শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ তোমার পাঠ্যপুস্তকের কোন দিকটিকে নির্দেশ করেছে ব্যাখ্যা করো।

উত্তর: দৃশ্যকল্প-১ পাঠ্যবইয়ের যুক্তিবিদ্যার প্রকৃতি এবং যুক্তিবিদ্যা যে চিন্তাকে সুশৃঙ্খল করে যথার্থ জ্ঞান প্রদান করে সেই দিকটিকে নির্দেশ করছে। সাধারণভাবে বলা হয়ে থাকে যে, যুক্তিবিদ্যা হলো যুক্তিসংক্রান্ত বিদ্যা। - এই বিদ্যার অন্যতম প্রধান কাজ হলো অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করা। কিন্তু যুক্তিবিদ্যায় চিন্তার ব্যাপক ভূমিকা আছে। চিন্তার আকার ও উৎপত্তি নিয়ে আলোচনা করা যুক্তিবিদ্যার কাজ। 'চিন্তা' হলো সকল কাজ ও গবেষণার ভিত্তি। তাই চিন্তা পদ্ধতি সঠিক না হলে যথার্থ বা সুশৃঙ্খল জ্ঞান অর্জন করা সম্ভব নয়। চিন্তাকে সঠিক করার জন্য একটি বিদ্যা প্রয়োজন। যুক্তিবিদ্যা হলো চিন্তাকে সুশৃঙ্খল করার বিদ্যা। যুক্তিবিদ্যা চিন্তাকে সুশৃঙ্খল করে এবং মানুষ এর মাধ্যমে বৈজ্ঞানিক জ্ঞানের মতো সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান অর্জন করতে পারে। এই সুশৃঙ্খল জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। কেননা সুশৃঙ্খল জ্ঞান মানুষকে সঠিক পথে পরিচালিত করে। সুতরাং, উদ্দীপকের সুশৃঙ্খল জ্ঞানসম্পন্ন বিষয়টি হলো যুক্তিবিদ্যা।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ তোমার পাঠ্যপুস্তকের কোন দিকটিকে নির্দেশ করেছে ব্যাখ্যা …

উদ্দীপক

দৃশ্যকল্প-১: "সুশৃঙ্খল জ্ঞান মানুষকে সঠিক পথে পরিচালিত করে।" দৃশ্যকল্প-২: পরিপাটি পোশাক মানুষের বুচিবোধের পরিচায়ক।

Rajshahi · 2018

উত্তর

জগৎ ও জীবন সম্পর্কিত কিছু মৌলিক বিষয়ের যৌক্তিক অনুসন্ধানই হলো দর্শন।

উত্তর

শিক্ষা ও যুক্তিবিদ্যা বিভিন্ন দিক থেকে সম্পর্কিত। শিক্ষার ফলে মানুষের যুক্তি প্রদান ক্ষমতা বৃদ্ধি পায়। যুক্তিবিদ্যা বৈধ যুক্তি প্রদানের জ্ঞান প্রদান করে। এদিক থেকে শিক্ষা যুক্তিবিদ্যার সাথে সম্পর্কিত। শিক্ষা এমন একটি প্রক্রিয়া যার ফলে মানুষের বিচার ক্ষমতা বৃদ্ধি পায়। যুক্তিবিদ্যায় অবধারণসহ এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয় যা বিচারমূলক প্রক্রিয়া। শিক্ষার একটি অপরিহার্য দিক হলো গবেষণা। যেকোনো গবেষণা করতে হলে যৌক্তিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সুতরাং দেখা যাচ্ছে যে, শিক্ষা বিভিন্ন দিক থেকে যুক্তিবিদ্যার সাথে সম্পর্কিত।

উত্তর

দৃশ্যকল্প-১ পাঠ্যবইয়ের যুক্তিবিদ্যার প্রকৃতি এবং যুক্তিবিদ্যা যে চিন্তাকে সুশৃঙ্খল করে যথার্থ জ্ঞান প্রদান করে সেই দিকটিকে নির্দেশ করছে। সাধারণভাবে বলা হয়ে থাকে যে, যুক্তিবিদ্যা হলো যুক্তিসংক্রান্ত বিদ্যা। - এই বিদ্যার অন্যতম প্রধান কাজ হলো অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করা। কিন্তু যুক্তিবিদ্যায় চিন্তার ব্যাপক ভূমিকা আছে। চিন্তার আকার ও উৎপত্তি নিয়ে আলোচনা করা যুক্তিবিদ্যার কাজ। 'চিন্তা' হলো সকল কাজ ও গবেষণার ভিত্তি। তাই চিন্তা পদ্ধতি সঠিক না হলে যথার্থ বা সুশৃঙ্খল জ্ঞান অর্জন করা সম্ভব নয়। চিন্তাকে সঠিক করার জন্য একটি বিদ্যা প্রয়োজন। যুক্তিবিদ্যা হলো চিন্তাকে সুশৃঙ্খল করার বিদ্যা। যুক্তিবিদ্যা চিন্তাকে সুশৃঙ্খল করে এবং মানুষ এর মাধ্যমে বৈজ্ঞানিক জ্ঞানের মতো সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান অর্জন করতে পারে। এই সুশৃঙ্খল জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। কেননা সুশৃঙ্খল জ্ঞান মানুষকে সঠিক পথে পরিচালিত করে। সুতরাং, উদ্দীপকের সুশৃঙ্খল জ্ঞানসম্পন্ন বিষয়টি হলো যুক্তিবিদ্যা।

উত্তর

দৃশ্যকল্প-২ এর মাধ্যমে নন্দনতত্ত্বের এবং দৃশ্যকল্প-১ এর মাধ্যমে যুক্তিবিদ্যার পরিচয় পাওয়া যায়। এই দুটি বিষয় বিভিন্ন দিক থেকে সম্পর্কিত। দর্শনের প্রধানতম তিনটি আলোচ্য বিষয়ের মধ্যে মূল্যবিদ্যা (Axiology) অন্যতম। যুক্তিবিদ্যা ও নন্দনতত্ত্ব এই মূল্যবিদ্যারই অন্যতম দুটি শাখা যারা পারস্পরিকভাবে সম্পর্কিত। এরা উভয়ই আদর্শমূলক বিজ্ঞান। যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে সত্যকে অর্জন করা আর নন্দনতত্ত্বের দিক থেকে যুক্তিবিদ্যা যুক্তি পদ্ধতি সম্পর্কে নিয়মাবলি প্রণয়ন করে তা আমাদের ব্যবহারিক জীবনে প্রয়োগ করার নির্দেশ দান করে। অনুমান সঠিকভাবে প্রয়োগ করতে পারলে সত্যতা অর্জন করা যায়। নন্দনতত্ত্বও সৌন্দর্য চর্চার নিয়মকানুন আবিষ্কার করে তা বাস্তব জীবনে প্রয়োগের নির্দেশ দান করে। যুক্তিবিদ্যা ও নন্দনতত্ত্বের সাথে ভাষার একটি অপরিহার্য সম্পর্ক রয়েছে। যুক্তিবিদ্যায় ভাষা ব্যবহারের কিছু সুনির্দিষ্ট নিয়মকানুন রয়েছে। এখানে শব্দ, বাক্য ও পদের নির্দিষ্ট নিয়ম রয়েছে। আবার, কোনো বিষয়ের সৌন্দর্য বা শৈল্পিক দিক ভাষার ব্যবহারের মাধ্যমেই প্রকাশিত হয়। তাই উভয় ক্ষেত্রেই ভাষা অবিচ্ছেদ্যভাবে যুক্ত। পরিশেষে বলা যায়, উৎপত্তিগত, আদর্শগত এবং ব্যবহারিকভাবে যুক্তিবিদ্যা এবং নন্দনতত্ত্বের মাঝে সম্পর্ক বিদ্যমান। মানব জীবনের চরম আদর্শ সত্য, সুন্দর ও মঙ্গলের মধ্যে সত্য হচ্ছে যুক্তিবিদ্যার এবং সুন্দর নন্দনতত্ত্বের আদর্শ। উভয়ের মধ্যকার সম্পর্ক প্রকাশ করতে গিয়ে Alexander Gottlab Baumgarten বলেন, নন্দনতত্ত্ব হচ্ছে যুক্তিবিদ্যার ছোটবোন।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।