শেয়ারFacebookWhatsApp

রাজনৈতিক দলের মূল লক্ষ্য কী?

উত্তর: দলের নেতৃবৃন্দকে ক্ষমতায় অধিষ্ঠিত করা রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

রাজনৈতিক দলের মূল লক্ষ্য কী?

উদ্দীপক

জনাব ফজলে এলাহীর বাসায় ছোট বোন আসমা বেড়াতে এলো। রাতের খাবারের পর জনাব ফজলে এলাহী বোনের সাথে নিজের কর্ম প্রতিষ্ঠান নিয়ে কথা বলছিলেন। সম্প্রতি তিনি একটি জটিল মামলার নিষ্পত্তি করেছেন। প্রকৃত দোষী ব্যক্তির সাজা হয়েছে। আসমা তাকে জিজ্ঞাসা করল, আইনের শাসন কীভাবে প্রতিষ্ঠিত হতে পারে? তিনি বললেন, তার বিভাগ যখন স্বাধীন, নিরপেক্ষ ও সব ধরনের প্রভাবমুক্ত থেকে রায় প্রদান করতে পারবে কেবল তখনই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।

Chittagong · 2025

উত্তর

দলের নেতৃবৃন্দকে ক্ষমতায় অধিষ্ঠিত করা রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য।

উত্তর

একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন দুটির বেশি দল রাজনৈতিক ক্ষমতা লাভের লড়াইয়ে কার্যকর ভূমিকা পালন করে, তখন তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। বহুদলীয় ব্যবস্থায় সাধারণত সাধারণ নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না। ফলে নির্বাচনে জয়লাভের জন্য অনেক সময় সমমনা দলগুলোর সমন্বয়ে 'সম্মিলিত সরকার' (Coalition Government) গঠিত হয়। ফ্রান্স, ইতালি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশে এরূপ বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে।

উত্তর

উদ্দীপকে জনাব ফজলে এলাহী সরকারের বিচার বিভাগে কর্মরত।সরকারের যে বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আইন বিভাগ প্রণীত আইনসমূহকে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে অপরাধীর দন্ড বিধান করে থাকে তাকে বিচার বিভাগ বলে অভিহিত করা হয়।নাগরিকদের স্বাধীনতা ও অধিকারকে অক্ষুণ্ণ রাখার জন্য বিচার বিভাগ বিচারকার্য পরিচালনা করে। দেশের বিভিন্ন পর্যায়ের আদালতের সমন্বয়ে গঠিত হয় সরকারের বিচার বিভাগ। বিচার বিভাগ জনগণের অধিকার নিশ্চিত করে। বিচার বিভাগের দক্ষতা ও নিপুণতাব ওপরই নির্ভর করে শাসনব্যবস্থার উৎকর্ষতা। তাছাড়া বিচার বিভাগ নাগরিকের ব্যক্তিস্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। বিভাগটি দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীকে শাস্তিও প্রদান করে।উদ্দপকের জনাব ফজলে এলাহীর বাসায় ছোট বোন আসমা বেড়াতে এলো। রাতের খাবারের পর জনাব ফজলে এলাহী বোনের সাথে নিজের কর্মপ্রতিষ্ঠান নিয়ে কথা বলছিলেন। সম্প্রতি তিনি একটি জটিল মামলার নিষ্পত্তি করেছেন। প্রকৃত দোষী ব্যক্তির সাজা হয়েছে। এরূপ বর্ণনায় স্পষ্টত বিচার বিভাগের চিত্র প্রকাশ পায়। কেননা বিচার বিভাগ একটি রাষ্ট্রের আইন অনুযায়ী বিচারকার্য পরিচালনা করে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দোষী ব্যক্তিকে শাস্তি প্রদান করে।

উত্তর

উদ্দীপকের শেষাংশে বিচার বিভাগের কথা বলা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য নানা রকম করণীয় রয়েছে বলে আমি মনে করি।বিচার বিভাগের স্বাধীনতা বলতে এমন একটি বিচারব্যবস্থাকে বোঝায়, যেখানে বিচারকরা নির্বিঘ্নে, নিরপেক্ষভাবে এবং কোনোরূপ রাজনৈতিক, সামাজিক বা ব্যক্তিগত প্রভাব ছাড়াই আইন অনুযায়ী বিচারকার্য পরিচালনা করতে পারেন। এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি, যা ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করে।বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় প্রথমেই প্রয়োজন যোগ্য, সৎ ও নিরপেক্ষ বিচারপতির নিয়োগ। শাসন বিভাগ কর্তৃক বিচারপতি নিয়োগের পদ্ধতিতে সতর্কভাবে প্রার্থীদের গুণগত যোগ্যতা বিবেচনা করতে হবে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা দরকার। বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব নিশ্চিত করতে হবে, যেন তারা নিশ্চিন্তে ও নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারেন। পাশাপাশি তাদের অপসারণের ক্ষেত্রে এমন ব্যবস্থা নিতে হবে যাতে তারা অযথা রাজনৈতিক বা প্রশাসনিক চাপে না পড়েন। পর্যাপ্ত বেতন, ভাতা ও মর্যাদা প্রদান করে তাদের দুর্নীতিমুক্ত রাখা সম্ভব। বিচার বিভাগের স্বাধীনতার জন্য বিচারকদের নিরাপত্তা, সুরক্ষিত আদালত ভবন, উচ্চতর প্রশিক্ষণ ও গবেষণার সুযোগও গুরুত্বপূর্ণ। শাসন ও আইন বিভাগ থেকে বিচার বিভাগকে স্বাধীন রাখার মাধ্যমে বিচারকরা আইনের শাসন প্রতিষ্ঠায় সক্ষম হন। বিচারপতিদের আদেশ কার্যকর করার ক্ষমতাও থাকতে হবে। একইসঙ্গে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ও সচেতন সমর্থন প্রয়োজন, যাতে কোনো বাহ্যিক চাপ বা প্রভাব বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে না পারে।পরিশেষে বলা যায়, বিচার বিভাগের স্বাধীনতা শুধু রাষ্ট্রীয় কাঠামোর একটি শর্ত নয়, এটি ন্যায়বিচার ও মানবাধিকারের ভিত্তি। তাই এটি নিশ্চিত করা প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রের অপরিহার্য কর্তব্য।
HSCCivics 1st PaperChittagong 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।