শেয়ারFacebookWhatsApp

আব্রাহাম লিংকন প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞাটি কী?

উত্তর: আব্রাহাম লিংকন প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞাটি হলো— “গণতন্ত্র হচ্ছে জনগণের কল্যাণের জন্য, জনগণের মাধ্যমে পরিচালিত জনপ্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

আব্রাহাম লিংকন প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞাটি কী?

ঢাকা সিটি কলেজ · 2024

উত্তর

আব্রাহাম লিংকন প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞাটি হলো— “গণতন্ত্র হচ্ছে জনগণের কল্যাণের জন্য, জনগণের মাধ্যমে পরিচালিত জনপ্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা।

উত্তর

একনায়কতন্ত্র হলো এমন এক ধরনের শাসনব্যবস্থা যেখানে সরকারের সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে কুক্ষিগত থাকে। একনায়কতন্ত্র 'এক জাতি, এক দল ও এক নেতা' এই নীতিতে বিশ্বাসী। এ সরকার ব্যবস্থায় সরকারের বিরুদ্ধাচারণ কঠোর হাতে দমন করা হয় । একনায়কতন্ত্রের বিরুদ্ধে কোনো সমালোচনা সহ্য করা হয় না। এমনকি কোনো রাজনৈতিক সংগঠনও এখানে গড়ে ওঠতে দেওয়া হয় না।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত 'ক' ও 'খ' সরকার দুটি হলো যথাক্রমে গণতান্ত্রিক ও একনায়কতান্ত্রিক সরকার। এ দুটি সরকার ব্যবস্থার মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। উদ্দীপকে উল্লেখিত 'ক' সরকারের বৈশিষ্ট্যগুলো হলো— জনগণের শাসন, স্বাধীন প্রচার মাধ্যম এবং সার্বভৌম আইনসভা, যা গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে নির্দেশ করে । অন্যদিকে 'খ' সরকারের বৈশিষ্ট্যসমূহ হলো— এক ব্যক্তি বা দলের শাসন, নিয়ন্ত্রিত প্রচার মাধ্যম এবং প্রহসনমূলক আইনসভা । এগুলো মূলত একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনগণই সকল ক্ষমতার উৎস। এ শাসনব্যবস্থায় জনগণের শাসন প্রতিষ্ঠিত। জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসনকাজ পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায়। জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হয়। আবার জনগণের আস্থা বা সমর্থন হারালে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তনের ব্যবস্থা থাকায় কোনো ধরনের বিদ্রোহ বা বিপ্লবের প্রয়োজন হয় না। তাছাড়া গণতন্ত্রে একাধিক দলের উপস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা, আইনসভার সার্বভৌম ক্ষমতা, শাসনব্যবস্থার নমনীয়তা প্রভৃতি জনগণের ক্ষমতায়নকে সুদৃঢ় করে তোলে । অন্যদিকে, গণতন্ত্রের বিপরীতধর্মী শাসনব্যবস্থা হলো একনায়কতন্ত্র । একনায়কতন্ত্র এমন এক ধরনের শাসনব্যবস্থা যেখানে সরকারের সমস্ত ক্ষমতা এক ব্যক্তি বা একনায়কের হাতে কুক্ষিগত থাকে। একনায়কতন্ত্র এক ব্যক্তি ও এক দলের স্বৈরতান্ত্রিক শাসন। একনায়কতন্ত্রে বিপরীত মত সহ্য করা হয় না, শাসকের মতামতই চূড়ান্ত বিবেচিত হয়। একনায়ক জনগণের সম্মতির বা জবাবদিহির কোনো তোয়াক্কা করে না। একনায়কের ইচ্ছাকেই প্রাধান্য দেওয়া হয়। একনায়কতন্ত্র প্রগতি বিরোধী। একনায়কতন্ত্র ভিন্ন মত ও আদর্শকে কঠোরভাবে দমন করে।

উত্তর

উপরের ছকে বর্ণিত 'ক' ও 'খ' সরকারের মধ্যে আমি 'ক' সরকার ব্যবস্থাকে উত্তম মনে করি। শান্তি- -শৃঙ্খলা ও স্বাধীনতা রক্ষা করা এবং নাগরিকদের নৈতিক, আর্থিক ও মানবিক বিকাশ সাধন রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য। আর রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকার। চলমান বিশ্বে নানা ধরনের সরকারের অস্তিত্ব লক্ষ করা যায়— গণতান্ত্রিক ও একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা তার মধ্যে উল্লেখযোগ্য। উদ্দীপকে 'ক' সরকার পদ্ধতি বা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আধুনিক সরকার ব্যবস্থাগুলোর মধ্যে সর্বোত্তম। এ ব্যবস্থায় ক্ষমতার উৎস হলো জনগণ। গণতান্ত্রিক ব্যবস্থায় বিশেষ করে সংসদীয় গণতন্ত্রে শাসন বিভাগ তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। অন্যদিকে 'BB^{\prime} রাষ্ট্রে বিদ্যমান সরকারব্যবস্থা হলো একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা। কেননা একনায়কতন্ত্রে একনায়ক তার কার্যাবলির জন্য কারো কাছে দায়বদ্ধ থাকে না। ফলে এটি একটি দায়িত্বহীন শাসন ব্যবস্থায় পরিণত হয়। গণতান্ত্রিক সরকারব্যবস্থা জনমতভিত্তিক শাসনব্যবস্থা। এ ব্যবস্থায় জনমতের ভিত্তিতে শাসনকার্য পরিচালিত হয় বলে জনআকাঙ্ক্ষা পূর্ণ হয়। অন্যদিকে, একনায়কতন্ত্রে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে না। এখানে জনগণের মতামতকে উপেক্ষা করা হয়। গণতন্ত্র নমনীয় শাসনব্যবস্থা। এ শাসনব্যবস্থায় সরকারকে সহজেই পরিবর্তন করা যায়। কিন্তু একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থায় ক্ষমতার অতি কেন্দ্রীকরণ হয়ে থাকে। যার কারণে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে না। ফলে সুশাসনও নিশ্চিত হয় না। উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি, 'ক' সরকার গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, 'খ' সরকার একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা থেকে অধিক জনকল্যাণমূলক। আর তাই 'ক' সরকার ব্যবস্থা অর্থ্যাৎ গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে আমি উত্তম মনে করি।
HSCCivics 1st Paperঢাকা সিটি কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।