উদ্দীপকে বর্ণিত বিপ্লব সরকার ও সুজাতা সরকারের পাঠদানের বিষয়টি পাঠ্যসূচির কোন বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিপ্লব সরকার ও সুজাতা সরকারের পাঠদানের বিষয়টি যথাক্রমে পাঠ্যসূচীর নন্দনতত্ত্ব (Aestheticis) এবং গণিত (Mathematics) বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ। নন্দনতত্ত্ব হচ্ছে সৌন্দর্য বিষয়ক বিজ্ঞান। নন্দনতত্ত্বে বিভিন্ন প্রকারে সৌন্দর্য চর্চার জন্য নিয়ম-কানুন প্রণয়ন করে এবং সেগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করে সুন্দরভাবে জীবন যাপন করার নির্দেশনা দেয়। যেমন: একজন চিত্র শিল্পীর অংকিত শিল্পকর্মের দ্বারা সামগ্রিক সত্তার সৌন্দর্য ফুটে ওঠে। অপরদিকে, গণিত একটি পরিমাণ সংক্রান্ত বিজ্ঞান। কোনো কিছুর গণনা বা পরিমাণ করাই গণিতের মূল লক্ষ্য। সংখ্যা বা প্রতীক হচ্ছে গণিতের প্রাণ যার মধ্যে কোনো অযৌক্তিক তত্ত্ব নেই এবং এটি সরল, যথার্থ ও নিশ্চিত জ্ঞান দান করে। যেমন: ২ + ২ = ৪, এটি নিশ্চিত জ্ঞান। উদ্দীপকে বিপ্লব সরকার তাঁর পাঠদানে জীবন ও শিল্পের যে নান্দনিক বৈচিত্র্য তুলে ধরেন তা নন্দনতত্ত্বের জ্ঞানের উপর ভিত্তি করে। যেখানে নন্দনতত্ত্ব সৌন্দর্য চর্চার নিয়ম শিক্ষা দেয় এবং তা বাস্তব জীবনে প্রয়োগের নির্দেশনা প্রদান করে। অপরদিকে, তাঁর স্ত্রী সুজাতা সরকার পাঠদানে প্রতীকমূলক পদ্ধতির ব্যবহার করেন। যে পদ্ধতি সর্বদা সঠিক, সরল এবং নিশ্চিত তথ্য প্রদান করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিপ্লব সরকার ও সুজাতা সরকারের পাঠদানের বিষয়টি পাঠ্য…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর