শেয়ারFacebookWhatsApp

যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?

উত্তর: যে সরকারব্যবস্থায় একই সাথে একাধিক অঞ্চল প্রদেশ সাংবিধানিকভাবে ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে একত্রিত হয়ে রাষ্ট্র গঠন করে তাই যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় একাধিক রাষ্ট্র বা প্রদেশ মিলে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করে। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। কেন্দ্রীয় সরকার সাধারণ স্বার্থে সমগ্র যুক্তরাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করে এবং প্রাদেশিক সরকার স্বাধীনভাবে স্থানীয় বা প্রাদেশিক বিষয় সমূহ পরিচালনা করে থাকে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?

উদ্দীপক

জনাব আজাদ 'ক' নামক রাষ্ট্রের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি তার পরামর্শে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংবিধানিক পদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়োগ প্রদান করেন। তাকে কেন্দ্র করে মন্ত্রিসভা সকল কর্মকান্ড পরিচালিত হয়।

Mymensingh · 2022

উত্তর

বাংলাদেশ সরকারের নির্বাহী প্রধান হচ্ছেন 'মহামান্য রাষ্ট্রপতি'।

উত্তর

যে সরকারব্যবস্থায় একই সাথে একাধিক অঞ্চল প্রদেশ সাংবিধানিকভাবে ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে একত্রিত হয়ে রাষ্ট্র গঠন করে তাই যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় একাধিক রাষ্ট্র বা প্রদেশ মিলে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করে। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। কেন্দ্রীয় সরকার সাধারণ স্বার্থে সমগ্র যুক্তরাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করে এবং প্রাদেশিক সরকার স্বাধীনভাবে স্থানীয় বা প্রাদেশিক বিষয় সমূহ পরিচালনা করে থাকে।

উত্তর

জনাব আজাদ সরকারের যে বিভাগের দায়িত্ব সেই বিভাগটি হচ্ছে শাসন বিভাগ। শাসন বিভাগ রাষ্ট্রের উন্নয়নে নানাবিধ কার্য সম্পাদন করে থাকে। শাসন বিভাগ হলো সরকারের সেই অংশ যার উপর রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার দায়িত্ব ন্যস্ত থাকে। শাসন বিভাগের অন্যতম কাজ হলো আইনসভা কর্তৃক প্রণীত আইন অনুযায়ী দেশের শাসনকার্য পরিচালনা করা। এছাড়াও রাষ্ট্রের অভ্যন্তরে শান্ত-শৃঙ্খলা রক্ষা করা শাসন বিভাগের অন্যতম কাজ। এসব কাজের ফলে রাষ্ট্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। বর্তমান বিশ্বে সকল স্বাধীন ও সার্বভৌম পরস্পরের উপর নির্ভরশীল। রাজনৈতিক, বাণিজ্যিক, সামরিক ও সংস্কৃতিক ক্ষেত্রে পরস্পরের উপনির্ভরশীল রাষ্ট্রসমূহের মধ্যে অন্তঃরাষ্ট্র সম্পর্কে এক গুরুত্বপূর্ণ বিষয় পরিণত হয়েছে। আর এ আন্তঃসম্পর্ক রাষ্ট্রের উন্নয়নে শাসন বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষা, বহিরাক্রমণ প্রতিহত করা, অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শাসন বিভাগের উপর ন্যস্ত। এসব দায়িত্ব সঠিকভাবে পালন করে শাসন বিভাগ রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখে। সরকারের সঠিকভাবে পরিচালনার জন্য শাসন বিভাগকে নীতিনির্ধারণসংক্রান্ত কাজ করতে হয়। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য সরকারের শাসন বিভাগ সমৃদ্ধ নীতি নির্ধারণ করে। উদ্দীপকে জনাব আজাদ 'ক' নামক রাষ্ট্রের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি তার পরামর্শ গুরুত্বপূর্ণ পদে ব্যক্তিদের নিয়োগ দেন এবং প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে মন্ত্রিসভার সকল কর্মকান্ড পরিচালিত হয়। এ দ্বারা সরকারের শাসন বিভাগকে নির্দেশ করা হয়েছে। কারণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীসহ মন্ত্রীপরিষদের সকলেই সরকারের শাসন বিভাগের সদস্য। আলোচনার পরিশেষে বলা যায়, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সরকারের বিভিন্ন বিভাগের কাজের মধ্যে সমন্বয় সাধন করে দেশকে উন্নতির পথে এগিয়ে নেওয়ার জন্য শাসন বিভাগ অগ্রণী ভূমিকা পালন করে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত শাসন বিভাগের সাথে বিচার বিভাগ ওতপ্রোতভাবে জড়িত। সরকারের তিনটি বিভাগের মধ্যে শাসন বিভাগ একটি। সরকারের যে বিভাগ আইনসভা প্রণীত আইন অনুসারে রাষ্ট্রীয় শাসন কার্য পরিচালনা করে থাকে তাকে শাসন বিভাগ বলে। অর্থাৎ আইন বিভাগ প্রণীত আইন অনুযায়ী সরকারের যে বিভাগ দেশ পরিচালনা করে বা শাসন করে সে বিভাকে শাসন বিভাগ বলে। বিচারবিভাগ সরকারের তৃতীয় অঙ্গ। সরকারের যে বিভাগ আইন অনুযায়ী বিচারকার্য সম্পাদন করে তাকে বিচারবিভাগ বলে। অর্থাৎ যে বিভাগ আইন অনুযায়ী অপরাধীকে শাস্তি দেয় ও নিরপরাধকে মুক্তি দেয় এবং জনগণের অধিকার সংরক্ষণ করে তাকে বিচার বিভাগ বলে। যেকোন রাষ্ট্রের শাসনব্যবস্থায় বিচার বিভাগের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। একটি দেশের শাসনব্যবস্থার মান জানা যায় বিচারব্যবস্থার দক্ষতার দ্বারা। বিচার বিভাগীয় ঊর্ধ্বতন পদে প্রধান বিচারপতিসহ অন্য বিচারকদের নিয়োগ দেন রাষ্ট্রপতি বা শাসনবিভাগের কাজ । এছাড়া দণ্ডপ্রাপ্ত ব্যক্তির দন্ড মওকুফ কিংবা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির আছে। আবার আইন বিভাগ বা শাসন বিভাগ প্রণীত কোন আইন যা বিধিমালা যদি এমন হয় যা সংবিধান বিরোধী, তাহলে সেই আইন বাতিলের ক্ষমতা বিচার বিভাগের হাতে রয়েছে। এছাড়াও বিচার বিভাগের হাতে শাসন সংক্রান্ত কিছু ক্ষমতাও আছে। যেমন - নাবালকের সম্পত্তির অভিভাবক নিয়োগ দিতে পারে,আইন ব্যবসায়ীদের লাইসেন্স প্রদান, বিদেশি নাগরিকের নাগরিকত্ব দান ইত্যাদি কাজ করে থাকে। আইনের বিতর্কিত বা জটিল বিষয়ে অথবা সাংবিধানিক কোনো প্রশ্নে আইন বিভাগ বা শাসন বিভাগ কোন পরামর্শ চাইলে বিচারবিভাগ পরামর্শ দিয়ে সহায়তা করে। অতএব বলা যায়, বিচার বিভাগ ও শাসন বিভাগ একে অপরের পরিপূরক। সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাই উভয়ের উপস্থিতি অপরিহার্য।
HSCCivics 1st PaperMymensingh 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।