উদ্দীপকে অবন্তীর চরিত্রে যে পরিচয় পাওয়া যায় তা জ্ঞান শাখার কোন বিষয়ের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে অবন্তীর চরিত্রে যে পরিচয় পাওয়া যায় তা জ্ঞান শাখার নন্দনতত্ত্ব বিষয়ের সাথে সম্পর্কিত।নন্দনতত্ত্ব বা Aesthetics শব্দটি এসেছে গ্রিক শব্দ asthetikos থেকে যার অর্থ অনুভূতি বা হৃদয়ানুভূতি। তাই শাব্দিক অর্থে নন্দনতত্ত্ব বা Aesthetics হলো কোনো কিছুকে প্রত্যক্ষণ করে বা অনুভব করে সেই অভিজ্ঞতা বলে ঐ বিষয়কে নিয়ে কোনো অনুভূতি ব্যক্ত করা এক ধরনের মূল্যায়ন যা মূলত সৌন্দর্য উপভোগ, রস আস্বাদন এবং রুচিবোধের বিষয়। বস্তুত মানুষ সুন্দরের পূজারী। আর নন্দনতত্ত্বের আদর্শ হচ্ছে সুন্দরকে আয়ত্ত করা, যেমন- সুন্দর করে কথা বলা, সুন্দর জামা- কাপড় পরিধান করা, বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য বাগান করা, স্থাপত্যশিল্প, শিল্পকলা ইত্যাদি। অর্থাৎ সৌন্দর্যের নির্মল অনুভূতি, শিল্পের সাবলীল রস আস্বাদনই নন্দনতত্ত্বের আলোচ্য বিষয়।উদ্দীপকে অবন্তী একজন শিক্ষক। তিনি সাহিত্য চর্চার পাশাপাশি ছবি আঁকেন। তিনি খুবই সংগীত প্রিয় এবং সৌন্দর্য ও শিল্পবোধের প্রতি আগ্রহ প্রবল। অবন্তীর কাজগুলো মানবমনে এক মধুর অনুভূতির সৃষ্টি করে। সৌন্দর্যকে আয়ত্ব করা হচ্ছে নন্দনতত্ত্বের কাজ। সুতরাং অবন্তীর চরিত্রে যে পরিচয় পাওয়া যায় তা জ্ঞান শাখার নন্দনতত্ত্ব বিষয়ের সাথে সম্পর্কিত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে অবন্তীর চরিত্রে যে পরিচয় পাওয়া যায় তা জ্ঞান শাখার কোন বিষয়…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর