মি. আবু ইউসুফ ও মি. মইন এর কর্মকাণ্ড পাঠ্যবইয়ের যে বিষয়কে ইঙ্গিত করে তাদের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের মি. আবু ইউসুফের কর্মকান্ড পাঠ্যবইয়ের নীতিবিদ্যার এবং মি. মইন এর কর্মকাণ্ড পাঠ্যবইয়ের যুক্তিবিদ্যার ইঙ্গিত প্রদান করে।উদ্দীপকের মি. আবু ইউসুফ একজন সৎ, ধার্মিক, নিষ্ঠাবান, দক্ষ প্রিন্সিপাল ও রাজনীতিবিদ। তিনি প্রাতিষ্ঠানিক নিয়মনীতি অনুসরণ করেন এবং সকলের সাথে ভালো ব্যবহার করেন। রাজনীতির ক্ষেত্রেও তিনি কর্মীদের ভালো কাজ করার তাগিদ দেন এবং মন্দ কাজ পরিহার করতে বলেন। মি. আবু ইউসুফের এসব কর্মকাণ্ড পাঠ্যবইয়ের নীতিবিদ্যার ইঙ্গিত প্রদান করে। মূল্যবিদ্যার অন্যতম একটি শাখা হলো নীতিবিদ্যা। নীতিবিদ্যা মানুষের ঐচ্ছিক আচরণের ভালো-মন্দ, ন্যায়-অন্যায় ইত্যাদি নৈতিক আদর্শের ভিত্তিতে মূল্যায়ন করে।অপরপক্ষে, উদ্দীপকের যুক্তিবিদ্যার শিক্ষক মি. মইন সত্যবাদী এবং প্রমাণ ছাড়া বিনা বিচারে কোনো কিছুই মেনে নেন না। তিনি সবকিছুর চুলচেরা বিশ্লেষণ করেন এবং সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আপোষহীন। যুক্তিবিদ্যার শিক্ষক মি. মইনের এসব কর্মকাণ্ড পাঠ্যবইয়ের যুক্তিবিদ্যার বিষয়কে ইঙ্গিত করে। যুক্তিবিদ্যা যুক্তিসংক্রান্ত বিজ্ঞান। অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করাই যুক্তিবিদ্যার প্রধান কাজ। যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞানও বলা হয়ে থাকে। কেননা যুক্তিবিদ্যা আদর্শ বা মানদণ্ডের আলোকে বিষয়বস্তুর মূল্যায়ন করে। যুক্তিবিদ্যার আদর্শ হলো সত্যের আদর্শ। সত্যকে আবিষ্কার ও অনুসন্ধান করার জন্য যুক্তি প্রক্রিয়া কী রকম হবে সেটিই যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়।সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকের আবু ইউসুফ ও মি. মইনের কর্মকাণ্ড নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যাকে প্রতিফলিত করে। নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা উভয়ই মূল্যবিদ্যার শাখা হলেও এরা পরস্পর ভিন্ন, কারণ নীতিবিদ্যা যুক্ত মানব আচরণের সাথে। আর যুক্তিবিদ্যা যুক্ত যুক্তির সাথে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
মি. আবু ইউসুফ ও মি. মইন এর কর্মকাণ্ড পাঠ্যবইয়ের যে বিষয়কে ইঙ্গিত কর…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর