শেয়ারFacebookWhatsApp

একনায়কতন্ত্র কী?

উত্তর: এক একনায়কতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকারব্যবস্থা যেখানে কোনো ব্যক্তি, সংস্থা, গোষ্ঠী বা দল সব রাজনৈতিক কাজকর্ম পরিচালনার ক্ষমতা লাভ করে এবং সব নাগরিকের কাছ থেকে আনুগত্য আদায় করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

একনায়কতন্ত্র কী?

উদ্দীপক

তাহেরা একটি বই পড়ে জানতে পারলো যে, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে একই ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। ক্ষমতা বণ্টনের নীতি অনুসারে এই দুই দেশের সরকার পরিচালনা পদ্ধতি ভিন্ন। বাংলাদেশে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান ভিন্ন ব্যক্তি এবং আইন বিভাগ শক্তিশালী। অন্যদিকে যুক্তরাষ্ট্রে একই ব্যক্তি রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান এবং রাষ্ট্রপতি ক্ষমতাশালী।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

এক একনায়কতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকারব্যবস্থা যেখানে কোনো ব্যক্তি, সংস্থা, গোষ্ঠী বা দল সব রাজনৈতিক কাজকর্ম পরিচালনার ক্ষমতা লাভ করে এবং সব নাগরিকের কাছ থেকে আনুগত্য আদায় করে।

উত্তর

কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। যুক্তরাষ্ট্রীয় সরকার কাঠামোতে একাধিক রাষ্ট্র বা প্রদেশ মিলে সরকার গঠন করা হয়। এ ধরনের সরকার ব্যবস্থায় সংবিধান অনুযায়ী কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলোর মধ্যে ক্ষমতা বিভাজন করে দেওয়া হয়। ফলে প্রাদেশিক ও কেন্দ্রীয় উভয় সরকারই মৌলিক ক্ষমতার অধিকারী হয় এবং স্ব স্ব ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র থেকে দেশ পরিচালনা করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত প্রভৃতি যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতির উদাহরণ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত সরকারগুলো অর্থাৎ এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা হলো গণতান্ত্রিক সরকার ব্যবস্থার দুটি ভিন্নরূপ। ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে গণতান্ত্রিক সরকার দুই প্রকার। যথা- এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয়। এককেন্দ্রিক সরকার বলতে এমন এক ধরনের সরকারকে বোঝায় যেখানে সংবিধানের মাধ্যমে রাষ্ট্রীয় সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের নিকট ন্যস্ত থাকে। অন্যদিকে, কেন্দ্রও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা সরকার পরিচালনা পদ্ধতি সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত হতে পারে, আবার রাষ্ট্রপতি শাসিতও হতে পারে। সংসদীয় ব মন্ত্রিপরিষদ শাসিত সরকারে প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান। এ ব্যবস্থায় একজন নিয়মতান্ত্রিক রাষ্ট্র প্রধান থাকেন এবং আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। অন্যদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি একাধারে, রাষ্ট্র ও সরকার প্রধান। এছাড়া যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনিই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। উদ্দীপকে বর্ণিত তাহেরা একটি বই পড়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে একই ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে বলে জানতে পারে। অর্থাৎ বিশদ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে বিদ্যমান গণতান্ত্রিক সরকার ব্যবস্থা সম্পর্কে জানতে পারে। এছাড়া সে আরও জানতে পারে, ক্ষমতা বণ্টনের নীতি অনুসারে এই দুই দেশের সরকার পরিচালনা পদ্ধতি ভিন্ন। অর্থাৎ ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে বাংলাদেশে এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রে প্রচলিত যুক্তরাষ্ট্রীয় সরকার সম্পর্কেও সে জানতে পারে। তদুপরি সে আরও জানতে পারে, বাংলাদেশে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান ভিন্ন ব্যক্তি এবং আইন বিভাগ শক্তিশালী। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে একই ব্যক্তি রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান এবং রাষ্ট্রপতি ক্ষমতাশালী। অর্থাৎ বাংলাদেশে বিদ্যমান সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত এবং যুক্তরাষ্ট্রে বিদ্যমান রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা সম্পর্কেও তাহেরা জানতে পারে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত সরকারগুলো অর্থাৎ এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকার গণতান্ত্রিক সরকারেরই ভিন্নরূপ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত মার্কিন যুক্তরাষ্ট্রে, যুক্তরাষ্ট্রীয় এবং বাংলাদেশে এককেন্দ্রিক সরকার কাঠামো বিদ্যমান। এ দুটি সরকার কাঠামোর মধ্যে বিভিন্ন কারণে অমিল দেখা যায়। ক্ষমতা বণ্টনের নীতি অনুযায়ী সরকারের দুটি ধরন হলো যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক সরকার। এ ধরনের সরকারব্যবস্থায় সংবিধান অনুযায়ী কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলোর মধ্যে ক্ষমতা বিভাজন করে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার সাধারণ বিষয়সমূহ এবং অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক বিষয়সমূহ নিয়ন্ত্রণ করে। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার সর্বময় ক্ষমতার অধিকারী। কেন্দ্রীয় আইনসভা দেশের একমাত্র সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় কেন্দ্রীয় সরকার একমাত্র ক্ষমতার অধিকারী হয় না। সেখানে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বিভাজিত হয়। এককেন্দ্রিক সরকারব্যবস্থায় দেশের সংবিধান লিখিত বা অলিখিত, সুপরিবর্তনীয় বা দুম্পরিবর্তনীয় যেকোনো ধরনের হতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় দেশের সংবিধান অবশ্যই লিখিত ও দুম্পরিবর্তনীয় হয়। এককেন্দ্রিক সরকারব্যবস্থায় দেশের নাগরিককে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের প্রতি অনুগত থাকতে হয়। আর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় নাগরিককে কেন্দ্রীয় ও আঞ্চলিক উভয় সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হয়। উল্লেখিত দুটি সরকার ব্যবস্থার মধ্যে এককেন্দ্রিক শাসনব্যবস্থা শক্তিশালী সরকার গঠনে সহায়ক। অন্যদিকে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় দুটি সরকারের মধ্যে ক্ষমতা ভাগাভাগি এবং আলাদা নীতির ভিত্তিতে পরিচালিত হয় বলে শাসনব্যবস্থা দুর্বল হয়ে থাকে। এককেন্দ্রিক সরকার ব্যয়বহুল নয়, কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যয়বহুল। এককেন্দ্রিক সরকারে প্রাদেশিক স্বায়ত্তশাসন নেই, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রদেশগুলোর স্বায়ত্তশাসন সংবিধান কর্তৃক স্বীকৃত। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, রাষ্ট্রীয় ক্ষমতার বণ্টন ও কার্য সম্পাদনের ভিত্তিতে এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে বেশকিছু কারণে অমিল বা বৈসাদৃশ্য লক্ষ করা যায়।
HSCCivics 1st Paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।