উদ্দীপকে ফারহানের বক্তব্যে নির্দেশিত বিষয়টির সাথে যুক্তিবিদ্যা কীভাবে সম্পর্কিত তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ফারহানের বক্তব্যের মাধ্যমে বিজ্ঞান বিষয়টি নির্দেশিত হয়েছে। বিজ্ঞানের সাথে যুক্তিবিদ্যার বিভিন্ন দিক থেকে সম্পর্ক রয়েছে।তা ব্যাখ্যা করা হলো-বস্তুগত বা আকারগতভাবে গবেষণাযোগ্য কোনো সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞানকে বিজ্ঞান বলে। বিজ্ঞানের বিশেষ বা সুনির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে এবং সেই বিষয়বস্তুর আলোচনার পদ্ধতি হয় সুশৃঙ্খল । বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার আলোচনা পদ্ধতিও সুশৃঙ্খল ।উদ্দীপকের ফারহান যে কোনো বিষয়ের নির্ধারিত ও সুশৃঙ্খল পদ্ধতি এবং নিয়ম-কানুনের উল্লেখ করেছে। এই বিষয়গুলো বিজ্ঞানের বৈশিষ্ট্য বিধায় ফারহানের বক্তব্যের মাধ্যমে বিজ্ঞান নির্দেশিত হয়েছে। আর যুক্তিবিদ্যাও বিজ্ঞানের সাথে বিভিন্ন দিক থেকে সম্পর্কিত।তাই বলা যায়,উদ্দীপকের ফারহানের বক্তব্যে নির্দেশিত বিষয়টির সাথে অর্থাৎ বিজ্ঞানের সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ফারহানের বক্তব্যে নির্দেশিত বিষয়টির সাথে যুক্তিবিদ্যা কীভ…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর