আমি মনে করি 'ক' রাষ্ট্রের সরকারব্যবস্থা তথা সংসদীয় সরকার ব্যবস্থা 'খ' রাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থার চেয়ে উত্তম। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সম্পর্কের ভিত্তিতে সরকার দুটি ভিন্ন রূপ হলো সংসদীয় সরকারব্যবস্থা ও রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা। এ দুটি শাসন ব্যবস্থাকে একে অপরের বিপরীত রূপ বলে মনে করা হয়। এ দুটি শাসন ব্যবস্থায় গুণের পাশাপাশি দোষ ত্রুটি বিদ্যমান। তবে উভয়ের মধ্যে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা উত্তম। মন্ত্রিপরিষদ শাসিত সরকারের মন্ত্রী পরিষদ আর যাবতীয় কাজ কর্মের জন্য আইনসভার নিকট দায়বদ্ধ থাকে বলে মন্ত্রী পরিষদের স্বেচ্ছাচারী হয়ে ওঠার কোন সুযোগ থাকে না। এ সরকার ব্যবস্থার অন্যতম প্রধান গুণ হলো এর নমনীয়তা। এখানে পরিবর্তিত পরিস্থিতির সাথে সংগতি রেখে প্রশাসন বা সরকারের প্রয়োজনমাফিক রদবদলের ব্যবস্থা রয়েছে। আইন সবার মাধ্যমে প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয় বলে স্বচ্ছতা বজায় থাকে। মন্ত্রী পরিষদ শাসিত সরকার অধিকতর জনকল্যাণমুখী ও জনপ্রিয় শাসনব্যবস্থা। অপরদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা শাসন বিভাগ ও আইন বিভাগ পরস্পর স্বাধীনভাবে কাজ করায় উবার মতো সুস্থ সহযোগিতা গড়ে ওঠে না। সকল ক্ষমতার রাষ্ট্রপতির হাতে থাকায় তা নিয়ন্ত্রণ করার শক্তি আইনসভার থাকে না। রাষ্ট্রপতি তার কার্যকালের অনিয়ন্ত্রিত ও একচ্ছএ ক্ষমতা প্রয়োগের সুযোগ পান, যা গণতন্ত্রের পক্ষে বিপদজনক।উপরিউক্ত আলোচনার পরিশেষে বলা যায়, রাষ্ট্রপতি শাসিত সরকারের তুলনায় সংসদীয় সরকার ব্যবস্থা উত্তম।