শেয়ারFacebookWhatsApp

দায়িত্বশীল সরকার বলতে কী বোঝ?

উত্তর: দায়িত্বশীল সরকার বলতে এমন গণতান্ত্রিক সরকারকে বোঝায় যেখানে সকলের অংশগ্রহণের সুযোগ রয়েছে। দায়িত্বশীল সরকারের সামগ্রিক কর্মকাণ্ড জনকল্যাণে পরিচালিত হয় এবং জনগণই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এসব কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এই সরকার ব্যবস্থার অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে জনগণের সম্মতি, তাদের কাজের জন্য জনগণের নিকট জবাবদিহিতা, স্বচ্ছতা, বহুদলীয় ব্যবস্থা, স্বাধীন বিচার বিভাগ, আইনের শাসন ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

দায়িত্বশীল সরকার বলতে কী বোঝ?

উদ্দীপক

রাষ্ট্রপ্রধান নামসর্বস্ব। রাষ্ট্রপ্রধান প্রকৃত শাসক। প্রধানমন্ত্রী সরকার প্রধান। রাষ্ট্রপতি সরকার প্রধান। মন্ত্রিসভার সকল সদস্য আইনসভার নিকট দায়ী। মন্ত্রিসভার সকল সদস্য রাষ্ট্রপতির নিকট দায়ী।

হলিক্রস কলেজ · 2024

উত্তর

সরকারের বিভাগ/অঙ্গ তিনটি। যথা— আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ।

উত্তর

দায়িত্বশীল সরকার বলতে এমন গণতান্ত্রিক সরকারকে বোঝায় যেখানে সকলের অংশগ্রহণের সুযোগ রয়েছে। দায়িত্বশীল সরকারের সামগ্রিক কর্মকাণ্ড জনকল্যাণে পরিচালিত হয় এবং জনগণই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এসব কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এই সরকার ব্যবস্থার অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে জনগণের সম্মতি, তাদের কাজের জন্য জনগণের নিকট জবাবদিহিতা, স্বচ্ছতা, বহুদলীয় ব্যবস্থা, স্বাধীন বিচার বিভাগ, আইনের শাসন ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।

উত্তর

উদ্দীপকে 'ক' সরকার দ্বারা সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার এবং 'খ' সরকার দ্বারা রাষ্ট্রপতি শাসিত সরকারের চিত্র ফুটে উঠেছে । যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে তাকে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলে। এ ব্যবস্থায় রাষ্ট্রপতি হলেন নামমাত্র রাষ্ট্রপ্রধান। দেশের প্রকৃত শাসনকর্তা হলো প্রধানমন্ত্রী। এ ব্যবস্থায় প্রধানমন্ত্রীর নেতৃত্ব গঠিত মন্ত্রিপরিষদের হাতে শাসন সংক্রান্ত সকল ক্ষমতা ন্যস্ত থাকে। মন্ত্রিপরিষদ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে। উদ্দীপকে বর্ণিত 'ক' সরকারের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে নামসর্বস্ব রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী সরকার প্রধান এবং মন্ত্রিসভা তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। আর এসব বৈশিষ্ট্য সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের বৈশিষ্ট্যের অনুরূপ। অর্থাৎ 'ক' সরকারটি হলো সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার। আবার যে রাষ্ট্রের শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলে। এ ব্যবস্থায় রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। রাষ্ট্রপতি তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকেন না। উদ্দীপকে 'খ' সরকার ব্যবস্থায় উল্লিখিত বৈশিষ্ট্যসমূহ বিদ্যমান । অর্থাৎ 'খ' সরকারটি হলো রাষ্ট্রপতি শাসিত সরকার।

উত্তর

আমার রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশের জন্য উদ্দীপকের 'ক' রাষ্ট্রের সরকার ব্যবস্থা বা সংসদীয় সরকার উপযোগী। উদ্দীপকে বর্ণিত 'ক' সরকার হচ্ছে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার। এ ব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে, ফলে শাসন বিভাগের সদস্যরা তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকে। সংসদীয় সরকারের আইনসভা যেকোনো সময় অনাস্থা প্রস্তাব এনে মন্ত্রিসভাকে পদচ্যুত করতে পারে। এজন্য সরকার স্বৈরাচারী হতে পারে না। এ ধরনের সরকার ব্যবস্থায় মন্ত্রিসভার সদস্যগণ আইনসভারও সদস্য। ফলে দ্রুত আইন প্রণয়ন সম্ভব হয়। শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে বলে এ সরকার ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়। অন্যদিকে উদ্দীপকে বর্ণিত 'খ' সরকার ব্যবস্থায় শাসনকার্য পরিচালনার ভার রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং তিনি সাধারণত আইনসভার নিকট দায়ী থাকেন না। এতে তাঁর স্বৈরাচারী হয়ে ওঠার সম্ভাবনা থাকে। এ ধরনের শাসনব্যবস্থায় মন্ত্রিগণ সাধারণত আইনসভার সদস্য নন। এ কারণে অনেক সময় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয় না। এখানে আইনসভা মন্ত্রীদের পদচ্যুত করতে পারে না। এজন্য মন্ত্রিগণ যথেষ্ট দায়িত্বশীল নাও হতে পারেন। ফলে সাধারণ জনগণের সাথে মন্ত্রিসভার দূরত্ব সৃষ্টি করে যা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে বেশি কার্যকর। তাছাড়া শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রেও এ সরকারব্যবস্থার সফলতার সম্ভাবনা বেশি। তাই আমি উদ্দীপকে বর্ণিত 'ক' সরকারকেই বাংলাদেশের জন্য উপযুক্ত বলে মনে করি।
HSCCivics 1st Paperহলিক্রস কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।