উদ্দীপকে পাঠ্যপুস্তকের যুক্তিবিদ্যা এবং নন্দনতত্ত্ব বিষয় দুটির ইঙ্গিত রয়েছে। নিচে এ দুটি বিষয়ের পার্থক্য তুলে ধরা হলো- যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তা বা অনুমান সম্পর্কিত বিজ্ঞান। মিথ্যাকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে যুক্তিবিদ্যা চিন্তা বা অনুমান এবং তার কতগুলো সহায়ক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে সত্যকে অর্জন করা। অন্যদিকে, নন্দনতত্ত্ব হচ্ছে সৌন্দর্য বিষয়ক বিজ্ঞান। যা বিভিন্ন প্রকার সৌন্দর্য চর্চার জন্য নিয়ম কানুন প্রণয়ন করে ও বাস্তব জীবনে তা প্রয়োগ করে সুন্দরভাবে জীবনযাপনের নির্দেশনা দেয়। যেমন, সুন্দরভাবে কথা বলতে পারা, সুন্দর করে পোশাক পরতে শেখা ইত্যাদি। নন্দনতত্ত্বের আদর্শ হচ্ছে সৌন্দর্যকে আয়ত্ত করা।
উদ্দীপকে জয়নুল আবেদীনের পোশাক ও কথাবার্তা বলার স্টাইল নন্দনতত্ত্বকে এবং দার্শনিক এরিস্টটলের যাচাই-বাছাই করার ক্ষমতা যুক্তিবিদ্যাকে নির্দেশ করে। তাদের ভিন্ন ভিন্ন আচরণের মাধ্যমেই এ দুটি বিষয়ের পার্থক্য ফুটে উঠেছে।
পরিশেষে বলা যায়, যুক্তিবিদ্যা এবং নন্দনতত্ত্বের মধ্যে আদর্শগত, বিষয়বস্তু এবং নিয়মাবলির পার্থক্য বিদ্যমান। যুক্তিবিদ্যা চিন্তা বা অনুমান সম্পর্কিত বিজ্ঞান, নন্দনতত্ত্ব সৌন্দর্য বিষয়ক বিজ্ঞান। যুক্তিবিদ্যার আদর্শ সত্যকে অর্জন করা। অন্যদিকে, নন্দনতত্ত্বের আদর্শ সুন্দরকে আয়ত্ত করা। যুক্তিবিদ্যা সঠিক যুক্তিপদ্ধতি প্রণয়ন করে, আর নন্দনতত্ত্ব বাস্তব জীবনে সুন্দরভাবে জীবনযাপনের নির্দেশনা প্রদান করে।