উদ্দীপকের রফিক সাহেবের কর্মকান্ড পেশাগত নীতিবিদ্যাকে নির্দেশ করে। পেশাগত নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা বিভিন্ন দিক দিয়ে সম্পর্কিত।
যেকোনো পেশায় নৈতিকতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক পেশার জন্য কিছু নৈতিক নিয়ম অনুসরণ করা হয় এবং প্রতিটি পেশায় যৌক্তিকভাবেই কর্মকাণ্ড পরিচালিত হয়। তাই পেশাগত নীতিবিদ্যার সাথে যুক্তিবিদ্যা অঙ্গাঙ্গীভাবে জড়িত। বিভিন্ন রকম পেশায় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্ন নৈতিক নিয়ম প্রয়োগ করতে হয়। কোনো পেশায় নৈতিক নিয়ম কার্যকর করার পূর্বে সেটির যৌক্তিকতা যাচাই করার প্রয়োজন হয়। আর যুক্তিবিদ্যার অধ্যয়ন যৌক্তিক বিচার বিশ্লেষণের ক্ষমতা বৃদ্ধি করে। তাই এই দুটি বিষয় পরস্পর গভীরভাবে সম্পর্কিত। এমন অনেক পেশা আছে যেখানে বৈজ্ঞানিক গবেষণা প্রধান কাজ। আর গবেষণার আগে প্রকল্প প্রণয়ন করতে হয় যেখানে যুক্তিবিদ্যার জ্ঞান অপরিহার্য ভূমিকা পালন করে। একইসাথে যেকোনো গবেষণায় নীতি-নৈতিকতার বিষয়টিও অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। সকল পেশার সাথে মুনাফা ও মজুরি অপরিহার্যভাবে যুক্ত। এই দুটি বিষয়ই যৌক্তিক ও নৈতিক নিয়ম অনুযায়ী অগ্রসর হয়। কেননা মুনাফা ও মজুরি নির্ধারণের ক্ষেত্রে যৌক্তিক ও নৈতিক দিক গুরুত্বসহকারে বিবেচনা করা হয়।
উদ্দীপকে কাশেম সাহেবের বন্ধু রফিক সাহেব ক্রেতা ও কর্মচারীদের সাথে ভালো ব্যবহার, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, পণ্যের গুণগত মান ও পরিমাণ বজায় রাখার মাধ্যমে পেশাগত ক্ষেত্রে নৈতিকতা ও যৌক্তিকতার সমন্বয় ঘটান।
সুতরাং দেখা যাচ্ছে যে, পেশাগত নীতিবিদ্যার সাথে যুক্তিবিদ্যার গভীর সম্পর্ক বিদ্যমান। যেকোনো পেশায় নৈতিক নিয়মগুলো তখনই গ্রহণযোগ্য হয় যখন সেগুলো যৌক্তিক হয়। অর্থাৎ, পেশাগত নীতিবিদ্যায় যৌক্তিতার বিষয়টি আবশ্যিকভাবে যুক্ত।