শেয়ারFacebookWhatsApp

বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে?

উত্তর: বিচার বিভাগের স্বাধীনতা কথাটি অর্থ হলো - কর্তব্য পালনের বিচারকদের স্বাধীনতা। কাজেই বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় আইনের ব্যাখ্যা প্রদান ও বিচার পরিচালনার ক্ষেত্রে বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষ মতামত প্রকাশের ক্ষমতা বা স্বাধীনতা। তাই স্বাধীন বিচার বিভাগ বলতে শাসন বিভাগ ও আইন বিভাগের প্রভাব ও নিয়ন্ত্রণ মুক্ত বিচার বিভাগকে বোঝায়। বিচার বিভাগের স্বাধীনতার জন্য বিচারকদের দৃঢ় মনোবল, প্রজ্ঞা, বুদ্ধি ও আইন সংক্রান্ত গভীর জ্ঞানের প্রয়োজন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে?

উদ্দীপক

'ক' রাষ্ট্রের শাসনব্যবস্থায় একটি কেন্দ্র থেকে সমগ্র দেশ পরিচালিত হয়। অপরদিকে, 'খ' রাষ্ট্রের শাসন ব্যবস্থা কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বিভাজন করে দেওয়া আছে।

Mymensingh · 2022

উত্তর

সরকারের অঙ্গ তিনটি।

উত্তর

বিচার বিভাগের স্বাধীনতা কথাটি অর্থ হলো - কর্তব্য পালনের বিচারকদের স্বাধীনতা। কাজেই বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় আইনের ব্যাখ্যা প্রদান ও বিচার পরিচালনার ক্ষেত্রে বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষ মতামত প্রকাশের ক্ষমতা বা স্বাধীনতা। তাই স্বাধীন বিচার বিভাগ বলতে শাসন বিভাগ ও আইন বিভাগের প্রভাব ও নিয়ন্ত্রণ মুক্ত বিচার বিভাগকে বোঝায়। বিচার বিভাগের স্বাধীনতার জন্য বিচারকদের দৃঢ় মনোবল, প্রজ্ঞা, বুদ্ধি ও আইন সংক্রান্ত গভীর জ্ঞানের প্রয়োজন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'খ' রাষ্ট্রের সরকারব্যবস্থা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা এমন সরকারব্যবস্থা যা কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টনের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে থাকে। পারিভাষিক অর্থে যুক্তরাষ্ট্র বলতে আমরা যে ধরনের রাষ্ট্রকে বুঝি যা কয়েকটি রাষ্ট্র বা প্রদেশের সমবায় গঠিত হয় এবং যার ক্ষমতা কেন্দ্রীয় ও প্রাথমিক সরকারের মধ্যে সংবিধানের মাধ্যমে বন্টন করা হয়। উদ্দীপকে উল্লেখিত, 'খ' রাষ্ট্রের শাসনব্যবস্থার কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বিভাজন করে দেওয়া হয়েছে, যা যুক্তরাষ্ট্রী সরকার ব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ।যুক্তরাষ্ট্রীয় সরকারের কতিপয় স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। দুই ধরনের সরকার ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় সরকারের অন্যতম বৈশিষ্ট্য। এর একটি কেন্দ্রীয় সরকার অন্যটি প্রাদেশিক সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকারের অন্যতম বৈশিষ্ট্য সম্মিলন বা সংযুক্তিকরণ বা ইউনিয়ন গঠন। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় শাসনতন্ত্র লিখিত ও দুস্পরিবর্তনীয় হয়ে থাকে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় একটি সর্বোচ্চ আদালত থাকে। শাসনতন্ত্রের প্রাধান্য রক্ষায় এটা অপরিহার্য।যুক্তরাষ্ট্রীয় সরকারের কেন্দ্রীয় আইনসভা সাধারণত দ্বিকক্ষ বিশিষ্ট হয়ে থাকে। এ সরকার ব্যবস্থা সংবিধান কর্তৃক ক্ষমতা বন্টন করা হয়। যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রাদেশিক সরকার গুলো কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী প্রবণতার সমন্বয় প্রতিফলিত হয়। দৈত্যানুগত্য যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রধান বৈশিষ্ট্য। এ শাসন ব্যবস্থার জনগণ কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার প্রতি আনুগত্য প্রকাশ করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'ক' রাষ্ট্রের শাসন ব্যবস্থাটি হচ্ছে এককেন্দ্রিক সরকার এবং 'খ' রাষ্ট্রের শাসনব্যবস্থাটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। এককেন্দ্রিক সরকার ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা নিম্নরূপ। এককেন্দ্রিক সরকার বলতে এমন এক ধরনের একক, অখন্ড ও সুসংবদ্ধ শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে। এ শাসন ব্যবস্থায় কেন্দ্রেই সব রকমের ক্ষমতার উৎস। অন্যদিকে, যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থাএমন সরকারব্যবস্থা যা কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টনের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে থাকে। শাসনকার্যের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার কিছু ক্ষমতা ও দায়িত্ব স্থানীয় সংস্থা ও আঞ্চলিক সংস্থাসমূহের কাজে অর্পণ করে। তবে স্থানীয় শাসকগণ তাদের কাজের জন্য কেন্দ্র নিকট দায়বদ্ধ থাকে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রীয় সরকারে সাংবিধানিকভাবে কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয় এবং উভয় স্বাধীন ও স্বতন্ত্র থাকে। যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক শাসন ব্যবস্থার মধ্যে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা অভিন্ন আইনের দ্বারা অখন্ডনীতির ভিত্তিতে পরিচালিত হয় বিধায় শাসনকার্যের দৃঢ়তা প্রকাশ পায়।পক্ষান্তরে, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দুটি সরকারের মধ্যে ক্ষমতার ভাগাভাগি আলাদা নীতির কারণে শাসন ব্যবস্থার দুর্বল প্রকৃতির হয়ে থাকে। তাছাড়া এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় হয়ে থাকে। অন্যদিকে, ক্ষমতার বিভাজন নীতির কারণে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় জাতীয় ঐক্য ও অগ্রগতিতে নানা প্রতিবন্ধকতা থাকে। এককেন্দ্রিক সরকার যেহেতু একক সিদ্ধান্তে পরিচালিত হয়,সেহেতু এ সরকার সিদ্ধান্ত দ্রুত, সময়োপযোগী ও বাস্তবসম্মত হয়। অতিক্রন্ত এককেন্দ্রিক সরকার কম ব্যয়বহুল ও জরুরী অবস্থায় সহায়ক।
HSCCivics 1st PaperMymensingh 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।