বিপ্লব সরকার ও সুজাতা সরকারের পাঠদানের বিষয়ের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: বিপ্লব সরকার ও সুজাতা সরকারের পাঠদানের বিষয় হলো নন্দনতত্ত্ব (Aesthetics) এবং গণিত (Mathematics)। যাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মিল ও অমিল রয়েছে। নন্দনতত্ত্ব হচ্ছে সৌন্দর্য বিষয়ক বিজ্ঞান। সৌন্দর্যকে আয়ত্ত্ব করা নন্দনতত্ত্বের আদর্শ। এই বিদ্যা বিভিন্ন প্রকারে সৌন্দর্য চর্চার জন্য নিয়ম-কানুন প্রণয়ন করে এবং সেগুলোর বাস্তব জীবনে প্রয়োগ করে। অপরদিকে, গণিত একটি পরিমাণ সংক্রান্ত বিজ্ঞান। কোনো কিছুর গণনা বা পরিমাণ করাই গণিতের মূল লক্ষ্য। সংকেত বা প্রতীক ব্যবহার করার মাধ্যমে গণিতের আকার প্রকাশ পায়। নন্দনতত্ত্ব এবং গণিত উভয়ই যুক্তিনির্ভর ব্যবহারিক বিজ্ঞান। কারণ তারা তাদের লক্ষ্য অর্জনে বিভিন্ন নিয়ম-কানুন প্রণয়ন করে এবং সেগুলো বাস্তব জীবনে প্রয়োগের নির্দেশ দান করে। অপরদিকে নন্দনতত্ত্ব আদর্শমূলক গুণ হলেও গণিতের কোন আদম নেই। গণিতের লক্ষ্য কেবলই পরিমাপ তাদের মধ্যে বিষয়গত পার্থক্যও বিদ্যমান। নন্দনতত্ত্বের আলোচ্য বিষয় সৌন্দর্য পক্ষান্তরে গণিতের আলোচ্য বিষয় সংখ্যা বা পরিমাণ। উদ্দীপকে বিপ্লব সরকার পাঠদানে জীবন ও শিল্পের যে নান্দনিক বৈচিত্র্য তুলে ধরেন তা নন্দনতত্ত্বের জ্ঞানের উপর ভিত্তি করে। তার পাঠদানকৃত বিষয়টি সৌন্দয্যবোধ এবং তা চর্চার ওপর গুরুত্ব দেয়। অপরদিকে, তার স্ত্রী সুজাতা সরকার পাঠদানে প্রতীকমূলক পদ্ধতির ব্যবহার করেন। যা গণিতের সাথে সংশ্লিষ্ট। এর পদ্ধতি সর্বদা সঠিক, সরল ও নিশ্চিত জ্ঞান প্রদান করে। পরিশষে বলা যায়, ব্যবহারিক এবং যুক্তিনির্ভর মিল ছাড়া নন্দনতত্ত্ব এবং গণিতের প্রকৃতি ভিন্নরূপ। আদর্শ, বিষয়বস্তু এবং নিয়মাবলির ক্ষেত্রে উভয়ের মধ্যে পার্থক্য বিদ্যমান। যুক্তিবিদ্যা এই দুটি বিষয়ের সাথে সম্পর্ক তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
বিপ্লব সরকার ও সুজাতা সরকারের পাঠদানের বিষয়ের তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর