সোহেলের পঠিত বিষয় যুক্তিবিদ্যার স্বরূপের কোন দিকটি নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: সোহেলের পঠিত বিষয় যুক্তিবিদ্যার স্বরূপের বিজ্ঞানের দিকটি নির্দেশ করে।নিচে তা ব্যাখ্যা করা হলো-আমরা জানি, যুক্তিবিদ্যার দুটি দিক রয়েছে। একটি হলো তাত্ত্বিক বা বিজ্ঞান বিষয়ক দিক এবং অন্যটি ব্যাবহারিক বা কলাবিদ্যা বিষয়ক দিক। প্রকৃতির একটি নির্দিষ্ট বিভাগ সম্পর্কে অর্জিত সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল জ্ঞানকে বিজ্ঞান বলে। প্রাকৃতিক জ্ঞানের মাধ্যমে বিজ্ঞানের ভিত্তি গড়ে ওঠে। বিজ্ঞান বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে আমাদের বিশেষ জ্ঞান দান করে। এক্ষেত্রে পদ্ধতিগত ও সুশৃঙ্খলভাবে বিশ্লেষণ করে কোনো বিভাগ সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য এর প্রকৃতিকে বিভক্ত করা হয়।উদ্দীপকে বলা হয়েছে, সোহেল গবেষণা করে নতুন নতুন বিষয় আবিষ্কার করার জন্য প্রকৃতির একটি বিশেষ বিভাগের সুশৃঙ্খল বিষয় নিয়ে পড়ালেখা করে। এটি যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটির সাথে সঙ্গতিপূর্ণ। যা শুধু তাত্ত্বিক জ্ঞান শিক্ষা দেয় । এটি যুক্তিবিদ্যার একটি আংশিক দিক মাত্র ।তাই উপরের আলোচনা থেকে বলা যায়, সোহেলের পঠিত বিষয় যুক্তিবিদ্যার স্বরূপের বিজ্ঞানের দিকটি নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
সোহেলের পঠিত বিষয় যুক্তিবিদ্যার স্বরূপের কোন দিকটি নির্দেশ করে? ব্…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর