শেয়ারFacebookWhatsApp

দ্বিদলীয় ব্যবস্থা কাকে বলে?

উত্তর: যখন কোন দেশে প্রধানত দুটি রাজনৈতিক দলের উপস্থিতি লক্ষ্য করা যায়, তাই দ্বিদলীয় ব্যবস্থা।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

দ্বিদলীয় ব্যবস্থা কাকে বলে?

উদ্দীপক

'ক' রাষ্ট্রে ৫০ টি প্রদেশ রয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি প্রাদেশিক সরকার ও নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করে। সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে। অপরপক্ষে, 'খ' রাষ্ট্রটি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।

Rajshahi · 2022

উত্তর

যখন কোন দেশে প্রধানত দুটি রাজনৈতিক দলের উপস্থিতি লক্ষ্য করা যায়, তাই দ্বিদলীয় ব্যবস্থা।

উত্তর

রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রীয় কাজ পরিচালনায় ব্যক্তি যেসব অধিকার ভোগ করে তাকে রাজনৈতিক অধিকার বলে। রাজনৈতিক অধিকারের মাধ্যমে রাষ্ট্রের সুনাগরিকরা রাষ্ট্র পরিচালনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণের সুযোগ লাভ করে। একজন নাগরিকের রাজনৈতিক অধিকারগুলো হচ্ছে - রাজনৈতিক দল গঠনের অধিকার, শাসনকার্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণের অধিকার, সরকারের কাজে মতামত প্রকাশের অধিকার ইত্যাদি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নাগরিকের রাজনৈতিক অধিকার স্বীকৃত।

উত্তর

উদ্দীপকের 'ক' রাষ্ট্রে সরকার ব্যবস্থা সাথে আমার পঠিত যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা সাদৃশ্য রয়েছে। যে সরকার ব্যবস্থা রাষ্ট্রের ক্ষমতা সংবিধান কর্তৃক কেন্দ্র ও প্রদেশের মধ্যে বেষ্টিত থাকে সেটিই হলো যুক্তরাষ্ট্রীয় সরকার। এ সরকার কাঠামোতে একাধিক রাষ্ট্র বা প্রদেশ মিলে সরকার গঠন করে। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। উদ্দীপকের 'ক' রাষ্ট্রে ৫০ টি প্রদেশ রয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি প্রাদেশিক সরকার ও নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করে। সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে। এরূপ বর্ণনায় বোঝায় 'ক' দেশে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। কারণ যুক্তরাষ্ট্রীয় সরকারের কেন্দ্রে ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়। এ ধরনের সরকার ব্যবস্থায় আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট হয়ে থাকে।যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি শাসিত কিংবা সংসদীয় পদ্ধতির সরকার দ্বারা পরিচালিত হতে পারে। যেমন ভারতের সংসদীয় যুক্তরাষ্ট্র পরিচালিত যেমনটি উদ্দীপকের রাষ্ট্রটিতেও দেখা যায়। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত যুক্তরাষ্ট্র বিদ্যমান।

উত্তর

উদ্দীপকের 'ক' রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় এবং 'খ' রাষ্ট্রে এর বিপরীত সরকার ব্যবস্থা তথা এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। এর মধ্যে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বাংলাদেশের জন্য অধিক উপযোগী বলে আমি মনে করি। এককেন্দ্রিক সরকার এমন এক ধরনের সরকারকে বোঝায় যেখানে সংবিধানের মাধ্যমে রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতের ন্যস্ত থাকে। এখানে প্রাদেশিক সরকার বা অঙ্গরাজ্য থাকতে পারে ;কিন্তু এ সরকার গুলো কোনো স্বাধীন ক্ষমতা ভোগ করতে পারে না । আঞ্চলিক ও প্রাদেশিক সরকার ক্ষমতা পরিচালনার ক্ষেত্রে কোনো সংবিধানিক স্বাধীনতা ভোগ করে না। গোটা দেশ একটি কেন্দ্র থেকে শাসিত হয়। উদ্দীপকের 'ক' ও 'খ' রাষ্ট্রের যথাক্রমে যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। বাংলাদেশের মতো আয়তনের ছোট রাষ্ট্রের জন্য এককেন্দ্রিক সরকার ব্যবস্থা অধিকতর উপযোগী। কারণ, এককেন্দ্রিক সরকার ব্যবস্থা নমনীয়। কেননা কেন্দ্রীয় সরকার উপস্থিতি অনুযায়ী যে কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম। এককেন্দ্রিক সরকারের রাষ্ট্রীয় ক্ষমতা এক কেন্দ্র থেকে পরিচালিত হয় বিধায় বলিষ্ঠ ও দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব। এ শাসনব্যবস্থা সরকারি খরচের অপচয় রোধ করে এবং অপেক্ষাকৃত ছোট বা ক্ষুদ্র রাষ্ট্রে ও শাসনব্যবস্থা উপযোগী।কেন্দ্রীয় সরকার সমস্ত ক্ষমতার অধিকারী বিধায় রাষ্ট্রীয় ঐক্য সৃষ্টি করা সহজ হয়। জনগণ আঞ্চলিক আনুগত্যের প্রভাবে প্রভাবাঞ্চিত হয় না। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সুষ্ঠু শাসনের নিশ্চয়তা প্রদান করে জোরদার জাতীয় সংহতি গড়ে তোলা সম্ভব হয়। উপযুক্ত আলোচনার পরিশেষে বলা যায়, এককেন্দ্রিক সরকারব্যবস্থার একাধিক বৈশিষ্ট্য বা গুণাবলী রয়েছে, যা বাংলাদেশের মতো রাষ্ট্রের জন্য খুবই উপযোগী। তাছাড়া এরূপ ছোট একটি রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা পরিচালনা করার প্রয়োজনীয়তা নেই বললেই চলে। এসব কারণে বাংলাদেশের জন্য এককেন্দ্রিক সরকারব্যবস্থা অধিকতর উপযোগী।
HSCCivics 1st PaperRajshahi 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।