শেয়ারFacebookWhatsApp

আদর্শনিষ্ঠ বিজ্ঞান কী?

উত্তর: যে বিজ্ঞান কোনো আদর্শের আলোকে কোনো বিষয় বা ঘটনা আসলে কী রকম হওয়া উচিত তা নিয়ে আলোচনা করে তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

আদর্শনিষ্ঠ বিজ্ঞান কী?

উদ্দীপক

দৃষ্টান্ত-১: জনাব রহমান একজন ফল বিক্রেতা। ক্রেতাদের নিকট তিনি একজন সৎ ও পরিশ্রমী মানুষ হিসেবে সুপরিচিত। কারণ তিনি সবসময় সঠিক ওজনে, ভেজালমুক্ত ফল বিক্রয় করেন।দৃষ্টান্ত-২: জনাব জলিল তার গ্রামে একজন সম্মানীয় ব্যক্তি। গ্রামের সব মানুষই তার পরামর্শ ও মতামত গ্রহণ করেন। কারণ তিনি একজন আবেগ, কুসংস্কার ও পক্ষপাত মুক্ত মানুষ। যে কোনো ঘটনাকেই তিনি যৌক্তিকভাবে বিশ্লেষণ করে থাকেন।

Barisal · 2019

উত্তর

যে বিজ্ঞান কোনো আদর্শের আলোকে কোনো বিষয় বা ঘটনা আসলে কী রকম হওয়া উচিত তা নিয়ে আলোচনা করে তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে।

উত্তর

প্রখ্যাত ব্রিটিশ যুক্তিবিদ যোসেফ (Horace William Brindley Joseph) যুক্তিবিদ্যাকে চিন্তাবিষয়ক বিজ্ঞান বলে উল্লেখ করেন। যুক্তিবদ্যার জনক গ্রিক দার্শনিক এরিস্টটলও (Aristotle) যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান অর্থেই বর্ণনা করেছিলেন। উৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা হলো, ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। চিন্তা শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। মনোবিজ্ঞানে চিন্তা বলতে কল্পনা, স্মৃতি, প্রত্যক্ষণ, অনুমান প্রভৃতি বোঝায়। আবার চিন্তা বলতে যৌক্তিক চিন্তা, শব্দ বা ভাষায় প্রকাশিত জ্ঞানকে বোঝায়। তবে সব ধরনের চিন্তা যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় নয়। যুক্তিবিদ্যা চিন্তা নিয়ে আলোচনা করলেও 'চিন্তার বিজ্ঞান' হিসেবে যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো বিচারমূলক বা অনুধ্যানমূলক চিন্তাপদ্ধতি। তাই আধুনিক ব্রিটিশ যুক্তিবিদ স্টেবিংবলেছেন, "Logic is the science of reflective thinking" |

উত্তর

দৃষ্টান্ত-১ এর ঘটনাটি পাঠ্যবইয়ের আলোকে নীতিবিদ্যাকে নির্দেশ করে।শাব্দিক অর্থে নীতিবিদ্যাকে চরিত্র বিষয়ক বিদ্যা বলা যায়। চরিত্র প্রকাশিত হয় মানুষের আচরণে তাই নীতিবিদ্যা মানুষের আচরণ নিয়ে আলোচনা করে। মানুষের যেসব ইচ্ছাকৃত আচরণ চরিত্রের ভালো- মন্দের সাথে সম্পর্কিত সেই আচরণসমূহের মূল্যায়ন পর্যালোচনা এবং অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা করার বিদ্যা হলো নীতিবিদ্যা। ব্রিটিশ দার্শনিক উইলিয়াম লিলি নীতিবিদ্যাকে ঐচ্ছিক আচরণের ভালো-মন্দ, ন্যায়- অন্যায়, উচিত-অনুচিত বিষয়ক আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলেছেন তবে নীতিবিদ্যা এখন আর কেবল আদর্শনিষ্ঠ বিদ্যা অর্থাৎ কোনো আচরণের ভালোমন্দের মানদন্ড নির্ধারণের বিদ্যাই নয়। বরং ভালো-মন্দ সম্পর্কিত শব্দের যৌক্তিক ব্যাখ্যা এবং বাস্তব জীবন এর প্রয়োগ সহ অন্য কিছু বিষয়েও সমকালীন নীতিবিদ্যা আলোকপাত করে।উদ্দীপকের ফল বিক্রেতা জনাব রহমান ক্রেতাদের নিকট একজন সৎ ও পরিশ্রমী মানুষ হিসেবে সুপরিচিত তিনি সবসময় সঠিক ওজন ভেজালমুক্ত দল বিক্রি করেন। জনাব রহমানের আচরণগুলো নীতিবিদ্যার আলোচ্য বিষয় কারণ নীতিবিদ্যা মানুষের আচরণের ভালো-মন্দ নিয়ে আলোচনা করে।

উত্তর

দৃষ্টান্ত-১ এর বিষয়টি হচ্ছে নীতিবিদ্যা ও দৃষ্টান্ত-২ এর বিষয়টি হচ্ছে যুক্তিবিদ্যা। এই দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক গভীর।যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যেমন- নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা উভয়ই তাদের বিষয়বস্তুর আলোচনায় কিছু মানদণ্ড অনুসরণ করে। অর্থাৎ একটি মানদণ্ডের আলোকে নীতিবিদ্যা যেমন মানব আচরণের ভালো-মন্দ নির্ধারণ করে, তেমনি যুক্তিবিদ্যাও কিছু নিয়ম-পদ্ধতি বা মানদণ্ডের আলোকে যুক্তি বৈধতা-অবৈধতা নির্ণয় করে। আবার সত্যের আদর্শ প্রতিষ্ঠা করা নীতিবিদ্যার লক্ষ্য। নীতিবিদ্যা কল্যাণকে চূড়ান্ত লক্ষ্য হিসেবে বিবেচনা করে। কল্যাণ অযৌক্তিক নয়। ভালো সর্বদাই যৌক্তিক। তাই যুক্তিবিদ্যাও সত্যকে প্রতিষ্ঠা করতে চায়। আর সত্য হলো কল্যাণের বাহক। অন্যদিকে, নীতিবিদ্যা যেমন আমাদের যথার্থ আচরণ করার নির্দেশনা দিয়ে থাকে। কেননা যে কাজ যৌক্তিক সেদিকে আমাদের মন ধাবিত হয়। মানুষের যুক্তি এবং বিবেক যখন একান্তভাবে সমন্বিত হয় তখনই প্রকৃতপক্ষে মানুষ উন্নত জীবনের ধারক হয়ে ওঠে। তাই এ দুটি বিদ্যা পরস্পর নির্ভরশীল।উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ জনাব রহমানের সঠিক ওজনে ফল বিক্রয় করা, ভেজাল মুক্ত ফল বিক্রি করা নীতিবিদ্যাকে নির্দেশ করে। দৃষ্টান্ত-২ এ জলিল তার গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি। তিনি একজন আবেগ, কুসংস্কার ও পক্ষপাত মুক্ত মানুষ। যেকোনো ঘটনাকেই তিনি যৌক্তিকভাবে বিশ্লেষণ করেন। জনাব জলিলের এই আচরণ যুক্তিবিদ্যাকে নির্দেশ করে কারণ যুক্তিবিদ্যাও আবেগ, কুসংস্কার ও পক্ষপাত সমর্থন করে না। যুক্তিবিদ্যা আমাদের সবকিছু যুক্তি দিয়ে বিশ্লেষণ করা শেখায়।এমনকি যুক্তিবিদ্যা কোনো নৈতিক আচরণের বহির্ভূত বিষয় সমর্থন করেনা। অসত্য, অনৈতিক, ভেজাল, দুর্নীতি প্রভৃতি বিষয়গুলো যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা উভয়ই প্রত্যাক্ষান করে।পরিশেষে বলা যায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা আদর্শগত দিক থেকে পরস্পর সম্পর্কিত।
HSCLogic 1st PaperBarisal 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।