শেয়ারFacebookWhatsApp

যুক্তিবিদ্যার আলোকে 'ক' ও 'খ' এর চিন্তাধারার মধ্যকার সম্পর্ক নিরূপণ কর।

উত্তর: উদ্দীপকে 'ক' ও 'খ' দুই বন্ধুর চিন্তাধারায় যথাক্রমে যুক্তিবিদ্যা (Logic) এবং কম্পিউটার বিজ্ঞানের (computer Science) প্রতিফলন ঘটেছে। আমরা জানি, যুক্তিবিদ্যা চিন্তা সম্পর্কীয় আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যা সত্যকে অর্জন এবং মিথ্যাকে বর্জন করার উদ্দেশ্যে সঠিক যুক্তিপদ্ধতি বাস্তব চিন্তা ক্ষেত্রে প্রয়োগ করার নির্দেশনা দেয়। অপরদিকে, কম্পিউটার বিজ্ঞানে তথ্য ও গণনার তাত্ত্বিক ভিত্তির গবেষণা করা হয় এবং তা সম্পাদনের ব্যবহারিক পদ্ধতির প্রয়োগ ও বাস্তববায়ন সম্পর্কে আলোচনা করা হয়। যুক্তিবিদ্যা ও কম্পিউটারের মধ্যে বর্তমানে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া লক্ষ্যণীয়। যেমন: যুক্তিবিদ্যার বিভিন্ন ধারণা ও পদ্ধতি দ্বারা কম্পিউটার তার তথ্য ও গণনার তাত্ত্বিক ভিত্তি হিসেবে গবেষণা করছে। উদ্দীপকে 'ক' বন্ধু মনে করে, জীবনে উন্নতি করতে গেলে সত্যকেঅর্জন ও মিথ্যাকে বর্জন করতে হবে এবং উন্নতির ক্ষেত্রে এটি একমাত্র চাবিকাঠি। যা যুক্তিবিদ্যার আদর্শের অনুরূপ। অপরদিকে 'খ' বন্ধু মনে করে, শুধু সত্যকে অর্জন আর মিথ্যাকে বর্জন জীবনে উন্নতির একমাত্র উপায় নয়। বরং দ্রুত ও নির্ভুল গণনা এবং তথ্য সংগ্রহ ও বিভিন্ন প্রকৌশল জ্ঞান অর্জনের মাধ্যমেই উন্নতি লাভ সম্ভব। যেটি কম্পিউটার বিজ্ঞানের উদ্দেশ্য ও বিষয়বস্তু। পরিশেষে বলা যায়, শুধু সত্যকে অর্জন আর মিথ্যাকে বর্জন কিংবা দ্রুত নির্ভুল গণনা এবং তথ্য সংগ্রহ ও প্রকৌশল জ্ঞান দ্বারা আলাদাভাবে উন্নতি অর্জন সম্ভব নয়। বরং উভয়ের সংমিশ্রণ দ্বারা উন্নতি অর্জন সম্ভব। কম্পিউটার বিজ্ঞান নিয়ম-কানুন অধিকারে এবং তার বাস্তবে প্রয়োগ করার ক্ষেত্রে যুক্তিবিদ্যার উপর নির্ভর করে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

যুক্তিবিদ্যার আলোকে 'ক' ও 'খ' এর চিন্তাধারার মধ্যকার সম্পর্ক নিরূপণ…

উদ্দীপক

'ক' ও 'খ; দুই বন্ধু। দুজনেই কলেজে পড়াশুনা করে। 'ক' কখনোই মিথ্যা কথা বলে না। সে মনে করে জীবনে উন্নতি করতে হলে অবশ্যই মিথ্যাকে বর্জন করতে হবে। কীভাবে মিথ্যাকে বর্জন করতে হয় সে বিষয়েও 'ক' ভালভাবে জানে। তাই সে মিথ্যাকে বর্জন করে এবং সত্যকে অর্জন করা উন্নতির একমাত্র চাবিকাঠি মনে করে। অপরদিকে 'খ' মিথ্যাকে বর্জন করা ও সত্যকে অর্জন করা উন্নতির একমাত্র চাবিকাঠি হিসেবে মেনে নিতে পারছে না। 'খ' মনে করে দ্রুত ও নির্ভুল গণনা এবং তথ্য সংগ্রহ ও বিভিন্ন প্রকৌশল সম্পর্কে জ্ঞান অর্জন ছাড়া উন্নতি লাভ সম্ভব নয়। তাই সে বিভিন্ন প্রকৌশল সম্পর্কে ধারণা, নির্ভুল গণনা ও সঠিক তথ্যসংগ্রহকেই উন্নতির একমাত্র চাবিকাঠি মনে করে।

Comilla · 2017

উত্তর

নীতিবিদ্যা (Ethics) হল সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কীয় একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যা মানুষের আচরণের ঔচিত্য- অনৌচিত্য, ভালোত্ব-মন্দত্ব নিয়ে আলোচনা করে।

উত্তর

সত্যতা (Truth) আদর্শকে মাপকাঠি হিসেবে গ্রহণ করে বিষয়বস্তুর মূল্য বিচার করার কারণে যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। কোনো আদর্শের আলোকে কোনো বিষয় বা ঘটনা আসলে কি রকম হওয়া উচিত তা নিয়ে আলোচনা করায় হল আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এখানে একটি আদর্শই আসল মাপকাঠি। যেমন: সকল মানুষ হয় মরণশীল। কোনো মানুষ যেহেতু অমর নয় সেহেতু যুক্তিটি সত্য।

উত্তর

উদ্দীপকে ১নং দৃশ্যকল্পটি পাঠ্যপুস্তকের কম্পিউটার বিজ্ঞান (Computer Science) বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। কম্পিউটার বিজ্ঞান জ্ঞানের একটি শাখা যেখানে তথ্য ও গণনার তাত্ত্বিক ভিত্তির গবেষণা করা হয় এবং কম্পিউটার নামক যন্ত্রে এসব গণনা সম্পাদনের ব্যবহারিক পদ্ধতির প্রয়োগ ও বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করা হয়। এর মূল লক্ষ্য হচ্ছে তথ্যের উন্নত ব্যবহারের মাধ্যমে মানব জাতির বর্তমান ও ভবিষ্যতের উন্নতি সাধন। তত্ত্ব, প্রকৌশল ও পরীক্ষা- নিরীক্ষা এ তিন মিলেই কম্পিউটার বিজ্ঞান। যেমন: কম্পিউটার বিজ্ঞানীরা রোবট তৈরির তত্ত্ব দাঁড় করিয়ে ঐ তত্ত্বের ওপর ভিত্তি করে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ তথ্যপ্রযুক্তির উন্নয়ন দ্বারা কম্পিউটার বিজ্ঞানের মাধ্যমে তথ্য প্রযুক্তির উন্নত ব্যবহার এবং তার দ্বারা মানব জাতির বর্তমান ও ভবিষ্যতের উন্নতি সাধনকে নির্দেশ করে। তথ্য প্রযুক্তি ছাড়া কোনোভাবেই উন্নতি বা অগ্রগতি সম্ভব নয়।

উত্তর

উদ্দীপকে 'ক' ও 'খ' দুই বন্ধুর চিন্তাধারায় যথাক্রমে যুক্তিবিদ্যা (Logic) এবং কম্পিউটার বিজ্ঞানের (computer Science) প্রতিফলন ঘটেছে। আমরা জানি, যুক্তিবিদ্যা চিন্তা সম্পর্কীয় আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যা সত্যকে অর্জন এবং মিথ্যাকে বর্জন করার উদ্দেশ্যে সঠিক যুক্তিপদ্ধতি বাস্তব চিন্তা ক্ষেত্রে প্রয়োগ করার নির্দেশনা দেয়। অপরদিকে, কম্পিউটার বিজ্ঞানে তথ্য ও গণনার তাত্ত্বিক ভিত্তির গবেষণা করা হয় এবং তা সম্পাদনের ব্যবহারিক পদ্ধতির প্রয়োগ ও বাস্তববায়ন সম্পর্কে আলোচনা করা হয়। যুক্তিবিদ্যা ও কম্পিউটারের মধ্যে বর্তমানে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া লক্ষ্যণীয়। যেমন: যুক্তিবিদ্যার বিভিন্ন ধারণা ও পদ্ধতি দ্বারা কম্পিউটার তার তথ্য ও গণনার তাত্ত্বিক ভিত্তি হিসেবে গবেষণা করছে। উদ্দীপকে 'ক' বন্ধু মনে করে, জীবনে উন্নতি করতে গেলে সত্যকেঅর্জন ও মিথ্যাকে বর্জন করতে হবে এবং উন্নতির ক্ষেত্রে এটি একমাত্র চাবিকাঠি। যা যুক্তিবিদ্যার আদর্শের অনুরূপ। অপরদিকে 'খ' বন্ধু মনে করে, শুধু সত্যকে অর্জন আর মিথ্যাকে বর্জন জীবনে উন্নতির একমাত্র উপায় নয়। বরং দ্রুত ও নির্ভুল গণনা এবং তথ্য সংগ্রহ ও বিভিন্ন প্রকৌশল জ্ঞান অর্জনের মাধ্যমেই উন্নতি লাভ সম্ভব। যেটি কম্পিউটার বিজ্ঞানের উদ্দেশ্য ও বিষয়বস্তু। পরিশেষে বলা যায়, শুধু সত্যকে অর্জন আর মিথ্যাকে বর্জন কিংবা দ্রুত নির্ভুল গণনা এবং তথ্য সংগ্রহ ও প্রকৌশল জ্ঞান দ্বারা আলাদাভাবে উন্নতি অর্জন সম্ভব নয়। বরং উভয়ের সংমিশ্রণ দ্বারা উন্নতি অর্জন সম্ভব। কম্পিউটার বিজ্ঞান নিয়ম-কানুন অধিকারে এবং তার বাস্তবে প্রয়োগ করার ক্ষেত্রে যুক্তিবিদ্যার উপর নির্ভর করে।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।