শেয়ারFacebookWhatsApp

যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?

উত্তর: কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় সংবিধান অনুযায়ী কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলোর মধ্যে ক্ষমতা বিভাজন করে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার সাধারণ বিষয়সমূহ এবং অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক বিষয়সমূহ নিয়ন্ত্রণ করে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতির উদাহরণ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?

উদ্দীপক

'XX^{\prime} ও 'YY^{\prime} ভিন্ন ভিন্ন রাষ্ট্রের নাগরিক, 'XX^{\prime}-এর দেশের সরকার জনগণের ভোটে নির্বাচিত হলেও সরকারপ্রধান ও মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার নিকট জবাবদিহি করেন না। অপরপক্ষে, 'YY^{\prime}-এর দেশের সরকারও জনগণের ভোটে নির্বাচিত কিন্তু সরকারপ্রধান ও মন্ত্রিসভার সদস্যগণ তাদের কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য।

Dinajpur · 2025

উত্তর

ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু।

উত্তর

কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় সংবিধান অনুযায়ী কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলোর মধ্যে ক্ষমতা বিভাজন করে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার সাধারণ বিষয়সমূহ এবং অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক বিষয়সমূহ নিয়ন্ত্রণ করে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতির উদাহরণ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'XX^{\prime} রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান।গণতান্ত্রিক সরকারব্যবস্থায় একটি প্রধান ধাপ হলো রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বলতে এমন শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রের শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং রাষ্ট্রপতি সাধারণত আইনসভার নিকট দায়ী থাকে না। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় মন্ত্রিপরিষদের সদস্যগণ আইনসভার সদস্য নন। তাই মন্ত্রিগণকে আইনসভার নিকট জবাবদিহিতা করতে হয় না। বরং তারা তাদের কাজের জন্য রাষ্ট্রপতির নিকট দায়ী থাকেন। রাষ্ট্রপতি নিজ ইচ্ছায়, নিজস্ব পছন্দে তার মন্ত্রীদের নিয়োগ দিয়ে থাকেন। আবার নিজের ইচ্ছে অনুযায়ী কাউকে অপসারণ করতে পারেন। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি জনগণ কর্তৃক ভোটের মাধ্যমে নির্দিষ্ট মেয়াদে নির্বাচিত হন বিধায় আইন বিভাগের ইচ্ছা-অনিচ্ছার ওপর তার কার্যক্রম ও কার্যকাল নির্ভর করে না।উদ্দীপকে মি. 'XX^{\prime} একটি রাষ্ট্রের নাগরিক, তার দেশে সরকার জনগণের ভোটে নির্বাচিত হলেও সরকারপ্রধান এবং সদস্যগণ আইনসভার নিকট জবাবদিহিতা করেন না, যা রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থাকে নির্দেশ করে।উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, 'XX^{\prime} রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'YY^{\prime} রাষ্ট্রের সরকারব্যবস্থা 'XX^{\prime} রাষ্ট্রের - সরকারব্যবস্থার চেয়ে উত্তম" উক্তিটির সাথে আমি একমত।উদ্দীপকে 'XX^{\prime} রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। কেননা, 'XX^{\prime} রাষ্ট্রের সরকার প্রধান এবং মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার নিকট জবাবদিহিতা করেন না। অন্যদিকে, 'YY^{\prime} রাষ্ট্রে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকারব্যবস্থা বিদ্যমান। কেননা এই রাষ্ট্রের সরকারপ্রধান এবং মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার নিকট জবাবদিহিতা করতে বাধ্য। আদর্শ রাষ্ট্র গঠনে সরকারের প্রতিটি বিভাগের মধ্যে সহযোগিতা প্রয়োজন। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় শাসন ও আইন বিভাগ পরস্পরের থেকে বিচ্ছিন্ন। অন্যদিকে, সংসদীয় সরকারব্যবস্থায় প্রতিটি বিভাগের মধ্যে সম্পর্ক এবং ক্ষমতার ভারসাম্য বিদ্যমান। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় মন্ত্রিগণ আইনসভার সদস্য না হওয়ায় আইন প্রণয়ন এবং আইনসংশোধন অপেক্ষাকৃত জটিল। অন্যদিকে, সংসদীয় বা মন্ত্রিপরিষিদ শাসিত সরকারব্যবস্থায় আইন প্রণয়ন ও সংশোধন এবং এসব আইনের বাস্তবায়ন তুলনামূলক সহজ। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় মন্ত্রিগণ জনগণের প্রতিনিধি না হওয়ার কারণে ক্ষমতার অপব্যবহার এবং স্বৈরাচারী মনোভাব সৃষ্টির সুযোগ রয়েছে। অন্যদিকে, সংসদীয় শাসনব্যবস্থায় জনগণের আশা-আকাঙ্ক্ষার যথাযথ বাস্তবায়ন সহজ হয়। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি অপসারণ করা অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ বিষয়। অন্যদিকে সংসদীয় সরকারব্যবস্থায় এটি তুলনামূলক সহজ। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় জবাবদিহিতার অভাব পরিলক্ষিত হয়।তাই আমরা বলতে পারি, রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা থেকে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা উত্তম।
HSCCivics 1st PaperDinajpur 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।