উদ্দীপকে নীতিবিদ্যা ওন্দেনতত্ত্বের ধারণা রয়েছে। নিচে এই দুটি বিষয়ের মধ্যকার সম্পর্ক আলোচনা করা হলো-
নীতিবিদ্যা মূল্যবিদ্যার একটি শাখা। এটি মানুষের ঐচ্ছিক আচরণের। সাথে জড়িত। মানুষ ইচ্ছাকৃতভাবে যেসব আচরণ করে সেসব আচরণের নৈতিক মূল্য নির্ধারণ করাই এই বিদ্যার প্রধান কাজ। তাই নীতি বিদ্যা মানুষের ঐচ্ছিক আচরণের ভালোত্ব-মন্দত্ব, ন্যায়ত্ব- অন্যায়ত্ব প্রভৃতি মূল্যায়ন করে। এই মূল্যায়নের ক্ষেত্রে নীতিবিদ্যা নৈতিক মানদন্ড ব্যবহার করে। নীতিবিদ্যা যেহেতু ঐচ্ছিক আচরণ নৈতিক মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করে তাই নীতিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আর নন্দনতত্ত্বও মূল্যবিদ্যার একটি শাখা যা শিল্প, সৌন্দর্য প্রভৃতির সাথে জড়িত। নন্দনতত্ত্ব শিল্প ও সৌন্দর্যের মূল্যায়ন করে। শব্দগত অর্থে নন্দনতত্ত্ব হলো কোনো কিছু প্রত্যক্ষণ করে বা অনুভব করে সেই অভিজ্ঞতা বলে কোনো অনুভূতি ব্যক্ত করা বা মনোভাব প্রকাশ করার বিদ্যা। কোনো বিষয়ে অনুভূতি ব্যক্ত করা বা মনোভাব প্রকাশ করা এক ধরনের মূল্যায়ন। এই মূল্যায়ন প্রধানত সৌন্দর্য, রুচিবোধ, শিল্প ও রস বোধের সাথে সম্পর্কিত। তাই নন্দনতত্ত্ব হলো মূল্যবিদ্যার এমন একটি শাখা যা সৌন্দর্য, শিল্প এবং সুন্দরের প্রশংসা করে। সুতরাং দেখা যাচ্ছে, নীতিবিদ্যা ও নন্দনতত্ত্ব উভয়ই মূল্যবিদ্যার শাখা, উভয়ই আদর্শনিষ্ঠ বিজ্ঞান এবং উভয়ই মানব আচরণের সাথে সম্পর্কিত। তাই বলা যায় নীতিবিদ্যা ও নন্দনতত্ত্বের মধ্যে বিভিন্ন দিক দিয়ে সম্পর্ক রয়েছে।