উদ্দীপকে নির্দেশিত বিষয়সমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত বিষয়সমূহ হলো যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা। নিচে এ দুটি বিষয়ের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা ও মূল্যায়ন করা হলো- ১. নীতিবিদ্যা মূল্যবিদ্যার একটি শাখা। একইভাবে যুক্তিবিদ্যাও মূল্যবিদ্যার একটি শাখা। তাই উভয় বিষয় একই উৎস থেকে উৎপত্তি লাভ করেছে।২. নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা উভয়ই তাদের বিষয়বস্তুর আলোচনায় কিছু মানদণ্ড অনুসরণ করে। অর্থাৎ নীতিবিদ্যা যেমন মানদন্ডের ভিত্তিতে মানব আচরণের মূল্যায়ন করে, তেমনি যুক্তিবিদ্যাও কিছু মানদন্ডের আলোকে যুক্তির বৈধতা-অবৈধতা নির্ণয় করে। ৩. নীতিবিদ্যা যেমন যথার্থ আচরণ করার দিকনির্দেশনা নেয় তেমনি যুক্তিবিদ্যাও যথার্থ আচরণ করার দিকনির্দেশনা দিতে পারে। কেননা যে কাজ যৌক্তিক সেদিকে আমার মন ধাবিত হতে পারে। ৪. নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা উভয়ের লক্ষ্য সত্য প্রতিষ্ঠা। নীতিবিদ্যা কল্যাণকে চূড়ান্ত লক্ষ্য হিসেবে বিবেচনা করে। যুক্তিবিদ্যা সত্যকে প্রতিষ্ঠা করতে চায়। আর সত্য হলো কল্যাণের বাহক। ৫. নীতিবিদ্যা অনেক তত্ত্ব নিয়ে আলোচনা করে। এসব তত্ত্ব এখনই গ্রহণযোগ্য হয় যখন তা যৌক্তিকভাবে গ্রহণযোগ্য মনে হয়। তাই উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। পরিশেষে বলা যায়, নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে সম্পর্ক রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে এদের মধ্যে পার্থক্যও রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত বিষয়সমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা ও মূ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর