উক্ত প্রতিষ্ঠানটি তথা আইনের সার্বভৌম প্রকৃতির- মন্তব্যটি যথার্থ। আইন বিভাগের প্রধান কাজ হল আইন প্রণয়ন করা। সংসদীয় সরকার ব্যবস্থায় সভা বিভাগকে নিয়ন্ত্রণ করে। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট তাদের কাজের জন্য দায়ী থাকে। আইনসভা যেখানে রাষ্ট্র পরিচালনার মূল অংশের কাজ করে। জনপ্রতিনিধিরা আইনসভার প্রতিনিধিত্ব করেন। আইন প্রণয়ন ছাড়াও সংবিধান প্রণয়ন, সংশোধন, আলোচনা, বিতর্ক, জনমত, গঠন, আর্থিক বিবৃতি, রাষ্ট্রপতি নির্বাচন, বিচার সংক্রান্ত কাজ, শাসন সংক্রান্ত কাজ, সমালোচনামূলক ইত্যাদি কাজ আইন বিভাগ করে থাকে।সরকারের তিনটি বিভাগ দ্বারা গঠিত হয়। যথা আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। এ তিনটি বিভাগের সমন্বয়ে রাষ্ট্রতন্ত্র পরিচালিত হয়। এই তিনটি বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ বিভাগ হলো আইন বিভাগ বা আইনসভা। সংসদীয় সরকার ব্যবস্থায় এ বিভাগের ভূমিকা আরো বেশি গুরুত্বপূর্ণ। সংসদীয় সরকার ব্যবস্থায় এই বিভাগের আস্থার ওপর সরকারের স্থায়িত্ব নির্ভর করে। আইন অনুযায়ী শাসন বিভাগ দেশের শাসন কাজ পরিচালনা করে এবং বিচার বিভাগ বিচার কাজ সম্পাদন করে। সুতরাং এটি স্পষ্ট হয় যে, আইনসভার ভূমিকা রাষ্ট্রের একচ্ছএ, অনেকটাই সার্বভৌম প্রকৃতির।