উদ্দীপকে বর্ণিত জনাব আশিক সরকারের আইন বিভাগে কর্মরত। আইন পরিষদের কার্যাবলী ব্যাপক। আইন বিভাগ সরকারের তিনটি বিভাগের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এর কারণ হলো আইন বিভাগের আইন প্রণয়নের ওপর সরকারের অপর দুটি বিভাগের কাজকর্ম নির্ভরশীল। আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্রের সরকারের কার্যক্রম নির্ধারণ ও প্রয়োগের ক্ষেত্রে আইন বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দীপকে জনাব আশিক সরকারের এমন একটি পরিষদে নির্বাচিত সদস্য যেখানে রাষ্ট্রের নীতিমালা সমূহ তৈরি করা হয় এবং প্রয়োজনীয় আইন সমূহ বাতিল করা হয়। রাষ্ট্রের বার্ষিক আয় ব্যয়ের বিবরণী পাশ করা হয়। এরূপ বর্ণনায় সরকারের আইন বিভাগের কার্যাবলী প্রকাশ পায়। বাংলাদেশে আইন পরিষদ হলো জাতীয় সংসদ। এ বিভাগে প্রধান কাজ হল আইন প্রণয়ন করা। সংসদীয় সরকার ব্যবস্থায় আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা পরিষদের সদস্য বলে আইনসভা এখানে রাষ্ট্র পরিচালনার মূল অংশের কাজ করে।আইন প্রণয়ন ছাড়াও সংবিধান প্রণয়ন, আলোচনা, সংশোধন, জনমত গঠন, আর্থিক বিবৃতি প্রণয়ন, নির্বাচন বিচার সংক্রান্ত কাজ, শাসন সংক্রান্ত কাজ, রাষ্ট্রপতি ইত্যাদি কাজ করে থাকে আইনসভা।