শেয়ারFacebookWhatsApp

নন্দনতত্ত্ব কাকে বলে?

উত্তর: নন্দনতত্ত্ব মূল্যবিদ্যার একটি শাখা যা সৌন্দর্য, শিল্প রসবোধ নিয়ে আলোচনা করে এবং সুন্দরের প্রশংসা করে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

নন্দনতত্ত্ব কাকে বলে?

উদ্দীপক

মি. আবু ইউসুফ একজন সৎ, ধার্মিক, নিষ্ঠাবান ও দক্ষ প্রিন্সিপাল এবং রাজনীতিবিদ। তিনি নিজ প্রতিষ্ঠান নিয়মনীতি অনুযায়ী পরিচালনা করেন এবং সহকর্মীদের সাথে অমায়িক ব্যবহার করেন। রাজনীতির মাঠেও তিনি কর্মীদেরকে ভাল কাজ করার তাগিদ দেন এবং মন্দ কাজ পরিহার করতে বলেন। উচিত কথা বলতে তিনি কখনো সংকোচবোধ করেন না। 'XX^{\prime} কলেজের যুক্তিবিদ্যার শিক্ষক মি. মইন একজন সত্যবাদী লোক। কোনো কিছুই প্রমাণ ছাড়া বা বিনা বিচারে মেনে নেন না। সব কিছুরই চুলচেরা বিশ্লেষণ করেন। সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি আপোষহীন।

Dhaka · 2019

উত্তর

নন্দনতত্ত্ব মূল্যবিদ্যার একটি শাখা যা সৌন্দর্য, শিল্প রসবোধ নিয়ে আলোচনা করে এবং সুন্দরের প্রশংসা করে।

উত্তর

দর্শন একটি সামগ্রিক বিষয়। সমগ্র জগৎ ও জীবনের সাথে জড়িত দর্শন। সমগ্র জগৎ বলতে অনেকে কেবল আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ বা পরিদৃশ্যমান জগৎকে বুঝিয়ে থাকেন। কিন্তু দর্শন কেবল পরিদৃশ্যমান জগতের বিষয়গুলো নিয়ে আলোচনা করেনা। দর্শনের বিষয়বস্তু পর্যালোচনা করলে দেখা যায় যে, এখানে এমন কতগুলো বিষয় আছে যা ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বাইরে। বিভিন্ন অধিবিদ্যাক বিষয় যেমন- ঈশ্বর, আত্মা, পরকাল ইত্যাদি। এছাড়া দর্শন এমন অনেক বিষয় নিয়ে আলোচনা করে যেগুলো পরিদৃশ্যমান জগতের বাইরে। তাই বলা যায় 'দর্শন ইন্দ্রিয়গ্রাহ্য জগতের মধ্যে সীমাদ্ধ নয়'।

উত্তর

উদ্দীপকে মি. আবু ইউসুফের কর্মকাণ্ড নীতিবিদ্যা বিষয়কে ইঙ্গিত করে। মূল্যবিদ্যার তিনটি শাখার মধ্যে অন্যতম একটি হলো নীতিবিদ্যা। নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হলো 'EthicsEthics^{\prime}। ইংরেজি 'EthicsEthics^{\prime} শব্দটি গ্রিক শব্দ 'EthicaEthica^{\prime} থেকে এসেছে। 'EthicaEthica^{\prime} শব্দটি এসেছে 'EthosEthos^{\prime} শব্দ থেকে, যার অর্থ হলো আচার-আচরণ, রীতি-নীতি, অভ্যাস ইত্যাদি। তাই শব্দগত অর্থে নীতিবিদ্যা আচার-আচরণ, রীতি-নীতি সংক্রান্ত বিজ্ঞান। নীতিবিদ্যাকে বিভিন্ন নীতি দার্শনিক বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তবে নীতিবিদ্যা সমাজবদ্ধ মানুষের ঐচ্ছিক আচরণের সাথে যুক্ত এবং মানব আচরণের ভালো-মন্দ মূল্যায়ন করাই নীতিবিদ্যার কাজ। যদিও বর্তমানে নীতিবিদ্যার পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে কিন্তু আদর্শগত দিক থেকে নীতিবিদ্যা মানব আচরণের মূল্যায়নের সাথে যুক্ত। উদ্দীপকে মি. আবু ইউসুফের নৈতিকতা ও সততা নীতিবিদ্যাকেই নির্দেশ করে। তাই বলা যায়, নীতিবিদ্যা এমন একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান যা সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক আচরণের ভালো-মন্দত্ব ইত্যাদি নৈতিক আদর্শের ভিত্তিতে মূল্যায়ন করে।

উত্তর

উদ্দীপকের মি. আবু ইউসুফের কর্মকান্ড পাঠ্যবইয়ের নীতিবিদ্যার এবং মি. মইন এর কর্মকাণ্ড পাঠ্যবইয়ের যুক্তিবিদ্যার ইঙ্গিত প্রদান করে।উদ্দীপকের মি. আবু ইউসুফ একজন সৎ, ধার্মিক, নিষ্ঠাবান, দক্ষ প্রিন্সিপাল ও রাজনীতিবিদ। তিনি প্রাতিষ্ঠানিক নিয়মনীতি অনুসরণ করেন এবং সকলের সাথে ভালো ব্যবহার করেন। রাজনীতির ক্ষেত্রেও তিনি কর্মীদের ভালো কাজ করার তাগিদ দেন এবং মন্দ কাজ পরিহার করতে বলেন। মি. আবু ইউসুফের এসব কর্মকাণ্ড পাঠ্যবইয়ের নীতিবিদ্যার ইঙ্গিত প্রদান করে। মূল্যবিদ্যার অন্যতম একটি শাখা হলো নীতিবিদ্যা। নীতিবিদ্যা মানুষের ঐচ্ছিক আচরণের ভালো-মন্দ, ন্যায়-অন্যায় ইত্যাদি নৈতিক আদর্শের ভিত্তিতে মূল্যায়ন করে।অপরপক্ষে, উদ্দীপকের যুক্তিবিদ্যার শিক্ষক মি. মইন সত্যবাদী এবং প্রমাণ ছাড়া বিনা বিচারে কোনো কিছুই মেনে নেন না। তিনি সবকিছুর চুলচেরা বিশ্লেষণ করেন এবং সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আপোষহীন। যুক্তিবিদ্যার শিক্ষক মি. মইনের এসব কর্মকাণ্ড পাঠ্যবইয়ের যুক্তিবিদ্যার বিষয়কে ইঙ্গিত করে। যুক্তিবিদ্যা যুক্তিসংক্রান্ত বিজ্ঞান। অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করাই যুক্তিবিদ্যার প্রধান কাজ। যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞানও বলা হয়ে থাকে। কেননা যুক্তিবিদ্যা আদর্শ বা মানদণ্ডের আলোকে বিষয়বস্তুর মূল্যায়ন করে। যুক্তিবিদ্যার আদর্শ হলো সত্যের আদর্শ। সত্যকে আবিষ্কার ও অনুসন্ধান করার জন্য যুক্তি প্রক্রিয়া কী রকম হবে সেটিই যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়।সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকের আবু ইউসুফ ও মি. মইনের কর্মকাণ্ড নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যাকে প্রতিফলিত করে। নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা উভয়ই মূল্যবিদ্যার শাখা হলেও এরা পরস্পর ভিন্ন, কারণ নীতিবিদ্যা যুক্ত মানব আচরণের সাথে। আর যুক্তিবিদ্যা যুক্ত যুক্তির সাথে।
HSCLogic 1st PaperDhaka 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।