উদ্দীপকে কাশেম সাহেবের পড়ানোর বিষয় পাঠ্যবইয়ের কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে কাশেম সাহেবের পড়ানোর বিষয়ে পাঠ্যবইয়ের গণিতের প্রতিফলন ঘটেছে। গণিত জ্ঞানের একটি বিশেষ শাখা। বিভিন্ন চিন্তাবিদ বিভিন্নভাবে গণিতকে সংজ্ঞায়িত করেছেন। তাই গণিতের সর্বজনস্বীকৃত কোনো সংজ্ঞা পাওয়া খুবই কঠিন। সাধারণত গণিত বলতে পরিমাণ, সংগঠন, পরিবর্তন ও স্থান বিষয়ক গবেষণাকে বোঝায়। ইংরেজি 'Mathematics [গণিত] শব্দটি গ্রিক শব্দ 'Mathema [গণিত] থেকে এসেছে যার অর্থ হলো জ্ঞান, অধ্যয়ন, শিক্ষণ ইত্যাদি। তবে এর দ্বারা সকল প্রকার অধ্যয়ন বা জ্ঞান চর্চাকে না বুঝিয়ে এমন এক প্রকার জ্ঞান চর্চাকে বোঝায় যা পরিমাণ, আকার, দেশ, পরিবর্তন ইত্যাদি সম্পর্কে জানতে সাহায্য করে। গণিত এমন একটি বিষয় যেখানে সংখ্যা ও অন্যান্য পরিমাপযোগ্য রাশিসমূহের মধ্যকার সম্পর্ক বর্ণনা করা হয়। বিশৃঙ্খল ও অসামঞ্জস্য সমস্যাকে সুশৃঙ্খলভাবে উপস্থাপনের প্রক্রিয়া অনুসন্ধান এবং তা সমাধানে নতুন ধারণা প্রদান করাই হলো গণিতের উদ্দেশ্য ও লক্ষ। উদ্দীপকে কাশেম সাহেবের পড়ানোর বিষয়টিও কোনো কিছুর সংখ্যা, পরিমাণ, আকার ইত্যাদি নিয়ে আলোচনা করে। তাই এটি গণিতের অনুরূপ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কাশেম সাহেবের পড়ানোর বিষয় পাঠ্যবইয়ের কোন বিষয়ের প্রতিফলন ঘ…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর