শেয়ারFacebookWhatsApp

”সার্বভৌম শাসনের আদেশই আইন”— উক্তিটি কার?

উত্তর: 'সার্বভৌম শাসকের আদেশই আইন'- উক্তিটি জন অস্টিনের।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

”সার্বভৌম শাসনের আদেশই আইন”— উক্তিটি কার?

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

'সার্বভৌম শাসকের আদেশই আইন'- উক্তিটি জন অস্টিনের।

উত্তর

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে সরকারের তিনটি বিভাগ যথা: আইন, শাসন ও বিচার বিভাগের ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করাকে বোঝায় । ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী প্রতিটি বিভাগ তার নিজস্ব কর্মক্ষেত্রের মধ্যে স্বাধীন থাকবে। এক বিভাগ অন্য বিভাগের কাজে বাধা প্রদান বা হস্তক্ষেপ করবে না । এই নীতি অনুসারে আইন বিভাগ আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ সেসব আইন কার্যকর করবে এবং বিচার বিভাগ সেসব আইনের ব্যাখ্যা দান এবং বিভিন্ন মামলায় প্রয়োগ করবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল উদ্দেশ্য হলো জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা ।

উত্তর

উপরের ছকের 'ক' অংশটি সরকারের আইন বিভাগকে নির্দেশ করছে । সরকারের তিনটি বিভাগের মধ্যে আইনসভা অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ। আইনসভার প্রধান কাজ আইন প্রণয়ন করা। দেশের শাসনকাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইনসভা আইন প্রণয়ন করে এবং পুরনো আইন পরিবর্তন বা সংশোধন করে যুগোপযোগী করে তোলে। আইনসভা প্রয়োজনে সংবিধান সংশোধন করে থাকে। গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভা জাতীয় অর্থ তহবিলের অভিভাবক ও রক্ষক। আইনসভার সম্মতি ব্যতীত কোনো কর ধার্য বা ব্যয় বরাদ্দ করা যায় না। আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে । আইনসভা সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা, বিতর্ক ও আলোচনা, নিন্দা প্রস্তাব আনয়ন; মুলতুবি প্রস্তাব উত্থাপন এবং অনাস্থা প্রস্তাব পাস করে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। শাসন বিভাগ বা মন্ত্রিসভা তাদের কাজের জন্য যৌথভাবে আইনসভার নিকট দায়ী থাকে। আইনসভা কিছু কিছু বিচার সংক্রান্ত কাজও করে থাকে। যেমন— অসদাচরণের অভিযোগে এটি যেকোনো সাংসদের সদস্যপদ বাতিল করতে পারে। এছাড়াও সরকার ও জনগণের মধ্যে সংযোগ সাধন, জনমত গঠন এবং নির্বাচন সংক্রান্ত কাজও আইনসভা করে থাকে। উপর্যুক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে আইন বিভাগ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ, যেখানে রাষ্ট্রের নীতিমালাসমূহ তৈরি করা হয় এবং অপ্রয়োজনীয় আইনসমূহ বাতিল করা হয়। রাষ্ট্রের বার্ষিক আয়-ব্যয়ের বিবরণী পাস করা হয়। বাস্তবে গণতান্ত্রিক সরকার উক্ত পরিষদের নিকট তাদের কাজের জন্য দায়বদ্ধ। উক্ত 'ক' বিভাগের কার্যক্রম সংসদীয় সরকারের আইন বিভাগকে নির্দেশ করে।

উত্তর

আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার সংরক্ষণে উক্ত বিভাগের অর্থাৎ বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম। আইনের শাসনের অর্থ হলো আইনের প্রাধান্য স্বীকার করা এবং আইনানুযায়ী শাসন করা। এ অনুযায়ী আইনের দৃষ্টিতে সকলে সমান এবং সকলের জন্য একই প্রকার আইন প্রযোজ্য। আইনের শাসনকে বলা যায় নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ। আইনের শাসন প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিচার বিভাগ। নাগরিক অধিকার সংরক্ষণেও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিচার বিভাগ রাষ্ট্রের প্রচলিত আইন অনুসারে বিচার কার্যক্রম পরিচালনা করে। রাষ্ট্রীয় আইনের বৈশিষ্ট্য হলো এটি সকল নাগরিকের জন্য সমভাবে প্রযোজ্য হয়। তাই “আইনের দৃষ্টিতে সকলে সমান” এই বিষয়টি বিচার বিভাগের কাজে বাস্তব রূপ লাভ করে। বিচারকার্য পরিচালনা করতে গিয়ে বিচারকমণ্ডলী অনেক সময় প্রচলিত আইনকে যথেষ্ট স্পষ্ট মনে করেন না। তাই তারা আইনের ব্যাখ্যার মাধ্যমে নতুন আইন সৃষ্টি করেন এবং আইনের শাসনকে সুনিশ্চিত করেন। বিচার বিভাগ নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণ করে থাকে। কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তিনি বিচার বিভাগের দ্বারস্থ হতে এবং রিট আবেদন করতে পারেন। কোনো নাগরিক যদি নিম্ন আদালতের রায়ে সন্তুষ্ট না হন তবে তিনি উচ্চ আদালতে আপিল করতে পারেন। তাছাড়া বিচার বিভাগ সুয়োমোটো রুল জারি করে নাগরিকের অধিকার রক্ষায় ভূমিকা রাখে। বিচার বিভাগের এসব কাজ আইনের শাসন রক্ষায় অপরিহার্য ভূমিকা রাখে। উল্লিখিত আলোচনার ভিত্তিতে বলা যায়, মূলত বিচার বিভাগের কাজের মধ্য দিয়েই রাষ্ট্রে আইনের শাসন ও নাগরিক অধিকার সুরক্ষিত হয়। তাই বলা যায়, আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার সংরক্ষণে বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম।
HSCCivics 1st Paperআদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।