সুনীতার নৃত্যশিল্প পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সম্পর্কিত? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের সুনীতার নৃত্যশিল্প পাঠ্যবইয়ের নন্দনতত্ত্বের সাথে সম্পর্কিত। নন্দনতত্ত্ব মূল্যবিদ্যার একটি শাখা। ইংরেজি Aesthetics শব্দের বাংলা প্রতিশব্দ হলো নন্দনতত্ত্ব। Aesthetics শব্দটি এসেছে Aesthetikos শব্দ থেকে যার অর্থ হলো অনুভূতিপ্রবণ, সংবেদনশীল ইত্যাদি। তাই শাব্দিক অর্থে নন্দনতত্ত্ব বলতে বোঝায় কোনো কিছুকে প্রত্যক্ষণ করে সেই অভিজ্ঞতা বলে ওই বিষয়কে নিয়ে কোনো অনুভূতি ব্যক্ত করা বা মনোভাব প্রকাশ করার বিদ্যাকে বোঝায়। আর অনুভূতি ব্যক্ত করা বা মনোভাব প্রকাশ করা এক ধরনের মূল্যায়ন। এ মূল্যায়ন মূলত সৌন্দর্য উপভোগ, রস আস্বাদন এবং বুচিবোধের বিষয়। সুন্দর- অসুন্দর, শিল্প, রুচিবোধ ও রসবোধের সাথে সম্পর্কিত মূল্যবিষয়ক বিদ্যা হলো নন্দনতত্ত্ব। পরিশেষে বলা যায় যে, নন্দনতত্ত্ব মূল্যবিদ্যার একটি শাখা যা শিল্প সৌন্দর্যের মূল্যায়নের সাথে সম্পর্কিত। এটি সৌন্দর্য, শিল্প এবং - রসবোধ-রুচিবোধ নিয়ে আলোচনা করে এবং সুন্দরের প্রশংসা করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
সুনীতার নৃত্যশিল্প পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সম্পর্কিত? আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর