সুনীল বাবুর পরামর্শে যে দিকটির উল্লেখ রয়েছে তার সাথে দত্তবাবুর বক্তব্যের তুলনামূলক সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সুনীল বাবুর পরামর্শের মাধ্যমে নীতিবিদ্যার উল্লেখ পাওয়া যায়। আর দত্তবাবুর বক্তব্যের মাধ্যমে যুক্তিবিদ্যার উল্লেখ পাওয়া যায়। নিচে এ দুটি বিষয়ের তুলনামূলক সম্পর্ক বিশ্লেষণ করা হলো- ১. নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা উভয়েরই দর্শনের শাখা। কেননা নীতিবিদ্যা মূলাবিদ্যার একটি শাখা এবং যুক্তিবিদ্যাও মূল্যবিদার একটি শাখা। ২. যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা উভয়ই তাদের বিষয়বস্তুর আলোচনায় কিছু মানদণ্ড অনুসরণ করে। অর্থাৎ নীতিবিদ্যা যেমন মানদণ্ডের ভিত্তিতে মানব আচরণের মূল্যায়ন করে, তেমনি যুক্তিবিদ্যাও কিছু মানদণ্ডের আলোকে যুক্তির বৈধতা-অবৈধতা নির্ণয় করে। ৩. নীতিবিদ্যা যেমন যথার্থ আচরণ করার দিকনির্দেশনা দেয় তেমনি যুক্তিবিদ্যাও যথার্থ আচরণ করার দিকনির্দেশনা দিতে পারে কেননা যে কাজ যৌক্তিক সেদিকেই আমাদের মন ধাবিত হতে পারে। ৪. সত্য প্রতিষ্ঠা যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা উভয়ের লক্ষ্য। নীতিবিদ্যা কল্যাণকে চূড়ান্ত লক্ষ্য হিসেবে বিবেচনা করে। যুক্তিবিদ্যা সত্যকে প্রতিষ্ঠিত করতে চায়। আর সত্য হলো কল্যাণের বাহক। ৫. নীতিবিদ্যা বিভিন্ন নৈতিক তত্ত্ব নিয়ে আলোচনা করে। আর নীতিবিদ্যার তত্ত্বসমূহ তখনই গ্রহণযোগ্য হয় যখন তা যৌক্তিকভাবে গ্রহণযোগ্য মনে হয়। তাই উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। পরিশেষে বলা যায় যে, নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে সম্পর্ক রয়েছে। মানুষের যুক্তি ও বিবেক যখন একান্তভাবে সমন্বিত হয় তখনই মানুষ প্রকৃতপক্ষে উন্নত জীবনের ধারক হয়ে ওঠে।. তাই যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
সুনীল বাবুর পরামর্শে যে দিকটির উল্লেখ রয়েছে তার সাথে দত্তবাবুর বক্ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর