উদ্দীপকে মি. মনসুরের কর্মকাণ্ড তোমার পঠিত কোন বিষয়ের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মি. মনসুরের কর্মকান্ড আমার পঠিত ব্যবসায় নীতিবিদ্যার সাথে সম্পর্কিত। ব্যবসায় নীতিবিদ্যা হলো এমন এক প্রায়োগিক নীতিবিদ্যা অথবা পেশাগত নীতিবিদ্যা যা ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে উদ্ধৃত নৈতিক নীতিমালা ও নৈতিক সমস্যাবলী পর্যালোচনা করে। নীতিবিদ্যা ব্যবসাক্ষেত্রে নৈতিক নিয়মাবলী প্রদান করার পাশাপাশি ব্যবসায় গৃহীত নীতি ও উদ্যোগসমূহের নৈতিক মান যাচাই করে আসছে। ব্যবসায় নৈতিকতা বজায় রাখতে ব্যক্তিকে সবসময় বৈধ জিনিসের এবং বৈধ উপায়ে ব্যবসা পরিচালনা করতে হবে। সবক্ষেত্রে সততা বজায় রাখতে হবে। শ্রমিককে সঠিক মজুরি দিতে হবে। মাপে কম দেয়া কিংবা খাদ্যে ভেজাল মেশানোর মতো দুর্নীতির আশ্রয় গ্রহণ করা যাবে না। উদ্দীপকে মি. মনসুরের কারখানায় সবসময় উচ্চমানের পণ্য উৎপাদন করা হয়। তাছাড়া সঠিক গুণ, পরিমাণ ও ন্যায্যমূল্যে তিনি পণ্য সরবরাহ করেন। তার এ ধরনের কর্মকাণ্ড ব্যবসায় নীতিবিদ্যার সাথে সম্পর্কিত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. মনসুরের কর্মকাণ্ড তোমার পঠিত কোন বিষয়ের সাথে সম্পর্কিত…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর