শেয়ারFacebookWhatsApp

সরকারের অঙ্গ কয়টি?

উত্তর: সরকারের অঙ্গ তিনটি।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

সরকারের অঙ্গ কয়টি?

উদ্দীপক

নয়ন লেখাপড়ার জন্য 'XX^{\prime} রাষ্ট্রে গমন করে। সে লক্ষ্য করে যে, সে দেশের আইনসভার একটি কক্ষের সদস্যগণ জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন। পক্ষান্তরে, অন্যকক্ষের সদস্যগণ উত্তরাধিকার ও মনোনয়ন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হন। কিন্তু নয়নের নিজ দেশের আইনসভার সদস্যগণ জনগণের প্রত্যক্ষ ভোটের দ্বারা একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন।

Sylhet · 2022

উত্তর

সরকারের অঙ্গ তিনটি।

উত্তর

বিচার বিভাগের স্বাধীনতা কথাটি অর্থ হলো - কর্তব্য পালনের বিচারকদের স্বাধীনতা। কাজেই বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় আইনের ব্যাখ্যা প্রদান ও বিচার পরিচালনার ক্ষেত্রে বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষ মতামত প্রকাশের ক্ষমতা বা স্বাধীনতা। তাই স্বাধীন বিচার বিভাগ বলতে শাসন বিভাগ ও আইন বিভাগের প্রভাব ও নিয়ন্ত্রণ মুক্ত বিচার বিভাগকে বোঝায়। বিচার বিভাগের স্বাধীনতার জন্য বিচারকদের দৃঢ় মনোবল, প্রজ্ঞা, বুদ্ধি ও আইন সংক্রান্ত গভীর জ্ঞানের প্রয়োজন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'XX^{\prime} রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। আইনসভা যখন দুটি পরিষদ নিয়ে গঠিত হয় তখন তাকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার একটি নিম্নকক্ষ এবং অন্যটি উচ্চকক্ষ নামে অভিহিত। উভয় কক্ষের সদস্য সংখ্যা কত হবে তার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। তবে নিম্নকক্ষের সদস্যরা সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। আর উচ্চকক্ষের সদস্যরা বিভিন্নভাবে উচ্চকক্ষে আসেন। যেমন- ১. উত্তরাধিকার সূত্রে, ২. মনোয়নের মাধ্যমে, ৩. প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে এবং, ৪.পরোক্ষ নির্বাচনের মাধ্যমে। উদ্দীপকে বলা হয়েছে 'XX^{\prime} দেশের আইনসভার একটি কক্ষের সদস্যগণ জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন। পক্ষান্তরে অন্য কক্ষের সদস্যগণ উত্তরাধিকার ও মনোনয়ন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হন। এরূপ ঘটনায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার চিত্র প্রকাশ পায়। কারণ এর অব্দি কক্ষ বিশিষ্ট আইনসভা ও উচ্চ কক্ষ নির্বাচন, মনোনয়ন বা উত্তরাধিকার সূত্রে গঠিত হয়ে থাকে। ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইত্যাদি দেশের আইনসভা এরূপ দ্বিকক্ষবিশিষ্ট।

উত্তর

ত্রুটিমুক্ত আইন প্রণয়নের উদ্দীপকে বর্ণিত নয়নের নিজ দেশের আইনসভা তথা এককক্ষ বিশিষ্ট আইনসভা অধিকতর কার্যকর ভূমিকা পালন করতে পারে। একটি রাষ্ট্রের আইনসভা যখন একটিমাত্র কক্ষ বা পরিষদ নিয়ে গঠিত হয় তখন তাকে এককক্ষ বিশিষ্ট আইনসভা বলে। এককক্ষ বিশিষ্ট আইনসভার সাধারণত সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত সদস্য নিয়ে গঠিত হয়। তবে কোনো কোনো দেশে মিশ্র রূপও দেখা যায়। যেমন- নেপালের আইন সভা রাজার মনোনীত সদস্য ও নির্বাচিত সদস্য নিয়ে গঠিত। আধুনিক কালে বাংলাদেশ, নিউজিল্যান্ড, গ্রীস, তুরস্ক সহ বিভিন্ন রাষ্ট্রে এককক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান। উদ্দীপকে 'XX^{\prime} রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এ ধরনের আইনসভার ত্রুটিমুক্ত আইন প্রণয়ন করার অনেকক্ষেত্রে সম্ভব হয় না। কারণ, বাধা দেওয়ার বা জবাবদিহিতার ভয় না থাকায় এরূপ আইনসভা স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে এবং যেকোনো বিপদজনক আইন তৈরি করতে পারে। এরূপ আইনসভা অনেক সময় ব্যক্তি স্বাধীনতা বিরোধী আইন প্রণয়ন করতে পারে। এর সদস্যগণ প্রায় ক্ষেত্রেই সম দৃষ্টি সম্পন্ন হয় বিধায় এতে প্রাণবন্ত বিতর্ক হয় না। ফলে রাজনৈতিক বিচক্ষণতা বাড়ে না। প্রত্যক্ষ নির্বাচন ভিত্তিক প্রতিনিধি থাকায় জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ নির্বাচনে অংশ নিয়ে এর সদস্য হতে চান না। এরূপ আইন সভায় সংখ্যা লঘুদের সুসম্পন্ন প্রতিনিধিত্ব থাকে না বলে এদের স্বার্থ উপেক্ষিত থেকে যায়। অন্যদিকে, ত্রুটিমুক্ত এবং জনকল্যাণ কর আইন প্রণয়নে এককক্ষ বিশিষ্ট আইনসভা অত্যন্ত জনপ্রিয় এবং কার্যকরী। কেননা, এককক্ষ বিশিষ্ট আইনসভার গঠন পদ্ধতি অত্যন্ত সহজ ও সরল। এটির গঠন প্রণালী সুবিধাজনক। এটি সমগ্র দেশের প্রতিনিধিত্বের ক্ষেত্রে সমতা রক্ষা করে চলে। আইন প্রণয়ন সহজে কোন সিদ্ধান্ত গ্রহণের দ্রুত কাজ করতে পারে এককক্ষ বিশিষ্ট আইনসভা। এতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। এক কক্ষ বিশিষ্ট আইনসভার সদস্যগণ সাধারণত নির্বাচিত প্রতিনিধি। এরূপ আইনসভা কম ব্যয়বহুল। এরূপ একাধিক সুবিধাদি থাকায় এক কক্ষ বিশিষ্ট আইনসভা প্রণীত আইন অধিক গণতান্ত্রিক এবং জনকল্যাণকর হয়। যা দ্বিকক্ষ বিশিষ্ট আইন সবার ক্ষেত্রে কষ্টসাধ্য। সুতরাং বলা যায়, ত্রুটিমুক্ত আইন প্রণয়নের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার তুলনা এক কক্ষ বিশিষ্ট আইনসভা অধিক উপযোগী।
HSCCivics 1st PaperSylhet 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।