শেয়ারFacebookWhatsApp

প্রতিনিধিত্বশীল গণতন্ত্র কী?

উত্তর: প্রতিনিধিত্বশীল গণতন্ত্র হলো নাগরিকগণ কর্তৃক পরোক্ষভাবে প্রতিনিধি প্রেরণ করে রাষ্ট্রশাসনে অংশগ্রহণ করা।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

প্রতিনিধিত্বশীল গণতন্ত্র কী?

উদ্দীপক

রাইয়ান আহমেদ একটি প্রতিষ্ঠানের প্রধান। তিনি তার সহকর্মীদের পরামর্শক্রমে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। ফলে তার প্রতিষ্ঠানের দ্রুত উন্নয়ন হচ্ছে। অপরদিকে আরিয়ান আহমেদ অপর একটি প্রতিষ্ঠানের প্রধান। তিনি কোন সিদ্ধান্ত গ্রহণে প্রতিষ্ঠানের কারো সাথে পরামর্শ করেন না বরং তার মতামত অন্যদের উপর চাপিয়ে দেন।

Comilla · 2022

উত্তর

প্রতিনিধিত্বশীল গণতন্ত্র হলো নাগরিকগণ কর্তৃক পরোক্ষভাবে প্রতিনিধি প্রেরণ করে রাষ্ট্রশাসনে অংশগ্রহণ করা।

উত্তর

যে সরকার ব্যবস্থায় একই সাথে একাধিক অঞ্চল বা প্রদেশ সাংবিধানিকভাবে ক্ষমতার ভাগাভাগির মাধ্যমে একত্রিত হয়ে রাষ্ট্র গঠন করে তাই যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা একাধিক রাষ্ট্রভাষা প্রদেশ মিলে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করে। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। কেন্দ্রীয় সরকার সাধারণ স্বার্থের সমগ্র যুক্তরাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করে এবং প্রাদেশিক সরকার স্বাধীনভাবে স্থানীয় বা প্রাদেশিক বিষয় সমূহ পরিচালনা করে থাকে।

উত্তর

উদ্দীপকের রাইয়ান আহমেদের প্রতিষ্ঠান গণতান্ত্রিক শাসনব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। যে শাসনব্যবস্থার জনগণ সরাসরি অংশগ্রহণের সুযোগ পায় তাই গণতন্ত্র। গণতন্ত্র হলো জনগণের শাসনব্যবস্থা। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা হলো গণতন্ত্র। রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র একটি অতি প্রাচীন ধারণা হলেও আধুনিক সরকার ব্যবস্থায় এটি সার্বজনবিদিত একটি রাজনৈতিক ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থার জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী। অর্থাৎ জনগণই সকল ক্ষমতার উৎস। মূলত গণতন্ত্র বলতে এমন একটি শাসনব্যবস্থাকে বোঝায়, যেটির জনগণের মতের ভিত্তিতে জনগণ দ্বারা পরিচালিত হয়। উদ্দীপকের রাইয়ান আহমেদ একটি প্রতিষ্ঠানের প্রধান। তিনি তার সহকর্মীদের পরামর্শক্রমে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। ফলে তার প্রতিষ্ঠানের দ্রুত উন্নয়ন হচ্ছে। কেননা, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সকলের মতামতের ভিত্তিতে পরিচালিত হয়। সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ইচ্ছার প্রতিফলন ঘটে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। সুতরাং বলা যায়, রাইয়ান আহমেদের আচরণে গণতান্ত্রিক শাসনব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকে রাইয়ান আহমেদের আচরণে গণতান্ত্রিক এবং আরিয়ান আহমেদের আচরণে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার রূপ প্রকাশ পায়। এ দুটি শাসনব্যবস্থার মধ্যে আমি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সমর্থন করি। ক্ষমতার উৎসের ভিত্তিতে সরকারের দুটি রূপ দেখা যায়। একটি হলো একনায়কতান্ত্রিক সরকার এবং অন্যটি হলো গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। গণতান্ত্রিক সরকার হলো সেই সরকার ব্যবস্থার যেখানে শাসন ক্ষমতায় জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। অন্যদিকে, একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ঠিক উল্টোপথে চলে। এখানে একজন শাসক রাষ্ট্রের সকল ক্ষমতা ভোগ ও নিয়ন্ত্রণ করে থাকে। উদ্দীপকের রাইয়ান আহমেদের আচরণে গণতান্ত্রিক সরকারের প্রতিচ্ছবি পরিলক্ষিত হয়। এ ধরনের সরকার ব্যবস্থার জনগণের শাসন প্রতিষ্ঠিত একাধিক দলের উপস্থিতি রয়েছে, প্রচার মাধ্যমগুলো মুক্ত ও স্বাধীন। আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী। এখানে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস।অন্যদিকে আরিয়ান আহমেদের আচরণে একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থার প্রতিচ্ছবি সুস্পষ্ট। কারণ তিনি তার প্রতিষ্ঠানের ক্ষমতা প্রয়োগের একচ্য ক্ষমতা অধিকারী বা একনায়কতান্ত্রিক সরকারকে তুলে ধরে। এখানে সকল ক্ষমতা একজন ব্যক্তির হাতে কুক্ষিগত থাকে বিধায় একটিমাত্র রাজনৈতিক দলের শাসন প্রতিষ্ঠিত হয়। প্রচার মাধ্যমগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত থাকে। ফলে জনগণের বাকস্বাধীনতা থাকে না।আইনসভার প্রকৃতি অনেকটাই প্রহসনমূলক হয়ে থাকে। এ ধরনের শাসন ব্যবস্থার শাসক যুক্তি অপেক্ষা বা পেশিশক্তিতে বেশি বিশ্বাস করে। উপযুক্ত আলোচনা শেষে বলা যায়, গণতান্ত্রিক সরকার হলো জনগণের অধিকার রক্ষায় এবং জনকল্যাণের নিয়োজিত একটি শাসনব্যবস্থা। যেখানে একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা সর্বত্র জনকল্যাণে বিঘ্নিত করে। এ কারণে আমি মনে করি গণতান্ত্রিক সরকার একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থার থেকে উত্তম।
HSCCivics 1st PaperComilla 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।