় বাস্তবায়ন করতে গিয়ে শাসন বিভাগ আইন বিভাগের নীতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। আবার আইনসভার সদস্যরা তাদের কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকে। আইনসভা তাদের কাজের জন্য শাসন বিভাগের ওপর নির্ভরশীল থাকে। কেননা, প্রণীত আইন বা গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব সবসময় শাসন বিভাগের হাতেই ন্যস্ত থাকে। আবার শাসন বিভাগ আইনসভা প্রণীত নির্দেশনা বাস্তবায়নে বাধ্য থাকে। গণতান্ত্রিক দেশে সংসদীয় সরকারব্যবস্থায় শাসন বিভাগ যৌথভাবে আইনসভার নিকট তাদের কাজের জন্য বাধ্য থাকে। শাসন ও আইন বিভাগ উভয় উভয়ের প্রতি নির্ভরশীল ও আস্থাশীল। এ দুই বিভাগের মধ্যে কাজের সমন্বয়ের অভাব ঘটলে সুশাসন ব্যাহত হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে।পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত মি. 'XX^{\prime} ও মি. 'YY^{\prime}-এর কর্মকাণ্ড একে অপরের সহযোগী ও পরিপূরক।
HSCCivics 1st PaperComilla 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।