দৃশ্যকল্প-২ এর সঙ্গে দৃশ্যকল্প-১ এর আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এর মাধ্যমে নন্দনতত্ত্বের এবং দৃশ্যকল্প-১ এর মাধ্যমে যুক্তিবিদ্যার পরিচয় পাওয়া যায়। এই দুটি বিষয় বিভিন্ন দিক থেকে সম্পর্কিত। দর্শনের প্রধানতম তিনটি আলোচ্য বিষয়ের মধ্যে মূল্যবিদ্যা (Axiology) অন্যতম। যুক্তিবিদ্যা ও নন্দনতত্ত্ব এই মূল্যবিদ্যারই অন্যতম দুটি শাখা যারা পারস্পরিকভাবে সম্পর্কিত। এরা উভয়ই আদর্শমূলক বিজ্ঞান। যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে সত্যকে অর্জন করা আর নন্দনতত্ত্বের দিক থেকে যুক্তিবিদ্যা যুক্তি পদ্ধতি সম্পর্কে নিয়মাবলি প্রণয়ন করে তা আমাদের ব্যবহারিক জীবনে প্রয়োগ করার নির্দেশ দান করে। অনুমান সঠিকভাবে প্রয়োগ করতে পারলে সত্যতা অর্জন করা যায়। নন্দনতত্ত্বও সৌন্দর্য চর্চার নিয়মকানুন আবিষ্কার করে তা বাস্তব জীবনে প্রয়োগের নির্দেশ দান করে। যুক্তিবিদ্যা ও নন্দনতত্ত্বের সাথে ভাষার একটি অপরিহার্য সম্পর্ক রয়েছে। যুক্তিবিদ্যায় ভাষা ব্যবহারের কিছু সুনির্দিষ্ট নিয়মকানুন রয়েছে। এখানে শব্দ, বাক্য ও পদের নির্দিষ্ট নিয়ম রয়েছে। আবার, কোনো বিষয়ের সৌন্দর্য বা শৈল্পিক দিক ভাষার ব্যবহারের মাধ্যমেই প্রকাশিত হয়। তাই উভয় ক্ষেত্রেই ভাষা অবিচ্ছেদ্যভাবে যুক্ত। পরিশেষে বলা যায়, উৎপত্তিগত, আদর্শগত এবং ব্যবহারিকভাবে যুক্তিবিদ্যা এবং নন্দনতত্ত্বের মাঝে সম্পর্ক বিদ্যমান। মানব জীবনের চরম আদর্শ সত্য, সুন্দর ও মঙ্গলের মধ্যে সত্য হচ্ছে যুক্তিবিদ্যার এবং সুন্দর নন্দনতত্ত্বের আদর্শ। উভয়ের মধ্যকার সম্পর্ক প্রকাশ করতে গিয়ে Alexander Gottlab Baumgarten বলেন, নন্দনতত্ত্ব হচ্ছে যুক্তিবিদ্যার ছোটবোন।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর সঙ্গে দৃশ্যকল্প-১ এর আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর