উদ্দীপক-১ ও উদ্দীপক-২ এ প্রতিফলিত ধারণার সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক-১ এ যুক্তিবিদ্যার এবং উদ্দীপক-২ এ নন্দনতত্ত্বের ধারণার প্রতিফলন ঘটেছে।উদ্দীপক-১ এ মানুষকে বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব, তবে সত্য বলার সাহস নিয়মানুবর্তিতার উৎকর্ষ সাধন এবং এটিকে অভ্যাসে পরিণত করা ইত্যাদি বিষয় ব্যক্ত করা হয়েছে। আর এই বিষয়গুলো পাঠ্যবইয়ের যুক্তিবিদ্যার ধারণাকে প্রতিফলিত করে। যুক্তিবিদ্যাকে বিভিন্ন যুক্তিবিদ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তবে যুক্তিবিদ্যাকে প্রধানত যুক্তিসংক্রান্ত বিজ্ঞান বলে অভিহিত করা হয়ে থাকে। যুক্তিবিদ্যা মূল্যবিদ্যার একটি শাখা। এটি একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কেননা এটি আদর্শ বা মানদণ্ডের আলোকে বিষয়বস্তুর মূল্যায়ন করে। যুক্তিবিদ্যার আদর্শ সত্যের আদর্শ। এখানে ভাষা বিশ্লেষণের ওপরও অধিক গুরুত্ব দেওয়া হয়ে থাকে। জ্ঞানের প্রসারের ক্ষেত্রে যুক্তিবিদ্যার বিশেষ ভূমিকা রয়েছে।উদ্দীপক-২ এ দোয়েলের যেসব বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে সেগুলো পাঠ্যবইয়ের নন্দনতত্ত্বকে প্রতিফলিত করে। নন্দনতত্ত্ব মূল্যবিদ্যার একটি শাখা। এটি শিল্প, সৌন্দর্য, রসবোধ এবং রুচিবোধ নিয়ে আলোচনা করে। যুক্তিবিদ্যার মতো নন্দনতত্ত্বও একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান কেননা যুক্তিবিদ্যার মতো নন্দনতত্ত্বও আদর্শের ভিত্তিতে নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে। নন্দনতত্ত্বের সাথেও ভাষা বিশ্লেষণের গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। আর জ্ঞানের প্রসারের ক্ষেত্রে যুক্তিবিদ্যার মতো নন্দনতত্ত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।পরিশেষে বলা যায় যে, যুক্তিবিদ্যা ও নন্দনতত্ত্ব উভয়ই মূল্যবিদ্যার দুটি শাখা এবং সামগ্রিকভাবে দর্শনের দুটি শাখা। আর জ্ঞানের এই দুটি শাখার মধ্যে বিভিন্ন দিক থেকে সম্পর্ক রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপক-১ ও উদ্দীপক-২ এ প্রতিফলিত ধারণার সম্পর্ক বিশ্লেষণ করো।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর