শেয়ারFacebookWhatsApp

বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

উত্তর: বিচার বিভাগের স্বাধীনতার অর্থ হলো মূলত কর্তব্য পালনের ক্ষেত্রে বিচারকদের স্বাধীনতা। বিচারকরা যখন রায় প্রদানের ক্ষেত্রে সর্বপ্রকার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব এবং সরকারি কর্মকর্তাদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকবেন, তখনই বিচার বিভাগের সত্যিকার স্বাধীনতা রক্ষিত হবে। বিচার বিভাগের স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা নাগরিক স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

উদ্দীপক

শিক্ষক শ্রেণিকক্ষে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে পাঠদান করছিলেন। একজন ছাত্র দাঁড়িয়ে শিক্ষককে জিজ্ঞেস করে যে, এই নীতি কোনো রাষ্ট্রে পুরোপুরি কার্যকর রয়েছে কিনা। শিক্ষক বললেন, আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণেতারা এই নীতি দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। তবে সেখানেও এই নীতি পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সে দেশে প্রয়োগ করা হচ্ছে 'নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি'

হলিক্রস কলেজ · 2024

উত্তর

বিচারকদের নিয়োগ পদ্ধতি তিনটি। যথা— ১. নির্বাচকমণ্ডলী কর্তৃক নির্বাচন; ২. আইনসভা কর্তৃক পরোক্ষভাবে নির্বাচন ও ৩. শাসন বিভাগ কর্তৃক সরাসরি নিয়োগ।

উত্তর

বিচার বিভাগের স্বাধীনতার অর্থ হলো মূলত কর্তব্য পালনের ক্ষেত্রে বিচারকদের স্বাধীনতা। বিচারকরা যখন রায় প্রদানের ক্ষেত্রে সর্বপ্রকার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব এবং সরকারি কর্মকর্তাদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকবেন, তখনই বিচার বিভাগের সত্যিকার স্বাধীনতা রক্ষিত হবে। বিচার বিভাগের স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা নাগরিক স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ।

উত্তর

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হলো সরকারের তিনটি বিভাগের ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করে দেওয়া। ক্ষমতা স্বতন্ত্রীকরণের অর্থ সরকারের তিনটি বিভাগকে স্বতন্ত্র বা আলাদাভাবে সংগঠিত করা এবং এক বিভাগ কর্তৃক অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ না করা। সরকারের তিনটি বিভাগ রয়েছে। যথা— আইন, শাসন ও বিচার বিভাগ। এক বিভাগের কাজ অন্য বিভাগ থেকে আলাদা ও স্বতন্ত্র হবে। প্রতিটি বিভাগ স্বতন্ত্রভাবে সংগঠিত হবে এবং নিজ নিজ কর্মক্ষেত্রের মধ্যে স্বাধীন থাকবে। এক বিভাগ অন্য বিভাগের কাজে বাধা প্রদান বা হস্তক্ষেপ করবে না। এই নীতি অনুসারে আইন বিভাগ আইন প্রণয়ন করবে। শাসন বিভাগ আইনকে কার্যকর করবে এবং বিচার বিভাগ সেসব আইনের ব্যাখ্যা দান এবং বিভিন্ন মামলায় প্রয়োগ করবে। এটাই ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতির মূলকথা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বণ্টন করার মাধ্যমে সরকারের স্বৈরাচারী প্রবণতা রোধ করে। মন্টেস্কু উল্লেখ করেছেন যে, আইন প্রণয়নের ক্ষমতা যাদের হাতে ন্যস্ত তারা যদি আইন কার্যকরও করেন, তাহলে তারা নাগরিকদের ওপর স্বৈরতান্ত্রিকভাবে চাপিয়ে দিতে পারেন। আবার বিচারিক ক্ষমতা ও আইন সংক্রান্ত ক্ষমতা যদি একই বিভাগের হাতে থাকে তাহলেও ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে। এ থেকে পরিত্রাণ পেতেই এ নীতির উদ্ভাবন।

উত্তর

'আমেরিকার যুক্তরাষ্ট্রে এমনকি পৃথিবীর কোনো রাষ্ট্রেই পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর করা হয়নি'- উক্তিটি যথার্থ । মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণেতারা মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির দ্বারা বিশেষভাবে প্রভাবিত হন। সেখানে আইন বিভাগের ক্ষমতা কংগ্রেসের ওপর, শাসন বিভাগের ক্ষমতা প্রেসিডেন্টের ওপর এবং বিচার বিভাগের ক্ষমতা সুপ্রিম কোর্ট ও অধঃস্তন আদালতের হাতে অর্পিত হয়েছে। কংগ্রেসের কোনো সদস্য মন্ত্রিসভার সদস্যপদ গ্রহণ করতে পারেন না। প্রেসিডেন্ট ও তার মন্ত্রিসভার সদস্য বা শাসন বিভাগীয় কোনো কর্মকর্তা কংগ্রেসের সদস্য হতে পারেন না। প্রেসিডেন্ট কংগ্রেসের সম্মতি নিয়ে প্রধান বিচারপতি ও অন্যন্য বিচারকদের নিযুক্ত করেন। বিচারকগণ শাসন ও আইন বিভাগের নিয়ন্ত্রণমুক্ত থেকে নিরপেক্ষ ও স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনা করেন। চলমান বিশ্বের মধ্যে একমাত্র আমেরিকার যুক্তরাষ্ট্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সবচেয়ে বেশি প্রয়োগ লক্ষ করা যায়। কিন্তু তা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বাস্তবায়ন করা হয়নি। কেননা বিদেশে কূটনৈতিক মিশনে দূত প্রেরণ, শান্তি চুক্তি ও সন্ধি এবং উচ্চপদস্থ সরকারি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সেখানে সিনেটের সম্মতি প্রয়োজন হয়। আবার কংগ্রেসের বিলকে আইনে পরিণত করার জন্য প্রেসিডেন্টের সম্মতি অপরিহার্য। অপরদিকে, সংবিধান সম্মত না হলে প্রেসিডেন্টের যে কোনো সিদ্ধান্ত ও কংগ্রেস প্রণীত আইনকে সুপ্রিম কোর্ট বাতিল ঘোষণা করতে পারে। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, আমেরিকার যুক্তরাষ্ট্রে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর হয়নি। অথচ এদেশেই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সবচেয়ে বেশি প্রয়োগ লক্ষ করা যায়। তাই একথাও বলা যায় যে, কেবল আমেরিকার যুক্তরাষ্টেই নয়, পৃথিবীর কোনো রাষ্ট্রেই পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর করা হয়নি। বিচার বিভাগের স্বাধীনতা বলতে সরকারের অন্য বিভাগের (আইন ও শাসন বিভাগ) হস্তক্ষেপ মুক্ত থেকে স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচারকার্য সম্পন্ন করার ক্ষমতাকে বোঝায়।
HSCCivics 1st Paperহলিক্রস কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।