শেয়ারFacebookWhatsApp

'Natio [গণিত] এবং 'Natus [গণিত] শব্দের অর্থ কী?

উত্তর: 'Natio [গণিত] এবং 'Natus [গণিত] শব্দের অর্থ জন্ম বা বংশ বা রক্তের সম্পর্ক।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

'Natio এবং 'Natus শব্দের অর্থ কী?

উদ্দীপক

মন্টেস্কুর মতে, সরকারের তিন ধরনের ক্ষমতা অবশ্যই পৃথক হবে এবং বিভিন্ন ব্যক্তিদের দ্বারা এমনভাবে ব্যবহৃত হবে যেন একটি অপরটির সাথে নিয়ন্ত্রণ ও ভারসাম্য রক্ষা করে।

Jessore · 2025

উত্তর

'NatioNatio^{\prime} এবং 'NatusNatus^{\prime} শব্দের অর্থ জন্ম বা বংশ বা রক্তের সম্পর্ক।

উত্তর

রাষ্ট্রীয় আইন, সংবিধান এবং অন্যান্য মাধ্যমে যেসব অধিকারকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে, তাকে আইনগত স্বাধীনতা বলে। জরুরি অবস্থা ছাড়া রাষ্ট্র কর্তৃক এসব অধিকারকে সংরক্ষণ করা হয়। যেমন- রাষ্ট্র কর্তৃক ঘোষিত মৌলিক অধিকারসমূহ।

উত্তর

উদ্দীপকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে।ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের ধারণা, যার মাধ্যমে সরকারের ক্ষমতা তিনটি পৃথক বিভাগ-আইন, শাসন ও বিচার-এর মধ্যে 'ভাগ করে দেওয়া হয়। এ নীতি অনুযায়ী, প্রতিটি বিভাগ তার নিজ নিজ কাজ পরিচালনা করে এবং অন্য বিভাগের কার্যক্রমে হস্তক্ষেপ করে না।উদ্দীপকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রতিফলন ঘটেছে। কেননা এই নীতির প্রবর্তক হলেন মন্টেস্কু। এই নীতির প্রথম বৈশিষ্ট্য, হলো ক্ষমতার বিভাজন-সরকারি ক্ষমতা তিনটি পৃথক ও স্বতন্ত্র বিভাগে ভাগ করা হয়। দ্বিতীয়ত, এটি ব্যক্তিস্বাধীনতার রক্ষা নিশ্চিত করে, কারণ একক হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত না থাকায় স্বেচ্ছাচারিতা রোধ হয়। তৃতীয়ত, এটি সরকারি বিভাগের মধ্যে ভারসাম্য বজায় রাখে এবং বিভাগগুলোর পারস্পরিক নিয়ন্ত্রণের সুযোগ কমিয়ে দেয়। চতুর্থত, এটি গণতন্ত্রের বিকাশে সহায়ক, কারণ জনগণ নিশ্চিত থাকে যে শাসনব্যবস্থা আইনগত সীমার মধ্যে পরিচালিত হচ্ছে। পঞ্চমত, এই নীতি আইনের শাসন প্রতিষ্ঠা করে, কারণ আইন প্রণয়ন, প্রয়োগ ও ব্যাখ্যা স্বতন্ত্রভাবে সম্পন্ন হয়। এভাবে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি একটি সুশাসনের ভিত্তি হিসেবে কাজ করে এবং সরকারকে জবাবদিহিমূলক ও জনগণের অধিকার রক্ষায় কার্যকর রাখে।

উত্তর

কার্যকরি গণতন্ত্র প্রতিষ্ঠায় ইঙ্গিতকৃত তথ্যের তথা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ভূমিকা অত্যন্ত কার্যকর।ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় অপরিহার্য। এই নীতির মাধ্যমে সরকারের আইন প্রণয়ন, শাসন ও বিচার-তিনটি ক্ষমতা পৃথক বিভাগে ভাগ করা হয়। এর ফলে কোনো একটি বিভাগ কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে না এবং ব্যক্তি স্বাধীনতা সুরক্ষিত থাকে।উদ্দীপকে উল্লেখ আছে, সরকারের ক্ষমতা তিনটি ভিন্ন বিভাগে ভাগ করা হলে এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করতে পারে না। এই নীতির ফলে প্রত্যেক বিভাগ নিজস্ব দায়িত্ব পালনে স্বাধীনতা পায় এবং একক-শাসনের সম্ভাবনা রোধ হয়। অ্যারিস্টটল এই নীতির সূচনা করেন, আর মন্টেঙ্কু এর সুনির্দিষ্ট ব্যাখ্যা দেন। মন্টেস্কু বলেন, যদি আইন প্রণয়ন ও শাসন ক্ষমতা একই হাতে থাকে, তবে তা স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। কার্যকর গণতন্ত্রে জনগণের অধিকার ও স্বাধীনতা সুরক্ষা পায় তখনই, 'যখন বিচার বিভাগ সরকারের অন্য বিভাগের প্রভাবমুক্ত থেকে কাজ করতে পারে। একইভাবে, আইন বিভাগ স্বাধীনভাবে নীতি নির্ধারণ করে এবং শাসন বিভাগ তা কার্যকর করে। এই পারস্পরিক ভারসাম্য রাষ্ট্রে জবাবদিহি প্রতিষ্ঠা করে এবং স্বৈরতান্ত্রিক প্রবণতাকে দমন করে। তাই, গণতান্ত্রিক রাষ্ট্রে এই নীতি গণইচ্ছা ও শাসনব্যবস্থার মধ্যে ভারসাম্য রক্ষায় মুখ্য ভূমিকা রাখে।সুতরাং, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি একটি অপরিহার্য রক্ষাকবচ হিসেবে কাজ করে।
HSCCivics 1st PaperJessore 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।