শেয়ারFacebookWhatsApp

স্বাধীনতা কী?

উত্তর: অন্যের কোনরূপে ক্ষতি না করে নিজের মতো করে কোন কিছু করার অধিকারই হলো স্বাধীনতা।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

স্বাধীনতা কী?

উদ্দীপক

'ক' একটি সদ্য স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্র। রাষ্ট্রটির সম্পদের সুষম বণ্টনের পাশাপাশি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত করছে। এখানে সকল নাগরিক সমান সুযোগ- সুবিধা ভোগ করে থাকে। এ রাষ্ট্রে নারী পুরুষের মধ্যে কোন বৈষম্য ও ভেদাভেদ নেই।

Sylhet · 2023

উত্তর

অন্যের কোনরূপে ক্ষতি না করে নিজের মতো করে কোন কিছু করার অধিকারই হলো স্বাধীনতা।

উত্তর

রাজনৈতিক সাম্য বলতে রাষ্ট্রের রাজনৈতিক কার্যকলাপের সব নাগরিকের সুবিধার ব্যবস্থা করা কি বোঝায়। রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলে প্রত্যেক নাগরিক তার ব্যক্তিসত্তার বিকাশ ঘটাতে স্বাধীনভাবে কাজ করতে পারে। নির্বাচন প্রক্রিয়া থেকে শুরু করে রাষ্ট্রের শাসন ব্যবস্থায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য সকল নাগরিকের সমান সুযোগ সুবিধা সৃষ্টি হলে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়েছে বলা যাবে।

উত্তর

'ক' রাষ্ট্রটির শাসন ব্যবস্থার প্রকৃতি হলো সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক সরকার হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণগুলোর উপর ব্যক্তিগত মালিকানার মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয়। এটি পুঁজিবাদের বিপরীত ধর্মী শাসন ব্যবস্থা। সমাজতন্ত্রের মূল লক্ষ্য হচ্ছে উৎপাদনের উপকরণগুলোকে রাষ্ট্রীয় কর্ণের মাধ্যমে সম্পদের সুষম বন্টনের দ্বারা শ্রেণী বৈষম্যের অবসান ঘটিয়ে শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা। উদ্দীপকে 'ক' একটি শব্দ স্বাধীন প্রাপ্ত রাষ্ট্র। রাষ্ট্রটির সম্পদের সুষম বন্টনের পাশাপাশি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে। এখানে সকল নাগরিক সুমন সুযোগ-সুবিধা ভোগ করে থাকে। পুরুষের মধ্যে কোন বৈষম্য ভেদাভেদ নেই। উদ্দীপকে এরূপ বর্ণনায় স্পষ্ট ভাবে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার চিত্র ফুটে উঠে। কেননা সমাজতন্ত্র সাম্যের যুক্তিতে বিশ্বাস করে। যার কারনে এ শাসন ব্যবস্থায় প্রত্যেক নাগরিক কাজ করার এবং সম্পদ লাভের অধিকার পেয়ে থাকে। রাষ্ট্র এই ব্যবস্থাটি করে থাকে। ফলে এখানে বৈষম্য থাকে না।

উত্তর

হ্যাঁ আমি মনে করি 'ক' লাস্টের শাসনব্যবস্থা তথা সমাজতান্ত্রিক শাসনব্যবস্থা বৈষম্যহীন সমাজ নির্মাণের সহায়ক। সমাজতন্ত্র হলো ব্যক্তিরস্বতন্ত্রবাদের তথা পুঁজিবাদের বিপরীত ধর্মী ব্যবস্থা। এ ব্যবস্থা উৎপাদনের উপকরণ গুলোর উপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক সরকার ব্যক্তিস্বার্থের পরিবর্তে সমষ্টিগত স্বার্থকে প্রাধান্য দেয়। রাষ্ট্রের নিয়ন্ত্রণে উৎপাদন ও বন্টন ব্যবস্থা থাকে বিধায় এখানে বৈষম্যহীন সমাজ বিনির্মাণ সহজ হয়। সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার ব্যক্তি মালিকানা না থাকার কারণে এখানে সম্পদের বৈষম্য সৃষ্টি হয় না। কারণ উৎপাদন ব্যবস্থায় নিয়ন্ত্রিত ও ব্যক্তিগত সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ এ দুটি সমাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য। সমাজতন্ত্রের মূল লক্ষ্য হলো সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সাম্যবাদ প্রতিষ্ঠা, মানব প্রকৃতি, সম্পর্কে ধারণ প্রতিষ্ঠা, বিপ্লবের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা, ব্যক্তিগত সম্পত্তি সম্পর্কে নতুন ধারণা লাভ এবং শ্রেণী বৈষম্যের অবসান ঘটিয়ে শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা। আমরা যদি পজিপতি সমাজের দিকে তাকাই সেখানে দেখা যায়, পৃথিবীর মাঝে সমস্ত বৈষম্যের মূল নিয়ামক হল ব্যক্তি মালিকানা এবং ব্যক্তিগত সম্পত্তির প্রতি মানুষের মোহ। এরূপ ব্যক্তি মালিকানের কোন বাঁধন থাকেনা বলে ধনীরা গরিবদের শোষণ করে সম্পদের পাহাড় গড়ে তোলেন। কিন্তু সমাজতন্ত্র ব্যক্তিগত মালিকানা উপর রাষ্ট্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ফলে জনগণ ইচ্ছা করলে সম্পদের পাহাড় গড়তে পারে না। এছাড়া এই ব্যবস্থায় সরকার প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করে। ফলে কেউ বেকার থাকে না বলে বৈষম্যের মাত্রা কমে আসে। উপরিউক্ত আলোচনার পরিশেষে বলা যায়, সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে সমাজে শোষণহীন ও বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
HSCCivics 1st PaperSylhet 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।