উদ্দীপকে বর্ণিত রহিমের দেশে একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। উদ্দীপকে রহিমের দেশে ভোটে নির্বাচিত হন। তারা ইচ্ছামতো দেশ পরিচালনা করেন। শাসকের ইচ্ছা অনিচ্ছায় আইন হিসেবে পরিগণিত। জনগণের ইচ্ছার কোন মূল্য নেই সুতরাং এটি প্রমাণিত রহিমের দেশে একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। একনায়কতন্ত্রের রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা একজন বা কয়েকজন ব্যক্তির হাতে থাকে। একনায়কতন্ত্র হলো গণতন্ত্রের বিপরীত ধর্মীয় শাসন ব্যবস্থা। একনায়কতন্ত্র বলতে আমরা এমন এক ধরনের শাসন কে বুঝি যেখানে এক ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রের সকল ক্ষমতা করায়ও করেন এবং বাধাহীন ও একচেটিয়া ভাবে তা প্রয়োগ করে থাকে।এ শাসন ব্যবস্থায় আইনসভা তার ইচ্ছা অনুযায়ী আইন প্রণয়ন করতে পারে না,বরং একনায়কের ইচ্ছা অনুযায়ী আইন প্রণীত হয়, অর্থাৎ একনায়কতন্ত্রে একনায়কের আদেশই আইন। একনায়কতন্ত্র এক দল,এক জাতি ও এক নেতা এ নীতিতে বিশ্বাসী।এখানে স্বাভাবিকভাবে তাই বিরোধীদলের অনুপস্থিতি দেখা যায়। সর্বাত্মকবাদ একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থার অন্যতম এক বৈশিষ্ট্য। এখানে ক্ষমতার কেন্দ্রিকরণ করা হয়। একনায়কের অধীনে আইন সভা কার্যত ক্ষমতাহীন হয়ে পড়ে।এ ব্যবস্থায় সর্বদা জাতিগত বিশুদ্ধতা ও উচ্চ মর্যাদা ধারণা পোষণ করে। সবকিছু একনায়কের নিয়ন্ত্রণে থাকে বিধায় এখানে সর্বদা বিপ্লবের সম্ভাবনা থেকে যায়।