শেয়ারFacebookWhatsApp

যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?

উত্তর: যে সরকারব্যবস্থায় একই সাথে একাধিক অঞ্চল প্রদেশ সাংবিধানিকভাবে ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে একত্রিত হয়ে রাষ্ট্র গঠন করে তাই যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় একাধিক রাষ্ট্র বা প্রদেশ মিলে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করে। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। কেন্দ্রীয় সরকার সাধারণ স্বার্থে সমগ্র যুক্তরাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করে এবং প্রাদেশিক সরকার স্বাধীনভাবে স্থানীয় বা প্রাদেশিক বিষয় সমূহ পরিচালনা করে থাকে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?

উদ্দীপক

জনাব ইকবাল হোসেন সরকারের একটি বিভাগের সদস্য। সরকার গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত তার বিভাগে আলাপ-আলোচনা করে গৃহীত হয়। সরকারের বাৎসরিক আয়-ব্যায়ের হিসাব তার বিভাগ থেকে পাশ করতে হয়। ইকবাল হোসেন লক্ষ্য করছেন যে, তার বিভাগের চেয়ে অন্য একটি বিভাগ শক্তিশালী হয়ে উঠেছে। তার বিভাগে আলোচনা ছাড়া অন্য বিভাগটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে এবং বাস্তবায়ন করছে।

Chittagong · 2022

উত্তর

রাষ্ট্রের উপাদান চারটি।

উত্তর

যে সরকারব্যবস্থায় একই সাথে একাধিক অঞ্চল প্রদেশ সাংবিধানিকভাবে ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে একত্রিত হয়ে রাষ্ট্র গঠন করে তাই যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় একাধিক রাষ্ট্র বা প্রদেশ মিলে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করে। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। কেন্দ্রীয় সরকার সাধারণ স্বার্থে সমগ্র যুক্তরাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করে এবং প্রাদেশিক সরকার স্বাধীনভাবে স্থানীয় বা প্রাদেশিক বিষয় সমূহ পরিচালনা করে থাকে।

উত্তর

জনাব ইকবাল হোসেন সরকারের আইন বিভাগের সদস্য। আইন বিভাগ গুরুত্বপূর্ণ নির্বাচনমূলক কাজ করে থাকে। আইন বিভাগ সরকার তিনটি বিভাগের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এর কারণ হলো আইন বিভাগের আইন প্রণয়নের ওপর অপর দুটি বিভাগের কাজকর্ম নির্ভরশীল। আইন বিভাগ আইনের প্রণয়ন না করলে অপর দুটি বিভাগের করণীয় কিছুই থাকে না। তাই আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্রের সরকারের কার্যক্রম নির্ধারণ ও প্রয়োগের ক্ষেত্রে আইন বিভাগের ভূমিকা গুরুত্বপূর্ণ। উদ্দীপকে জনাব ইকবাল হোসেন সরকারের এমন একটি বিভাগের সদস্য যেখানে সরকারের গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত আলাপ-আলোচনার মাধ্যমে গৃহীত হয়। সরকারের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব তার বিভাগ থেকে পাশ করতে হয়। এর বর্ণনার মাধ্যমে সহজে সরকারের আইন বিভাগের চিত্র পাওয়া যায়। লাস্টের কাজ পরিচালনার জন্য আইন প্রণয়ন করা আইন বিভাগের প্রধান কাজ। তবে আইন সবার আইন প্রণয়নের পাশাপাশি কিছু কিছু নির্বাচনমূলক কাজও করে থাকে। বাংলাদেশের রাষ্ট্রপতি ও স্পিকার আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন। এছাড়া আইনসভার অনুষ্ঠিত তর্ক-বিতর্কের মাধ্যমে যে জনমত গঠিত হয় তা নির্বাচনী কার্যক্রম কে প্রভাবিত করে।

উত্তর

জনাব ইকবালের বিভাগ হলো সরকারের আইন বিভাগ। নানা কারণে আইন বিভাগের ক্ষমতা হ্রাস পাচ্ছে। সরকারি তিনটি বিভাগের মধ্যে অন্যতম একটি বিভাগ হলো আইন বিভাগ, যার মূলকাজ হলো প্রণয়ন করা। কিন্তু বর্তমান সময়ে মানুষের কাজের প্রকৃতি ও সমাজের সাথে সঙ্গতি রেখে অনেক বেশি আইন প্রণয়ন করতে হয়। যেটা অনেক সময় আইনসভার পক্ষে সম্ভব হয় না। ফলে আইনসভার বাইরের অনেক উৎস হতে আইন তৈরি করা হচ্ছে। আধুনিককালে আইনসভার ক্ষমতার দিন দিন হ্রাস পাচ্ছে ও শাসন বিভাগের ক্ষমতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। আধুনিককালে আইনসভার সদস্যদের সদস্যপদ লাভের কোন বিশেষ শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই বলে আইনসভার সদস্যদের বিশেষ জ্ঞানের অভাবে তারা শাসন বিভাগের উপর নির্ভরশীল হয়ে পড়ে, যার ফলে আইনসভার ক্ষমতা হ্রাস পায়। আধুনিক কল্যাণরাষ্ট্রের উদ্ভবের ফলে আইনসভার কাজ পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু আইনসভার পক্ষে সকল বিষয়ে আইন প্রণয়ন করা সম্ভব হচ্ছে না। তাই কিছু কিছু আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়সহ অন্যান্য বিষয় শাসন বিভাগের উপর ন্যস্ত করা হয়েছে। তাছাড়া শাসন বিভাগ নীতি নির্ধারণ করে তা বাস্তবায়ন করার ফলে জনগণ আইনসভা হতে শাসন বিভাগের প্রতি অধিক আস্থাশীল হয়ে উঠেছে। আনবিভাগ জরুরি অবস্থায় অনুপযোগী।তাছাড়া দলীয় ব্যবস্থার উদ্ভব ও দলীয় কঠোর শৃঙ্খলার জন্য আইনসভার ক্ষমতা হ্রাস পাচ্ছে। বর্তমানে বিভিন্ন চাপসৃষ্টিকারী গোষ্ঠী জনগণের স্বার্থ ও সমস্যা সরকার নিকট পেশ করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের বাধ্য করে। এভাবে একদিকে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রাধান্য বৃদ্ধি পায় অন্যদিকে আইনসভার ক্ষমতা হ্রাস পায়। তাছাড়া বিচার বিভাগীয় পর্যালোচনা এবং এর সাথে শাসন বিভাগকে সঠিক নিয়ন্ত্রণের অভাবে আইনসভার ক্ষমতার হ্রাস পাচ্ছে। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে আমি মনে করি, আইন বিভাগের ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে।
HSCCivics 1st PaperChittagong 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।