দৃশ্যকল্প-২ এ যে বিষয়টির প্রকাশ ঘটেছে তার সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক দেখাও।
উত্তর: দৃশ্যকল্প-২ এ সৃজন আহমেদের পেশাগত নীতিবিদ্যাকে নির্দেশ করে। পেশাগত নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা বিভিন্ন দিক দিয়ে সম্পর্কিত। যেকোনা পেশায় নৈতিকতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক পেশার জন্য কিছু নৈতিক নিয়ম অনুসরণ করা হয় এবং প্রতিটি পেশায় যৌক্তিকভাবেই কর্মকাণ্ড পরিচালিত হয়। তাই পেশাগত নীতিবিদ্যার সাথে যুক্তিবিদ্যা অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। বিভিন্ন রকম পেশায় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন নৈতিক নিয়ম প্রয়োগ করতে হয়। কোনো পেশায় নৈতিক নিয়ম কার্যকর করার পূর্বে সেটির যৌক্তিকতা যাচাই করার প্রয়োজন হয়। আর যুক্তিবিদ্যার অধ্যয়ন যৌক্তিক বিচার বিশ্লেষণের ক্ষমতা বৃদ্ধি করে। তাই এই দুটি বিষয় পরস্পর গভীরভাবে সম্পর্কিত। এমন অনেক পেশা আছে যেখানে বৈজ্ঞানিক গবেষণা প্রধান কাজ। আর গবেষণার আগে প্রকল্প প্রণয়ন করতে হয় যেখানে যুক্তিবিদ্যার জ্ঞান অপরিহার্য ভূমিকা পালন করে। একইসাথে যেকোনো গবেষণায় নীতি-নৈতিকতার বিষয়টিও অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। সকল পেশার সাথে মুনাফা ও মজুরি অপরিহার্যভাবে যুক্ত। এই দুটি বিষয়ই যৌক্তিক ও নৈতিক নিয়ম অনুযায়ী অগ্রসর হয়। কেননা মুনাফা ও মজুরি নির্ধারণের ক্ষেত্রে যৌক্তিক ও নৈতিক দিক গুরুত্বসহকারে বিবেচনা করা হয়। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ দেখা যায় সৃজন আহমেদ একজন ব্যবসায়ী। তিনি ক্রেতাদের সাথে অমায়িক ব্যবহার করেন। মানসম্মত পণ্য বিক্রয় করেন এবং পরিমাপেও সঠিক দেন। তবে এসব কর্মকাণ্ড পেশাগত ক্ষেত্রে নৈতিকতা ও যৌক্তিকতার প্রতিফলন। পরিশেষে বলা যায়, যেকোনো পেশায় নৈতিক নিয়মগুলো তখনই গ্রহণযোগ্য হয় যখন সেগুলো যৌক্তিক হয়। অর্থাৎ পেশাগত নীতিবিদ্যায় যৌক্তিকতার বিষয়টি আবশ্যিকভাবে যুক্ত। সুতরাং দেখা যাচ্ছে, পেশাগত নীতিবিদ্যার সাথে যুক্তিবিদ্যার গভীর সম্পর্ক বিদ্যমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ যে বিষয়টির প্রকাশ ঘটেছে তার সাথে যুক্তিবিদ্যার সম্পর্…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর