উদ্দীপকের 'ক' রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে ওই সরকার ব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং রাষ্ট্রপতি তার কাজের জন্য আইন পরিষদের প্রভাবমুক্ত থাকেন অর্থাৎ আইন পরিষদের নিকট দায়ী থাকেন না। এধরনের সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। তার কাজে সাহায্য করার জন্য একটি মন্ত্রিসভা থাকে। তিনি নিজের ইচ্ছামতো মন্ত্রীদের নিয়োগ ও বরখাস্ত করতে পারেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রাজিল প্রভৃতি দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে।
উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের ক্ষেত্রে দেখা যায়, রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। 'ক' রাষ্ট্রে শাসন বিভাগ তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী নয়। আর এসব বৈশিষ্ট্য রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার বৈশিষ্ট্যকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত 'ক' রাষ্ট্রের সরকার ব্যবস্থার সাথে আমার পঠিত রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মিল রয়েছে।