উদ্দীপকে মি. মনসুরের স্ত্রী সীমার কর্মকান্ডে যে দুটি বিষয়কে নির্দেশ করে তাদের পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে মি. মনসুরের স্ত্রী সীমার কর্মকান্ড নন্দনতত্ত্ব ও যুক্তিবিদ্যা- এ দুটি বিষয়কে নির্দেশ করে। যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তা বা অনুমান সম্পর্কিত বিজ্ঞান। মিথ্যাকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে যুক্তিবিদ্যা চিন্তা বা অনুমান এবং তার কতগুলো সহায়ক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে সত্যকে অর্জন করা। অন্যদিকে, নন্দনতত্ত্ব হচ্ছে সৌন্দর্য বিষয়ক বিজ্ঞান। যা বিভিন্ন প্রকার সৌন্দর্য চর্চার জন্য নিয়ম কানুন প্রণয়ন করে ও বাস্তব জীবনে প্রয়োগ করে সুন্দরভাবে, জীবনযাপনের নির্দেশনা দেয়। যেমন, সুন্দরভাবে কথা বলতে পারা, সুন্দর করে পোশাক পরতে শেখা ইত্যাদি। নন্দনতত্ত্বের আদর্শ হচ্ছে সৌন্দর্যকে আয়ত্ত করা। উদ্দীপকে সীমার সৌন্দর্য ও রুচিবোধ নন্দনতত্ত্বের সাথে সম্পর্কিত। নন্দনতত্ত্ব বিভিন্ন প্রকার সৌন্দর্য চর্চার জন্য নিয়ম-কানুন প্রণয়ন করে এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করে সুন্দরভাবে জীবন যাপনের নির্দেশনা দান করে। অন্যদিকে, তার বুদ্ধিমত্তা, সততা, যুক্তিবাদীতা ও তার্কিক স্বভাব যুক্তিবিদ্যার সাথে সম্পর্কিত। সঠিক যুক্তিপদ্ধতির নিয়মাবলি প্রণয়ন করে সত্যতা প্রতিষ্ঠা করা এর কাজ। পরিশেষে বলা যায়, যুক্তিবিদ্যা এবং নন্দনতত্ত্বের মধ্যে আদর্শগত, বিষয়বস্তু এবং নিয়মাবলির পার্থক্য বিদ্যমান। যুক্তিবিদ্যা চিন্তা বা অনুমান সম্পর্কিত বিজ্ঞান, নন্দনতত্ত্ব সৌন্দর্য বিষয়ক বিজ্ঞান। যুক্তিবিদ্যার আদর্শ সত্যকে অর্জন। অন্যদিকে নন্দনতত্ত্বের আদর্শ সুন্দরকে আয়ত্ত করা। যুক্তিবিদ্যা সঠিক যুক্তিপদ্ধতি প্রণয়ন করে, আর নন্দনতত্ত্ব সুন্দর জীবনযাপনের নির্দেশনা প্রদান করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. মনসুরের স্ত্রী সীমার কর্মকান্ডে যে দুটি বিষয়কে নির্দেশ…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর