শেয়ারFacebookWhatsApp

যুক্তিবিদ্যার জনক কে?

উত্তর: যুক্তিবিদ্যার জনক হলেন এরিস্টটল।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

যুক্তিবিদ্যার জনক কে?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: বর্ণা খুব ভালো গান করে, ছবি আঁকে। অবসর সময় বর্ণা ফুলের বাগান করে। তার পড়ার ঘরে সে চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্যের ছবিও রেখেছে।দৃশ্যকল্প-২: মতিন খুব ভালো ব্যবসায়ী। তিনি সবসময় তাজা ফল বিক্রয় করেন। তিনি সঠিক পরিমাপেও ফল বিক্রয় করেন।

Jessore · 2019

উত্তর

যুক্তিবিদ্যার জনক হলেন এরিস্টটল।

উত্তর

মানুষের জীবনের কয়েকটি মৌলিক আদর্শের মধ্যে সত্য অন্যতম। তার এই সত্যকে আবিষ্কার করা যুক্তিবিদ্যার কাজ। যুক্তিবিদ্যা সঠিক যুক্তিপদ্ধতির নিয়মাবলী প্রণয়ন করে এবং যুক্তির বৈধতা যাচাই করে। এই বিদ্যা আদর্শ সত্যকে অর্জন করে তাদের মূল্য নিরূপণ করে। সত্য অর্জনের জন্য যুক্তিবিদ্যা সদা প্রস্তুত থাকে এবং এজন্য এটি কতগুলো আদর্শ বা নিয়মাবলী প্রণয়ন করে। মোটকথা যুক্তিবিদ্যা সত্য আবিষ্কার করতে চায়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ আমার পঠিত নন্দনতত্ত্ব বিষয়টির প্রফিলন ঘটেছে।নন্দনতত্ত্ব হচ্ছে সৌন্দর্য বিষয়ক বিজ্ঞান। এটি সৌন্দর্য চর্চার নিয়ম- কানুন প্রণয়ন করে এবং সেগুলোকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে সুন্দরভাবে জীবনযাপনের নির্দেশনা প্রদান করে। মানুষ তার সৌন্দর্যের পিপাসা মেটাতে নানা উপায় অবলম্বন করে। এজন্য সে সুন্দরভাবে কথা বলে, সুন্দর পোশাক পরে সুন্দর বাড়ি তৈরি করে, বাড়ির সামনে বাগান করে এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পরিচর্যার মাধ্যমে নিজেকে সুন্দরভাবে সাজায়। এসবই সৌন্দর্য চর্চার নিদর্শন। নন্দনতত্ত্বের নিয়মাবলি সঠিকভাবে বাস্তবক্ষেত্রে প্রয়োগ করলে আমাদের সৌন্দর্য অন্যের প্রশংসা অর্জনে সক্ষম হয়।উদ্দীপকে দেখা যায়, বর্ণা খুব ভালো গান করে, ছবি আঁকে। অবসর সময়ে সে ফুলের বাগান করে। অর্থাৎ সে সুন্দরের পূজারী। সুতরাং, তার মধ্যে নন্দনতত্ত্বের প্রতিফলন ঘটেছে বলে মনে করা যায়।

উত্তর

দৃশ্যকল্প-২ এ নীতিবিদ্যার ব্যবসায় ও পেশাগত দিকটি ফুটে উঠেছে। এর সাথে যুক্তিবিদ্যা বিভিন্ন দিক থেকে সম্পর্কিত।যেকোনো পেশায় নৈতিকতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক পেশার জন্য কিছু নৈতিক নিয়ম অনুসরণ করা হয় এবং প্রতিটি পেশায় যৌক্তিকভাবেই কর্মকাণ্ড পরিচালিত হয়। তাই পেশাগত নীতিবিদ্যার সাথে যুক্তিবিদ্যা অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। বিভিন্ন রকম পেশায় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্ন নৈতিক নিয়ম প্রয়োগ করতে হয়। কোনো পেশায় নৈতিক নিয়ম কার্যকর করার পূর্বে সেটির যৌক্তিকতা যাচাই করার প্রয়োজন হয়। আর যুক্তিবিদ্যার অধ্যয়ন যৌক্তিক বিচার বিশ্লেষণের ক্ষমতা বৃদ্ধি করে। তাই এই দুটি বিষয় পরস্পর গভীরভাবে সম্পর্কিত। এমন অনেক পেশা আছে যেখানে বৈজ্ঞানিক গবেষণা প্রধান কাজ। আর গবেষণার আগে প্রকল্প প্রণয়ন করতে হয় যেখানে যুক্তিবিদ্যার জ্ঞান অপরিহার্য ভূমিকা পালন করে। একইসাথে যেকোনো গবেষণায় নীতি-নৈতিকতার বিষয়টিও অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। সকল পেশার সাথে মুনাফা ও মজুরি অপরিহার্যভাবে যুক্ত। এই দুটি বিষয়ই যৌক্তিক ও নৈতিক নিয়ম অনুযায়ী অগ্রসর হয়। কেননা মুনাফা ও মজুরি নির্ধারণের ক্ষেত্রে যৌক্তিক ও নৈতিক দিক গুরুত্বসহকারে বিবেচনা করা হয়।উদ্দীপকে মতিন একজন ব্যবসায়ী এবং তিনি সবসময় তাজা ফল বিক্রি করেন। তিনি ওজনেও সঠিক দেন। এর মাধ্যমে তার মধ্যে ব্যবসায় ও পেশাগত নৈতিকতার দিকটি ফুটে ওঠে। তিনি পেশাগত ক্ষেত্রে নৈতিকতা ও যৌক্তিকতার সমন্বয় ঘটান। সুতরাং দেখা যাচ্ছে, ব্যবসায় নীতিবিদ্যার সাথে যুক্তিবিদ্যার গভীর সম্পর্ক বিদ্যমান এবং ব্যবসায় ও পেশাগত নীতিবিদ্যায় যৌক্তিকতার বিষয়টি আবশ্যিকভাবে যুক্ত।
HSCLogic 1st PaperJessore 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।