দৃশ্যকল্প-১ এ তোমার পঠিত কোন বিষয়টির প্রতিফলন রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ আমার পঠিত নন্দনতত্ত্ব বিষয়টির প্রফিলন ঘটেছে।নন্দনতত্ত্ব হচ্ছে সৌন্দর্য বিষয়ক বিজ্ঞান। এটি সৌন্দর্য চর্চার নিয়ম- কানুন প্রণয়ন করে এবং সেগুলোকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে সুন্দরভাবে জীবনযাপনের নির্দেশনা প্রদান করে। মানুষ তার সৌন্দর্যের পিপাসা মেটাতে নানা উপায় অবলম্বন করে। এজন্য সে সুন্দরভাবে কথা বলে, সুন্দর পোশাক পরে সুন্দর বাড়ি তৈরি করে, বাড়ির সামনে বাগান করে এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পরিচর্যার মাধ্যমে নিজেকে সুন্দরভাবে সাজায়। এসবই সৌন্দর্য চর্চার নিদর্শন। নন্দনতত্ত্বের নিয়মাবলি সঠিকভাবে বাস্তবক্ষেত্রে প্রয়োগ করলে আমাদের সৌন্দর্য অন্যের প্রশংসা অর্জনে সক্ষম হয়।উদ্দীপকে দেখা যায়, বর্ণা খুব ভালো গান করে, ছবি আঁকে। অবসর সময়ে সে ফুলের বাগান করে। অর্থাৎ সে সুন্দরের পূজারী। সুতরাং, তার মধ্যে নন্দনতত্ত্বের প্রতিফলন ঘটেছে বলে মনে করা যায়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ তোমার পঠিত কোন বিষয়টির প্রতিফলন রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর