উদ্দীপকে তুর্যের বক্তব্যে নির্দেশিত বিষয় পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের তূর্যের বক্তব্যের মাধ্যমে পাঠ্যবইয়ের যুক্তিবিদ্যার বিষয়টি নির্দেশিত হয়েছে। নিচে তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো-যুক্তিবিদ্যা বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্যকরণের জন্য কিছু নিয়ম নির্ধারণ করে। যুক্তিবিদ্যা এসব নিয়মকে আমাদের বাস্তব চিন্তার ক্ষেত্রে সুষ্ঠুভাবে প্রয়োগের মাধ্যমে সত্যকে আবিষ্কার করে। যুক্তিবিদ্যার জ্ঞান যুক্তির আলোকে সবকিছুকে বিচার করার শিক্ষা দেয়। ফলে মানুষ যুক্তির আলোকে সবকিছুকে বিচার করার প্রতি আগ্রহী হয়। তখন মানুষের ভেতরের বদ্ধমূল ধারণা দূর হতে থাকে। তেমনি উদ্দীপকে বলা হয়েছে, তূর্য তার বক্তব্যে অন্ধবিশ্বাস, কুসংস্কার ও ভাবাবেগ দূর করে সঠিক পথে চলতে সাহায্য করে এমন একটি বিষয়ের কথা উল্লেখ করেছে। আর যুক্তিবিদ্যা যেহেতু যুক্তিযুক্ত বিচার করার মাধ্যমে অন্ধবিশ্বাস, কুসংস্কার ও ভাবাবেগ দূর করে সঠিক পথে চলার শিক্ষা দেয়, তাই বলা যায় যে, তূর্যের বক্তব্যের মাধ্যমে যুক্তিবিদ্যার বিষয়টিই নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে তুর্যের বক্তব্যে নির্দেশিত বিষয় পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্য…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর