শাসন বিভাগের ২টি গুরুত্বপূর্ণ কাজের বর্ণনা দাও।
উত্তর: শাসন বিভাগের বিভিন্ন কাজের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ কাজ হলো- পররাষ্ট্র সংক্রান্ত কাজ ও শান্তি শৃঙ্খলা রক্ষা। আইন অনুযায়ী রাষ্ট্রের অভ্যন্তরীণ শাসনকাজ পরিচালনা ও শান্তিশৃঙ্খলা রক্ষা করা শাসন বিভাগের প্রধান কাজ। এসব কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য শাসন বিভাগ সরকারি কর্মচারী নিয়োগ, তাদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা, কাজের পরিধি নির্ধারণ ও প্রশাসনিক বিধিবিধান প্রণয়ন করে। অন্যদিকে পররাষ্ট্র বিষয়ক কাজ বলতে অন্যান্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন, রাজনৈতিক, বাণিজ্যিক ও সামরিক চুক্তি সম্পাদন; বৈদেশিক নীতি নির্ধারণ, অন্য দেশে রাষ্ট্রদূত প্রেরণ এবং তাদের রাষ্ট্রদূতকে নিজ দেশে গ্রহণ ইত্যাদি বোঝায়। এসব কাজ শাসন বিভাগের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পাদিত হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
শাসন বিভাগের ২টি গুরুত্বপূর্ণ কাজের বর্ণনা দাও।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর