শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ তোমার পঠিত কোন বিষয়টির প্রতিফলন রয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: দৃশ্যকল্প-১ এ আমার পঠিত নন্দনতত্ত্বের প্রতিফলন দেখা যায়। নন্দনতত্ত্ব হচ্ছে সৌন্দর্য বিষয়ক বিজ্ঞান। এটি সৌন্দর্যচর্চার নিয়মকানুন প্রণয়ন করে এবং সেগুলোকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে সুন্দরভাবে জীবযাপনের নির্দেশনা প্রদান করে। মানুষ তার সৌন্দর্যের পিপাসা মেটাতে নানা উপায় অবলম্বন করে। এজন্য সে সুন্দরভাবে কথা বলে, সুন্দর পোশাক পরে সুন্দর বাড়ি তৈরী করে, বাড়ির সামনে বাগান করে এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পরিচর্যার মাধ্যমে নিজেকে সুন্দর ভাবে সাজায়। এসবই সৌন্দর্য চর্চার নিদর্শন। নন্দনতত্ত্বের নিয়মাবলী সঠিকভাবে বাস্তবক্ষেত্রে প্রয়োগ করলে আমাদের সৌন্দর্য অন্যের প্রশংসা অর্জনে সক্ষম হয়। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ দেখা যায়, জয়িতা চমৎকার গান করেন, ছবি আঁকেন, অবসরে কবিতা পড়েন ও সেতারা বাজান এ বিষয়গুলো নন্দনতত্ত্বকেই নির্দেশ করে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ তোমার পঠিত কোন বিষয়টির প্রতিফলন রয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: জয়িতা চমৎকার গান করেন, ছবি আঁকেন, অবসরে তিনি কবিতা পড়েন, সেতার বাজান।দৃশ্যকল্প-২: সৃজন আহমেদ একজন ব্যবসায়ী। তিনি ক্রেতাদের সাথে অমায়িক ব্যবহার করেন। মানসম্মত পণ্য বিক্রয় করেন এবং পরিমাপেও সঠিক দেন।

Dinajpur · 2019

উত্তর

যুক্তিবিদ্যার জনক এরিস্টটল।

উত্তর

যুক্তিবিদ্যা সত্যের আদর্শকে সামনে রেখে সঠিক যুক্তিপদ্ধতি আবিষ্কার করে এবং তাদের মূল্য নিরূপণ করে। যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য সত্যকে অর্জন করা। রূপগত ও বস্তুগত উভয় ধরনের সত্যতার সমন্বয়ে সত্যতার পূর্ণতা দান করে যুক্তিবিদ্যা। আমরা কিভাবে চিন্তা বা অনুমান করি তা আলোচনা করা যুক্তিবিদ্যার কাজ নয়। বরং যুক্তিবিদ্যার মূল কাজ হলো কিভাবে অনুমান করলে ভ্রম পরিহার করা যায় ও সত্যকে আবিষ্কার করা যায়। তাই বলা যায় যুক্তিবিদ্যার কাজ সত্যকে আবিষ্কার করা।

উত্তর

দৃশ্যকল্প-১ এ আমার পঠিত নন্দনতত্ত্বের প্রতিফলন দেখা যায়। নন্দনতত্ত্ব হচ্ছে সৌন্দর্য বিষয়ক বিজ্ঞান। এটি সৌন্দর্যচর্চার নিয়মকানুন প্রণয়ন করে এবং সেগুলোকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে সুন্দরভাবে জীবযাপনের নির্দেশনা প্রদান করে। মানুষ তার সৌন্দর্যের পিপাসা মেটাতে নানা উপায় অবলম্বন করে। এজন্য সে সুন্দরভাবে কথা বলে, সুন্দর পোশাক পরে সুন্দর বাড়ি তৈরী করে, বাড়ির সামনে বাগান করে এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পরিচর্যার মাধ্যমে নিজেকে সুন্দর ভাবে সাজায়। এসবই সৌন্দর্য চর্চার নিদর্শন। নন্দনতত্ত্বের নিয়মাবলী সঠিকভাবে বাস্তবক্ষেত্রে প্রয়োগ করলে আমাদের সৌন্দর্য অন্যের প্রশংসা অর্জনে সক্ষম হয়। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ দেখা যায়, জয়িতা চমৎকার গান করেন, ছবি আঁকেন, অবসরে কবিতা পড়েন ও সেতারা বাজান এ বিষয়গুলো নন্দনতত্ত্বকেই নির্দেশ করে।

উত্তর

দৃশ্যকল্প-২ এ সৃজন আহমেদের পেশাগত নীতিবিদ্যাকে নির্দেশ করে। পেশাগত নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা বিভিন্ন দিক দিয়ে সম্পর্কিত। যেকোনা পেশায় নৈতিকতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক পেশার জন্য কিছু নৈতিক নিয়ম অনুসরণ করা হয় এবং প্রতিটি পেশায় যৌক্তিকভাবেই কর্মকাণ্ড পরিচালিত হয়। তাই পেশাগত নীতিবিদ্যার সাথে যুক্তিবিদ্যা অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। বিভিন্ন রকম পেশায় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন নৈতিক নিয়ম প্রয়োগ করতে হয়। কোনো পেশায় নৈতিক নিয়ম কার্যকর করার পূর্বে সেটির যৌক্তিকতা যাচাই করার প্রয়োজন হয়। আর যুক্তিবিদ্যার অধ্যয়ন যৌক্তিক বিচার বিশ্লেষণের ক্ষমতা বৃদ্ধি করে। তাই এই দুটি বিষয় পরস্পর গভীরভাবে সম্পর্কিত। এমন অনেক পেশা আছে যেখানে বৈজ্ঞানিক গবেষণা প্রধান কাজ। আর গবেষণার আগে প্রকল্প প্রণয়ন করতে হয় যেখানে যুক্তিবিদ্যার জ্ঞান অপরিহার্য ভূমিকা পালন করে। একইসাথে যেকোনো গবেষণায় নীতি-নৈতিকতার বিষয়টিও অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। সকল পেশার সাথে মুনাফা ও মজুরি অপরিহার্যভাবে যুক্ত। এই দুটি বিষয়ই যৌক্তিক ও নৈতিক নিয়ম অনুযায়ী অগ্রসর হয়। কেননা মুনাফা ও মজুরি নির্ধারণের ক্ষেত্রে যৌক্তিক ও নৈতিক দিক গুরুত্বসহকারে বিবেচনা করা হয়। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ দেখা যায় সৃজন আহমেদ একজন ব্যবসায়ী। তিনি ক্রেতাদের সাথে অমায়িক ব্যবহার করেন। মানসম্মত পণ্য বিক্রয় করেন এবং পরিমাপেও সঠিক দেন। তবে এসব কর্মকাণ্ড পেশাগত ক্ষেত্রে নৈতিকতা ও যৌক্তিকতার প্রতিফলন। পরিশেষে বলা যায়, যেকোনো পেশায় নৈতিক নিয়মগুলো তখনই গ্রহণযোগ্য হয় যখন সেগুলো যৌক্তিক হয়। অর্থাৎ পেশাগত নীতিবিদ্যায় যৌক্তিকতার বিষয়টি আবশ্যিকভাবে যুক্ত। সুতরাং দেখা যাচ্ছে, পেশাগত নীতিবিদ্যার সাথে যুক্তিবিদ্যার গভীর সম্পর্ক বিদ্যমান।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

দৃশ্যকল্প-১ এ তোমার পঠিত কোন বিষয়টির প্রতিফলন রয়েছে? ব্যাখ্যা করো। | Prosthuti