শেয়ারFacebookWhatsApp

বর্তমানে শাসন বিভাগের সদস্যরাই রাজনৈতিক নেতৃত্ব দেয়— ব্যাখ্যা করো।

উত্তর: শাসন বিভাগের হাতে রাষ্ট্র পরিচালনার নির্বাহী কর্তৃত্ব থাকে বলে শাসন বিভাগের সদস্যরাই রাজনৈতিক নেতৃত্ব দেয় । যে বিভাগ রাষ্ট্রের শাসন কাজ পরিচালনা করে তাকে শাসন বিভাগ বলে । গঠন ও কাজের দিক থেকে এটি দুইভাগে বিভক্ত। যথা— রাজনৈতিক ও অরাজনৈতিক অংশ। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে যে রাজনৈতিক অংশ গঠিত হয় তারাই মূলত শাসন পরিচালনা করে। যেমন— প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, স্থানীয় সরকারের সদস্যবৃন্দ প্রমুখ শাসন বিভাগের রাজনৈতিক নেতৃত্ব দেন ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

বর্তমানে শাসন বিভাগের সদস্যরাই রাজনৈতিক নেতৃত্ব দেয়— ব্যাখ্যা করো।

উদ্দীপক

মার্কিন রাষ্ট্রপতি শাসন বিভাগের প্রধান হলেও তার ক্ষমতা নিরঙ্কুশ নয় । আইন বিভাগ ও বিচার বিভাগ রাষ্ট্রপতির ক্ষমতায় যৌক্তিক নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। বস্তুত আইন, শাসন ও বিচার বিভাগ পরস্পরের উপর নিয়ন্ত্রণ আরোপ করে মার্কিন শাসন ব্যবস্থার গতিশীলতা ও কার্যকারিতা নিশ্চিত করে ।

সিলেট সরকারি কলেজ · 2024

উত্তর

এককক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে এমন দুটি দেশ হলো— বাংলাদেশ ও তুরস্ক।

উত্তর

শাসন বিভাগের হাতে রাষ্ট্র পরিচালনার নির্বাহী কর্তৃত্ব থাকে বলে শাসন বিভাগের সদস্যরাই রাজনৈতিক নেতৃত্ব দেয় । যে বিভাগ রাষ্ট্রের শাসন কাজ পরিচালনা করে তাকে শাসন বিভাগ বলে । গঠন ও কাজের দিক থেকে এটি দুইভাগে বিভক্ত। যথা— রাজনৈতিক ও অরাজনৈতিক অংশ। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে যে রাজনৈতিক অংশ গঠিত হয় তারাই মূলত শাসন পরিচালনা করে। যেমন— প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, স্থানীয় সরকারের সদস্যবৃন্দ প্রমুখ শাসন বিভাগের রাজনৈতিক নেতৃত্ব দেন ।

উত্তর

উদ্দীপকের শাসব্যবস্থায় আমার পাঠ্যবইয়ের ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বিষয়টি প্রতিফলিত হয়েছে। নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির অর্থ হলো সরকারের তিনটি বিভাগের ক্ষমতা স্বতন্ত্র হওয়াই যথেষ্ট নয়, একটি বিভাগ অন্য বিভাগের ওপর কিছুটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে শাসনব্যবস্থার ভারসাম্য রক্ষা করবে। উদ্দীপকে লক্ষ করা যায়, মার্কিন রাষ্ট্রপতি সেদেশের শাসন বিভাগের প্রধান। তবে তিনি নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী নয়। কেননা, আইন ও বিচার বিভাগ রাষ্ট্রপতির ক্ষমতায় যৌক্তিক নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। মূলত আইন, শাসন ও বিচার বিভাগ পরস্পরের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে মার্কিন শাসনব্যবস্থায় গতিশীলতা ও কার্যকারিতা নিশ্চিত করে। উদ্দীপকে বর্ণিত মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থার এরূপ বিষয়ের সাথে ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির ধারণার সাদৃশ্য রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের শাসনব্যবস্থায় ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির বিষয়টিই প্রতিফলিত হয়েছে।

উত্তর

কার্যকর ও ভারসাম্যপূর্ণ শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় উদ্দীপকের বিষয়টির অর্থাৎ ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির গুরুত্ব অত্যধিক। ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির মূলকথা হলো— আইন, শাসন ও বিচার বিভাগ পৃথকভাবে কাজ করলেও পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়, কোনো না কোনোভাবে একটি বিভাগ আরেকটি বিভাগের ওপর নির্ভরশীল থাকে। সরকারের প্রতিটি বিভাগ স্বতন্ত্রভাবে কাজ করা সত্ত্বেও এক বিভাগ কর্তৃক অন্য বিভাগের ক্ষমতা কিছুটা নিয়ন্ত্রণের মাধ্যমে ভারসাম্য রক্ষিত হয়। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল থেকে শুরু করে আধুনিক যুগে সপ্তদশ শতাব্দীর ফরাসি দার্শনিক মন্টেস্কুর হাতে এসে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি পূর্ণাঙ্গ রূপ লাভ করে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিবর্তিত রূপ হিসেবে রাষ্ট্রব্যবস্থায় কার্যকর হয়েছে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি। পৃথিবীর উন্নত প্রায় সব রাষ্ট্রেই একদিকে যেমন সরকারের তিনটি বিভাগের ক্ষমতাকে সুনির্দিষ্টভাবে বিভক্ত করা হয়েছে, তেমনি তিনটি বিভাগের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার নীতিকেও ধারণ করা হয়েছে। এর ফলে সরকারের এক বিভাগ কর্তৃক অন্য বিভাগের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা এবং ক্ষমতার ভারসাম্য রক্ষা করা সম্ভব হচ্ছে। এতে করে সরকারের কোনো বিভাগের পক্ষে যেমন স্বেচ্ছাচারী হবার প্রবণতা রোধ হয়েছে তেমনি তাদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টির পথও প্রশস্ত হয়েছে। পরিশেষে বলা যায়, ক্ষমতার ভারসাম্য নীতি থাকার কারণে রাষ্ট্রের প্রতিটি বিভাগ একদিকে যেমন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে, তেমনি প্রত্যেক বিভাগের স্বৈরাচারী হওয়ার সম্ভাবনাও থাকে না। ফলে কার্যকর ও ভারসাম্যপূর্ণ শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয় ।
HSCCivics 1st Paperসিলেট সরকারি কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।